অবলম্বনের পরও যদি জঠিলতার নিরসন না হয় তবে বিচারকের উচিত, মামলাটি যদি মীমাংসার যোগ্য বলে বিবেচিত হয় তাহলে উতয় পক্ষকে আপস-মীমাংসার নির্দেশ প্রদান করা। দু'পক্ষের মাঝে আপস-মীমাংসার নির্দেশ যদি উভয় পক্ষের মধ্যে আপস রফার সন্ভাবনা দেখা যায় তবে বিচারকের উচিত দু'পক্ষের মধ্যে আপস-মীমাংসার ব্যবস্থা করা। কেননা অনেক সময় মামলার রায়ের ফলে বিদ্বেষ ও শত্রুতার আগুন তীব্র আকার ধারণ করে। বিশেষ করে তিনটি অবস্থা এমন রয়েছে যাতে সত্য উদঘাটিত হওয়া সত্তেও বিচারকের উচিত দু'পক্ষকে আপস-রফার জন্য তাগিদ করা। প্রথম অবস্থা 8 যখন এমন আশংকা হয় যে রায় ঘোষণার ফলে দু' পক্ষের মধ্যে শক্রতার আগুন জ্বলে উঠবে এবং ঝগড়া-বিবাদ খতম হওয়ার বদলে আরো দীর্ঘায়িত হবে। দ্বিতীয় অবস্থাঃ উভয় পক্ষই সম্মান ও মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠত্বের অধিকারী । এমতাবস্থায় রায় প্রকাশের ফলে তাদের অনেক গোপন রহস্য ফাস হবার এবং মানহানি ঘটার আশংকা দেখা দেবে। তৃতীয় অবস্থা ঃ উভয় পক্ষই পরস্পর নিকটাত্রীয়। এমতাবস্থায় পারস্পরিক সমঝোতার মাধ্যমে যা কিছু সিদ্ধান্ত হবে তা ভবিষ্যতে তাদের পারস্পরিক সম্পর্ক অটুট রাখার ব্যাপারে সাহায্য করবে। অনুরূপভাবে ফকীহদের কারো কারো মতে নিয়োক্ত দু'টো অবস্থায়ও আপস-মীমাংসার নির্দেশ দেয়া উচিত। ১. সবলতা ও দুর্বলতার দিক থেকে উভয়পক্ষের সাক্ষ্য-প্রমাণ যদি সমপর্যায়ের বা কাছাকাছি হয়। হতে পারে এক পক্ষের বক্তব্য বা যুক্তি তর্ক (৫১7৪517570) অন্য পক্ষের তুলনায় অধিক জোরালো হয় তবে মীমাংসার প্রস্তাব করবেন। ২. বাদীর দাবী বা অভিযোগ এমন বিষয় বা ঘটনার সাথে জড়িত যা দীর্ঘ দিনের পুরনো হওয়ার কারণে তার আলামত বা চিহ্ন মুছে গেছে, যার ফলে বিষয়টি এতটা সন্দেহ ও সংশয়পূর্ণ হয়ে পড়েছে যে, কোনো সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া খুবই কষ্টকর অবশ্য বিচারকের নিকট যদি এ বিষয়টি সুস্পষ্টভাবে ধরা পড়ে যে, এক পক্ষ জুলুমকারী ও অপর পক্ষ জুলুমের শিকার, এমতাবস্থায় বিচারক চূড়ান্ত রায় প্রদান করতে বাধ্য। বাদী-বিবাদীর সাথে সংশ্লিষ্ট শিষ্টাচারসমূহ বিচারকের সামনে যখন উভয় পক্ষ উপস্থিত হবে, কথাবার্তা, দৃষ্টি আকর্ষণ ও মনোযোগ দেয়া ইত্যাদি ক্ষেত্রে বিচারক উভয় গক্ষের সাথে সম-আচরণ করবেন। হোক কেউ আমীর অথবা গরীব, কেউ সম্ান্ত বা নিয়শ্রেণীর, কেউ শিক্ষিত কিংবা অশিক্ষিত, কেউ মুসলিম এবং কেউ কাফের। এটার বরাবরের হি পরে এমনটা যেনো না হয়। ৯২ ইসলামী আইন ও বিচার //4.10907079071.001)
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।