হাটতে শুরু করি নৌ-ঘাট পিছনে ফেলে। প্রশস্ত রাস্তার একদিকে বসতি, কোথাও ছোট-বড় ইমারত কোথাওবা মাটির ঘর; অন্যদিকে স্রোতস্বিনী সুরমা । অনেকটা পথ হেঁটে সুরমা পারের একটা প্রাচীন বটগাছের নিচে এসে দীড়াই, পাশেই একটা ভাঙা মন্দিরের ধ্বংসাবশেষ, তারই ভেতর থেকে ডানপিটে বালক-বালিকার মতো মাথা উচু ক'রে দাড়িয়েছে একটি অশ্ব আর দুটি বটের চারা । কেউ বা কারা ভাঙা দেয়ালের স্যাতাপড়া ইটে সিঁদূরের ফৌটা দিয়ে রেখেছে, যা দেখে আরো নিশ্চিত হওয়া যায় যে এটা একটা মন্দির ছিল। হঠাৎ আমার দৃষ্টি পড়ে নদীর ঢাল বেয়ে উঠে আসা মাঝারি গড়নের কৃষ্ণবর্ণ একজন মানুষের দিকে; শৃক্রমুগ্তিত মুখ, খালি গা, মাথায় সাদা নামাজি টুপি, পরনে লুঙ্গির মতো ক'রে পরা মলিন ধুতি । চোখে বিষাদমাখা উদাসীনতা । কাছে এসে অপলক দৃষ্টি রাখেন আমার দিকে, আমিও তার চোখে চোখ রাখি । তাকে চিনতে পেরে আমি হতবাক, আবেগাপ্ুত! কি ক'রে কথা শুরু করবো, কোথা থেকে শুরু করবো তা বুঝে উঠতে পারি না! তিনি আমার পূর্বপুরুষ, দু- আরো অনেক পুরুষের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বইছে আমার শরীরে । তিনি হঠাৎ মাথার টুপিটা খুলে ফেলেন । আমি তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকি মাথার কাচা-পাকা চুল থেকে পায়ের নখ পর্যন্ত। তার নাকটা অবিকল আমারই মতো বড়, ভ্রু আর চোখেরও দারুণ মিল, চিবুকের টোল একইরকম! তার ঠোট দুটো যেন আমার বাবার ঠোট, চুলগুলোও বাবার মতো; মেদহীন শরীর, চিকন হাত বেশ লম্বা, হাত-পায়ের আঙ্ুলগুলো সরু; ঠিক আমার বাবা-চাচা আর আমার মতো! বাম বাহুতে বেশ বড় একটি কাটা দাগ। তিনিও খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন আমাকে, হয়তো আমারই মতো সাদৃশ্য খোজেন। তার কণ্ঠস্বর শোনার ব্যাকুলতায় নীরবতার অদৃশ্য আক সরিয়ে বলি, “কেমন আছেনঃ তিনি আমার কথার উত্তর দেন না, ছলছল চোখে এমনভাবে তাকিয়ে থাকেন যেন ত্বক ভেদ পেরেছেন? এবার তিনি মৃদুভাবে হ্যা-সূচক ঘাড় নাড়েন, কিন্তু মুখে কিছু বলেন না। কথা না বলায় আমি বোঝার চেষ্টা করি যে আমার এই পূর্বপুরুষ বোবা কিনা । তার চোখে জোয়ারের পূর্বাভাস, নিমীলিত ঠোটে প্রভূত আনন্দের হাসি । হাতের টুপিটা মাটিতে ছুড়ে ফেলে তিনি নীরবে দু- হাত বাড়িয়ে আমাকে বুকে টেনে নেন। আমি মাথা পেতে তার বুকের স্পন্দন শুনি, তার শরীরের ত্রাণে নাক গুঁজে রাখি । আরে! এ যে চেনা স্পর্শের অনুভূতি, চেনা ভ্রাণ; আমার বাবা আর দাদার স্পর্শের মতো একই অনুভূতি আর তাদের গায়ের মতোই ঘ্রাণ! আমি ইন্দ্রিয় দ্বারা মগজের কোষে কোষে সঞ্চয় করি আমার পূর্বপুরুষের শরীরের গন্ধ-স্পর্শ। তার চোখ থেকে একফৌটা অশ্রু ঝ'রে পড়ে আমার ঘাড়ে । বেশ কিছুক্ষণ তার বুকে মুখ গুজে থাকার পর আমি মুখ তুলে তাকাই তার দিকে, এরই মধ্যে আমার দু-চোখ থেকে জল গড়িয়ে ১০০ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।