ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

বাক্যালাপ ও গল্প-গুজব করা থেকে বিরত থাকতে হবে। বিচারের মজলিসে বিচারকের সামনে কেউ উচ্চ-স্বরে কথা বলতে পারবে না। এজলাসে বসা অবস্থায় বিচারক পুরোপুরি গাল্তীর্য বজায় রাখবেন । তবে এ গাল্টীর্যের সাথে যেনো ক্রোধের মিশ্রণ না থাকে। এত দীর্ঘ সময় পর্যন্ত এজলাসে বসে থাকবেন না যাতে বিরক্তির উদ্রেক হয়, বরং সাধ্যমত সকালের দিকে কিছু সময় এবং দুপুরের পর যতোক্ষণ সম্ভব হয় বসবেন। বিচারের মজলিসে বিশেষজ্ঞের উপস্থিতি এবং তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ বিচারের মজলিসে আলেম ও ইসলামী আইনবিদদের উপস্থিত থাকা উত্তম। কেননা অনেক সময় তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণের প্রয়োজন পড়তে পারে। কখনো মামলার কোনো বিশেষ দিক বিচারকের দৃষ্টির অগোচরে থেকে যেতে পারে। এমতাবস্থায় আলেম ও ফকীহগণ সেদিকে তার দৃষ্টি আকর্ষণ করতে পারেন। এমনকি অনেক ক্ষেত্রে আলেম ও ফকীহর সাক্ষ্যেরও প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে বিচারককে লক্ষ্য রাখতে হবে যে, ভরা স্জলিসে জনতার সামনে আলেমদের পরামর্শ গ্রহণ.কিংবা তাদের কাছ থেকে কিছু জানতে চাওয়ার কারণে যদি তার মর্যাদা ক্ষুণ্ন হওয়ার আশংকা থাকে এবং মুর্খ জনগণ এই জানতে চাওয়াকে বিচারকের অজ্ঞতা মনে করে তাহলে এমতাবস্থায় জনগণের সামনে পরামর্শ না চাওয়াই উত্তম। বরং লোকদেরকে বিদায় করে দিয়ে কিংবা লিখিত আকারে অথবা এমন ভাষায় পরামর্শের ব্যাপারে আলাপ করবে যা দু'পক্ষের লোকেরা বুঝতে না পারে। আর আলেম ওলামার উপস্থিতির কারণে যদি বিচারকের প্রভাবিত হওয়ার সন্তাবনা থাকে, তাহলে এজলাসে তাদের বসানো উচিত নয়। বরং এজলাস শেষে সরাসরি কিংবা পরবর্তীতে পত্রযোগে তাদের কাছ থেকে পরামর্শ নেয়া যেতে পারে। মোট কথা, যে কোনো জটিল বিষয়ের সম্মুখীন হলে বিচারকের উচিত আলেম ও ফকীহগণের পরামর্শ গ্রহণ করা। বিচারক মামলার রায় কখন দেবেন? বিচারকের কর্তব্য হচ্ছে উভয় পক্ষের বক্তব্যের প্রতি গভীর ভাবে মনোযোগ দেয়া। একাগ্রচিত্রে, মনোনিবেশ সহকারে দু'পক্ষের বক্তব্য শ্রবণ করা এবং ভালোভাবে বিষয়টিকে উপলব্ধি করে গভীরে পৌছার চেষ্টা করা। যতক্ষণ না বিষয়টি পুরোপুরি বুঝে আসবে কোনো ফায়সালা না দেয়া। মামলায় কোনোরূপ সমস্যা বা জটিলতা অনুভব করলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করা। সর্বাত্ক প্রচেষ্টা সত্তেও বিচারক যদি বিষয়টির প্রকৃত তত্ব উদঘাটনে সক্ষম না হন এবং চূড়ান্ত রায় প্রদানের জন্য যতটা নিশ্চিত ও আশ্বস্ত হওয়া প্রয়োজন ততটা না হতে পারেন তাহলে এমতাবস্থায় দেখতে হবে এ জটিলতা কি উভয় পক্ষের দাবী বা অভিযোগ নিরূপণের ক্ষেত্রে নাকি শরীআতের হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে। যদি অভিযোগ নিরূপণের ক্ষেত্রে জটিলতা দেখা দেয় তবে বিচারক পুনরায় উভয় পক্ষকে তলব করবেন এবং নতুন করে তাদের বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ করবেন। আর যদি শরী*আতের হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয় তবে বিচারকের উচিত এ মামলা অন্য কোনো বিচারকের আদালতে রেফার করা । উপরোক্ত পদ্ধতি ইসলামী আইন ও বিচার ৯১ //4.10907079071.00)

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।