ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

যখন বাদী আদালতে তার অভিযোগ পেশ করবে তখন বিচারক বিবাদীকে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিতে অথবা অস্বীকৃতি জানাতে বলবেন। যদি এক পক্ষ অপর পক্ষের প্রতি কট্বাক্য প্রয়োগ করে কিংবা অশালীন ভাষা ব্যবহার করে, অভিযোগের জবাব না দিয়ে জালেম অথবা পাপিষ্ট ইত্যাদি শব্দ উচ্চারণ করে, এমতাবস্থায় বিচারক এ পক্ষকে ভর্তসনা ও তিরস্কার;করতে পারেন এবং অবস্থা ভেদে শাস্তিও দিতে পারেন। কোনো পক্ষ যদি কোনো সাক্ষীকে গাল-মন্দ করে এবং তাকে মিথ্যাবাদী বলে তাহলে বিচারকের কর্তব্য, সাক্ষীর মর্যাদাগত দিক এবং এঁ পক্ষের অবস্থা বিচার-বিবেচনা রে তার শাস্তির ব্যবস্থা করা। সাক্ষী গ্রহণ'হালে বিচারক উভয়পক্ষকে নীরব থাকার নির্দেশ দেবেন। যদি কোনো পক্ষ তার নির্দেশ অমান্য করে এবং শুনানীর সময় পাল্টা এমন কথা বলতে থাকে যার ফলে সাক্ষী নির্বিঘব তার বক্তব্য পেশ করতে সক্ষম না হয়, তখন বিচারক এঁ পক্ষকে ভদ্রতা ও শিষ্টাচার বজায় রাখার জন্য সতর্ক করে দেবেন। মামলার কোনো এক পক্ষ যদি মহিলা হয় এবং তার উপস্থিতির কারণে যদি কোনোরূপ ফিতনা বা অনাকাংখিত পরিস্থিতি সৃষ্টির আশংকা থাকে তাহলে বিচারক তার 'পক্ষ থেকে কাউকে -উকীল নিয়োগ করার নির্দেশ দিতে পারেন। এমতাবস্থায় তাকে আদালতে হাজির হওয়ার ব্যাপারে বাধ্য করার কোনো অধিকার অপরপক্ষের থাকবে না। আর যদি সরাসরি ভার বক্তব্য গ্রহণের প্রয়োজনীয়তা উপলব্ধি করে বিচারক স্বীয় নায়েবকে তার বাড়ীতে পাঠান তাহলে পর্দার আড়াল থেকে তার বক্তব্য গ্রহণ করবেন। এ ধরনের মামলার ক্ষেত্রে বিচারক বিশেষ করে এমন ব্যক্তিকে তার নায়েব করে পাঠাবেন যিনি পরহ্যগারী ও আমানতদারীর দিক থেকে তার নিকট নির্ভরযোগ্য। যদি উপস্থিত মামলা হয় এবং উভয় পক্ষ তাদের অভিযোগ নিয়ে বিচারালয়ে হাজির হয়, (কে বাদী আর কে বিবাদী তা নির্দিষ্ট নয়) এমতাবস্থায় হয়ত বিচারক চুপ থাকবেন এবং কোনো এক পক্ষ থেকে কথা শুরুর জন্য অপেক্ষা করবেন। নয় তো কোন এক পক্ষকে লক্ষ্য করে জিজ্ঞেস করবেন, তোমরা এখানে কি জন্য এসেছ? হলফের প্রয়োজন হলে বাদীর মৌখিক অথবা লিখিত আবেদনের পরই বিচারক বিবাদির কাছ থেকে হলফ নেবেন। হলফ নেয়ার সময় বাদী সরাসরি কিংবা তার উকিলের হাজির থাকা জরুরি । যদি বাদীর অভিযোগ বা দাবী সুস্পষ্ট বা মা'মুলী হয় তাহলে তৎক্ষণাৎ জওয়াব দেয়া বিবাদীর জন্য জরুরি। আর যদি অভিযোগ জটিল এবং তদন্ত সাপেক্ষ বিষয় হয় তাহলে মামলার ধারা ও প্রকৃতি অনুযায়ী বিবাদীকে জবাবদিহির জন্য প্রয়োজনীয় অবকাশ দেয়া উচিত। লিপিবদ্ধ করতে হবে এবং তাতে তার দস্তখত বা আঙ্গুলের ছাপ নিতে হবে এবং বিচারক স্বয়ং ইসলামী আইন ও বিচার ৯৩ ///.10907079071.00

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।