ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

দাবী করা চলবে না। কারণ ক্রয়ের সাথে সাথে পণ্যের রিস্ক ও ক্রেতার দিকে পরিবর্তিত হয় যদিও পণ্য বিক্রেতার হেফাজতে থাকে। পক্ষান্তরে শরীয়তের বিধান হলো, মালিকানা ও রিস্ক উভয়টি সম্পূর্ণ হক। শুধুমাত্র মালিকানা পরিবর্তন হলেই রিস্ক পরিবর্তন হয় না, রিস্ক পরিবর্তনের জন্য ক্রেতার কবজা হওয়া জরুরি। অতএব টেপ রেকর্ডার ক্রেতার হেফাজতে না আসা পর্যন্ত তার রিস্ক ক্রেতার উপর বর্তাবে না, কজা নিজে করুক বা ক্রেতার কোন প্রতিনিধির মাধ্যমে পণ্য কজা করুক। তৃতীয় পার্থক্য : এগ্রিমেন্ট টু সেল হওয়ার পর পণ্য অন্যের নিকট বিক্রি করা বৈধ, তবে তা অনৈতিক। নৈতিকতা ব্যবসায়ীদের অমূল্য সম্পদ । যেমন : আমি মামুনের সাথে টেপ রেকর্ডার ্রয়ের চুক্তি করলাম, তবে ক্রয় এখনো করিনি। কিন্তু মামুন আমার নিকট বিক্রি না করে মাসউদের নিকট বিক্রি করল।- মাসউদ টেপ রেকর্ডারের পূর্ণ মালিক হবে, আমি মাসউদকে আমার পণ্য ক্রয়ের অভিযোগ করতে পারব না, কিন্তু মামুন আমার কাছে বিক্রি না করে অনৈতিক কাজ করল এবং আমি মামুনের নিকট ক্ষতি পূরণ দাবি করতে পারব, কিন্তু টেপ রেকর্ডার মাসউদ থেকে ফিরিয়ে আনার কথা বলতে পারব না । আর যদি আমার সাথে মামুনের পূর্ণ কেনা-বেচা হয়ে গিয়ে থাকত আর আমি টেপ রেকর্ডার তার নিকট রেরে আসতাম এরপর সে মাসউদের নিকট বিক্রি করত তবে আমি মামুনকে মাসউদ থেকে টেপ রেকর্ডার ফিরিয়ে আনতে বাধ্য. করতে পারতাম। এ অবস্থায় দ্বিতীয় বিক্রি অবৈধ হত। চতুর্ঘ পার্থক্য : এঘিমেন্ট টু সেল সম্পাদিত হওয়া অবস্থায় বিক্রেতা দেউলিয়া হলে ক্রেতা পণ্যের দাবি করতে পারবে না। বিক্রেতা সে পণ্য অন্যের নিকটও বিক্রি করতে পারবে। কিন্ত পূর্ণ বিক্রয় হয়ে থাকলে বিক্রেতা অবশ্যই.পণ্য ক্রেতাকে বুঝিয়ে দিবে অন্যথায় ক্রেতা তার কাছ থেকে যে কোন উপায়ে পণ্য বুঝে নিতে পারবে। বিক্রেতা সে পণ্য অন্য কারো কাছে বিক্রি করতে পারবে না। এ পর্যন্ত বিক্রয় ও বিক্রয় চুক্তির ভেতরকার কিছু পার্থক্য সংক্ষেপে আলোচনা করা হল। অর্ডারের সময় পণ্যের অবস্থা বিক্রেতার কাছে পণ্য প্রস্তুতই থাকে না। বিক্রেতা পণ্য ক্রয়ের অর্ডার পেয়ে নিজের ফ্যাক্টরিতে বানায়, অন্যের ফ্যাক্টরিতে বানায় অথবা বাজার থেকে খরিদ করে। অথবা অর্ডারের সময় পণ্য সম্পূর্ণ প্রস্তুত থাকে। অর্ডারের সময় পণ্য প্রস্তুত হলে অর্ডার প্রাপ্তির সময় যদি অর্ডারী পণ্য পূর্ণ প্রস্তুত থাকে তাহলে এপ্রিমেন্ট টু সেল এর কোন প্রয়োজনই নেই। সেক্ষেত্রে সরাসরি পূর্ণ বিক্রয় হবে। বিক্রেতা মূল্য বুঝে নিবে আর ক্রেতা পণ্য বুঝে নিবে, এ অবস্থায় শরীয়তের কোন আপত্তি নেই। ৯৮ ইসলামী আইন ও বিচার //4.10907079071.001

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।