Saimum
/ 282
📝 Text 📖 PDF

ঘর-বাড়ি এবং গাছপালা মাথায় সাদা পাগড়ি প'রে স্থির হয়ে দীড়িয়ে আছে; ভিন ভিন্ন বয়সের কয়েকজন মানুষ মাথায় সাদা পাগড়ি পারে হাটছে, একটা গাধা আর দুটো রোমশ ভেড়ার পিঠে সাদা কাপড় আর মাথায় সাদা টুপি, সবুজ ঘাস খুঁজছে ওরা, কিন্তু ঘাস পাবার উপায় নেই, তাবৎ ঘাস যে সাদা চাদরাবৃত! আসলে পাগড়ি, টুপি, কাপড় কিংবা চাদর নয়; ধবধবে সাদা তুষাররাশি! পাহাড়, গাছপালা, পাহাড়ের কোলঘেষা ঘর-বাড়ি, মানুষ, গাধা এবং ডেড়া সকলের ওপরই নিরতর বর্ষিত হচ্ছে মিহি দানার সাদা তুষার আর তুষারাবৃত পথে হাটছি আমি, আমার গায়ে-মাথায়ও তুষার পড়ছে, ঠান্ডায় নাক-মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে, কিন্ত দারুণ উপভোগ করছি এই শুভ্র-শীতল পরিবেশ । পাহাড় বেয়ে, রাশি রাশি তুষার মাড়িয়ে আমি ক্রমশ ওপর দিকে উঠছি; যতো ওপরে উঠছি ততো ঠান্ডা উপভোগ করছি। চারিদিকে সুনসান নীরবতা, উত্তরে হাওয়ায় ভেসে নিঃশব্দ আদরের মতো ঝ'রে পড়ছে তুষার । আর তারই মধ্যে বেজে ওঠে বেতাল-বেমানান দড়াম দড়াম শব্দ! প্রথমে দড়াম দড়াম, তারপর সাথে সঙ্গত দেয় পৌঁ পো, এরপর টুং টাং। অচৈতন্যকাল পেরোলেও আমার অর্ধচৈতন্যজুড়ে রয়েছে বিস্তীর্ণ তুষারাবৃত জনপদ । শব্দ ক্রমশ কাছে আসতে থাকে, টুংটাং শব্দটা আর নেই, শ্রবণেন্দ্িয়ে শুধু দড়াম দড়াম আর পৌ পৌ শব্দ। কিন্ত জোরালো শব্দের দাপটে অধচৈতন্য থেকেও আমার পতন হয় চৈতন্য, তুষারাবৃত পাহাড়ী জনপদ থেকে আমি ধপাস ক'রে গড়িয়ে পড়ি সমতলে; তাও কোনো সবুজ জনপদের খোলা প্রান্তরে নয়, কংক্রিটের আবর্জনাময় ঢাকা শহরে, অনুভব করি যে আমি শুয়ে আছি বা-দিকে কাত হয়ে আমার রোজকার বিছানায় কোলবালিশ জড়িয়ে ধরে; আর চোখ খুলে দেখি পর্দার ফাক গ'লে রাস্তার লাইটের সরু একফালি আলো অন্ধকার ঠেলে রেখার মতো আমার গায়ের ওপর দিয়ে মশারি ফুঁড়ে বুকশেলফে পড়েছে! কোথায় সেই মিহি ১০ ইস্টিশন ইবুক

— Page 10 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.