রং বিচার প্রার্থীর উচিত বিচারকের নিকট তার সাক্ষীদের নাম পেশ করে আদালতে তাদের হাজির করার অনুমতি গ্রহণ করা। সাধারণত তলৰ করা নাহলে সাক্ষ্য দেয়ার জন্য সাক্ষীদের হাজির হওয়া উচিত নয়। ক্রমধারা অনুসারে সাক্ষীদের ডাকা উচিত। তবে বিশেষ কোনো যুক্তি সংগত কারণে কিংবা কোনো সাক্ষী স্বেচ্ছায় তার নাম পিছিয়ে দিতে রাজী থাকলে বিচারক ক্রমধারা ভঙ্গ করে আগে পরেও ডাকতে পারেন। একজনের সাক্ষ্য দান সমাপ্ত হওয়ার পর দ্বিতীয় সাক্ষী এসে যদি বলে, আমি এ সাক্ষ্যই দিচ্ছি যা পূর্ববর্তী সাক্ষী দিয়েছে। অথবা বলে যে, আমি পূর্ববর্তী সাক্ষীর সত্যায়ন করছি। এমতাবস্থায় দ্বিতীয় সাক্ষ্য সঠিক হবে না। কারণ এটি সাক্ষ্য দান নয়। এটি হচ্ছে উপাখ্যান। বিচারকের উচিত এক সাক্ষীর দ্বারা অপর সাক্ষীর সত্যায়ন না করে ঘটনার বিবরণ প্রত্যেক সাক্ষীর কাছ থেকে শব্দে শব্দে শোনা এবং লিপিবদ্ধ করা । এমনটা না করে যদি শুধু একজন সাক্ষীর বর্ণনাকে অপর সাক্ষীদের ছারা সত্যায়িত করিয়ে নেয়া হয় তাহলে এ সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। তথ্যসূত্রঃ ৬ মুঈনুল হুকাম মাবসূৃত দুররে মুখতার তিরমিযী শরীফ ৯৬ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।