স্বীকারোক্তির কপি সত্যায়িত করে দস্তখত করবেন। অতঃপর স্বীকারোক্তি অনুযায়ী বিডিন্ন দিক বিবেচনা করে মামলার রায় দেবেন। মামলার শুনানী কালে বিচারক উভয় পক্ষের অবস্থা, তাদের চেহারার ভাব-ভঙ্গী, কথাবার্তার ধরন, পরিবর্তিত প্রতিক্রিয়া ইত্যাদির প্রতি তীক্ষ দৃষ্টি রাখবেন। যদি কোনো পক্ষের আচার-আচরণ, কর্তাবার্তার ধরন, পরিবর্তিত প্রতিক্রিয়া ইত্যাদির-মাধ্যমে তার সন্দেহ হয় যে তারা কোনো কিছু গোপন করছে তখন বিচারককে প্রকৃত সত্য উদঘাটনের জন্য সৃক্ক দৃষ্টি ও বিচক্ষণতার সাথে . কোনো একটি উপায় অবলম্বন করতে হবে। এতদসত্েও যদি বিষয়টি সুস্পষ্টভাবে ধরা না পড়ে এবং তার সন্দেহ অটুট থাকে তাহলে তিনি তাদেরকে আল্লাহর ভয় দেখাবেন, হিতোপদেশ দেবেন এবং বলবেন, সত্য গোপন করে রায় হাসিল করা আল্লাহর নিকট কঠিন শাস্তিযোগ্য অপরাধ। এসব শুনে যদি তারা সত্য প্রকাশ করে দেয় তাহলে তো ভাল, নয় তো বাহ্যিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই বিচারক রায় ঘোষণা করবেন। কিন্তু তদন্ত ও অনুসন্ধান চালাতে গিয়ে যদি সন্দেহ আরো ঘনীভূত হয় তাহলে এমতাবস্থায় রায় প্রদানের ব্যাপারে তাড়াহুড়ো করা যাবে না। বরং বিভিন্ন গন্থায় অনবরত তদন্ত ও অনুসন্ধান চালিয়ে প্রকৃত সত্য উদঘাটনের জন্য সাধ্যমত চেষ্টা চালিয়ে যেতে হবে যতক্ষণ না তিনি সত্যের নাগাল পান অথবা তীর সন্দেহ দূরিভূত হয়। বিচারকের কর্তব্য উত্তয় পক্ষকে হিতোপদেশ দেয়া এবং তাদেরকে একথা বুঝিয়ে দেয়া যে যারা 'অন্যায়' দাবী করে এবং অবৈধ গল্থায় মামলায় জয়ী হয় তারা মূলত আল্লাহর অসন্ুষ্টি খরীদ করে এবং যারা মিথ্যা কসম খেয়ে কারো হক বা অর্থ-সম্পদ আত্মসাত করে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। সাক্ষীদের বক্তব্য শোনার ক্ষেত্রে সহজ পন্থা অবলম্বন করা উচিত। টালবাহানা এবং অযথা বিলম্ব করার মাধ্যমে কোনো কঠিন অবস্থার সৃষ্টি করা উচিত নয়, এরূপ করা হলে বিচার প্রার্থীর পক্ষে সাক্ষীদেরকে একত্র করা দুষ্কর হয়ে পড়বে। হতে পারে মামলার দীর্ঘসূত্রিতা ও কষ্টের ভয়ে হকদার তার ন্যয্য হক ত্যাগ করবে কিংবা নিজের ক্ষতি স্বীকার করে আপস-মীমাংসার জন্য বাধ্য হবে। যদি কোনো পক্ষ দুর্বল হয় এবং আশংকা জাগে, সবল ও প্রভাবশালী প্রতিপক্ষের মুকাবিলায় সে নিংস্ব হয়ে যাবে এবং স্বীয় অধিকার প্রয়োগ বা প্রকাশ করতে পারবে না। এমতাবস্থায় বিচারকের উচিত, দুর্বল পক্ষের সাথে এমন আচরণ করা যাতে নিল্জের দুর্বলতার, কারণে সে যে. মানসিক চাপের মধ্যে আছে তা থেকে যুক্ত হয়ে সাহসিকতার সাথে নিজের অধিকার প্রয়োগ করতে পারে। যাতে করে ইনসাফ প্রাপ্তির ক্ষেত্রে উভয় পক্ষের মাঝে সমতা সৃষ্টি হয়। দলিল প্রমাণ হাজির করার জন্য প্রত্যেক পক্ষকে প্রয়োজনীয় অবকাশ দেয়া উচিত। যাতে করে বাদী তার অভিযোগ প্রমাণ করার এবং নিজকে রেকসূর প্রমাণ করার পূর্ণ সুযোগ লাভ করে। এভাবে বিচারকের পক্ষে রায় প্রদান যেমন সহজ হবে তেমনি পক্ষদ্বয়ের বিতর্কের আর সুযোগ থাকবে না। তবে অবকাশের মেয়াদ এত দীর্ঘ হওয়া উচিত হবে না যা অপর পক্ষের জন্য ক্ষতির কারণ হয়ে দাড়ায় ৯৪ ইসলামী আইন ও বিচার //4.10907079071.001)
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।