বিচারকের কর্তব্য উভয় পক্ষের দীর্ঘ বক্তব্য ধৈর্যের সাথে শ্রবণ করা। বিরক্তি প্রকাশ না করা। কারণ অনেক সময় দীর্ঘ বক্তব্য ও প্রাসংগিক কথার মধ্য দিয়েও সত্য কথা বেরিয়ে আসে এবং মামলার বিশেষ কোনো গোপন দিক বিচারকের সামনে উন্মোচিত হয়ে পড়ে । এছাড়া বিচার প্রার্থিও এই ভেবে প্রশান্তি লাভ করে যে সে তার মনের সব কথা খুলে বলতে পেরেছে। হ্যা, বিচারক যদি মনে করেন, অপ্রাসঙ্গিক বক্তব্যের দীর্ঘ ফিরিস্তি সীমা লংঘন করছে তখন বিচারক কৌশলে তা থামিয়ে দেবেন অথবা কথার মোড় অন্যদিকে ঘুরিয়ে দেবেন। বিচারক যেনো বিচার প্রার্থীদের সামনে বিবর্ণ চেহারা নিয়ে হাজির না হন। কারণ এর ফলে লোকেরা সত্য প্রকাশের সাহস হারিয়ে ফেলে । কোনো পক্ষের সাথে ইশারা ইংগিতে কোনো কথা বলবেন না। এমনকি এজলাসে বসে অন্য কারো দিকেও কোনো রূপ ইংগিত করা যাবে না। টিচার বিচারকের সামনে যখন সাক্ষীদের নাম দাখিল করা হবে এবং যারা সাক্ষ্য দেবে তাদের নাম নির্দিষ্ট হয়ে যাবে বিচারক তখন সাক্ষ্য দাতাদেরকে পক্ষদ্বয় থেকে আলাদা করে বিশেষ স্থানে বসাবেন। সাক্ষীদের সাথে আন্তরিক ও সম্মানজনক আচরণ করবেন। * মামলার পক্ষদ্বয়ের সাথে আচরণের ক্ষেত্রে যেমনটা সমতা বিধান করা জরুরি সাক্ষীদের ক্ষেত্রে অনুরূপ সমতা বিধান জরুরি নয়। বরং এক্ষেত্রে সাক্ষীদের শিক্ষা দীক্ষা সামাজিক অবস্থান ইত্যাদির প্রতি লক্ষ্য রেখে তাদের সাথে সম্মানজনক আচরণ বাঞ্থৃনীয়। * আদালতের মর্যাদা ও পবিত্রতা অক্ষুণ্ন রেখে এজলাসের বাইরে যদি বিচারক সাক্ষীদের সাথে পরস্পর কথাবার্তা বলেন অথবা খোলামেলা আচরণ করেন তাতে কোনো দোষ নেই। * শুনানী কালীন সময় বিচারক সাক্ষীদেরকে আলাদা বসার জন্য আদেশ দিতে পারেন। উচিত হচ্ছে সাক্ষীদেরকে এমন স্থানে বসানো যে স্থানটি বিচারকের গোচরীভূত থাকে। তবে বিচারক যদি সবাইকে বিচারের মজলিসেই বসতে দেন তাতেও কোনো অসুবিধা নেই। * বিচারক আদালতে সাক্ষীদের সাথে এমন কোনো কথা বার্তা বলবেন না যা বিচারাধীন মামলা ও সাক্ষ্যের সাথে সম্পর্কহীন। * সাক্ষ্য প্রদানের সময় বিচারক সাক্ষীকে কোনো কথা যোগ-বিয়োগ করে সহযোগিতা করবেন না এবং সাক্ষ্য অমিল হওয়ার কারণে জেরাও করবেন না। যেমন: বাদীর দাবীর সাথে সাক্ষীর সাক্ষ্য মিলছে না এমতাবস্থায় বিচারক সাক্ষীর মুখ দিয়ে এমন কথা বের করানোর চেষ্টা করবেন না যাতে অমিল দূর হয়ে যায়। * সাক্ষী তার সাক্ষ্যের বিষয় কোন সূত্রে অবগত হয়েছে বিচারক তাকে এ প্রশ্ন করবেন না। সাক্ষী নিজে যদি অবগত হওয়ার সূত্র সুস্পষ্ট করে দেয় তার উত্তর যদি মূল মামলার প্রকৃত তত্ত্ব উদঘাটনে তা সহায়ক হয়। আর সূত্র প্রকাশ করার ফায়দা লাভের কোনো সম্ভাবনা না থাকে তাহলে তা পরিহার করাই উত্তম। ইসলামী আইন ও বিচার ৯৫ ///.10907079071.00
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।