ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

মামলার শুনানীর সাথে সং্রিষ্ট আদব বিচারক এজলাসে বসা অবস্থায় কথা কম বলবেন। বেশির ভাগ সময় নীরবতা ও গাতীর্য বজায় রাখবেন। সওয়াল-জওয়াবের মধ্যেই তার কথাবার্তা সীমাবদ্ধ রাখবেন। উচ্চস্বরে কথা বলবেন না। অবশ্য কোনো বিষয়ে সতর্ক করা বা আদব শিক্ষা দেয়া যদি উদ্দেশ্য হয় তাহলে তা আলাদা । বিনা প্রয়োজনে শরীর নড়াচড়া করা বা কারো দিকে ইঙ্গিত করে কোনো কথা বলা তীর পক্ষে উচিত নয়। পুলিশ তার সামনে দন্ডায়মান থাকবে। প্রয়োজন মত উভয়পক্ষ ও সাক্ষীদেরকে ডেকে তার সামনে হাজির করবে এবং নিয়ম মাফিক তাদেরকে নিজ নিজ স্থানে বসিয়ে দেবে। এক কথায় সর্বাবস্থায় বিচারকের পদ সমর্যাদা ও শ্রেষ্ঠত্রে প্রতি লক্ষ্য রাখতে হবে। এজলাসে বসার পূর্বে বিচারকের উচিত দু" রাকা'আত নফল নামায পড়া এবং নামায শেষে নিয়ো্ত দু'আটি পাঠ করা- যা নবী করীম স. ঘর থেকে বের হবার সময় পাঠ করতেন বলে হাদীস থেকে জানা যায়। অর্থাৎ “হে আল্লাহ! আমি তোমার নিকট পানাহ্‌ চাই পদশ্থলন থেকে কিংবা কারো ছারা পদলিত হওয়া থেকে। আমি যেনো বিপথগামী না হই অথবা কেউ যেনো আমাকে বিপথগামী না করে। আমি যেনো জুলুম না করি অথবা জুলুমের শিকার না হই। আমি যেনো কারো সাথে বর্বর আচরণ না করি কিংবা কারো বর্বর আচরণের শিকার না হই।" ইমাম শা'বী উপরোক্ত দু'আর সাথে নিয়োক্ত বাক্যগুলোও যোগ করেছেন। 'আমি যেনো কারো প্রতি বাড়াবাড়ি না করি এবং কারো বাড়াবাড়ির শিকার না হই। হে আল্লাহ জ্ঞান দ্বারা আমাকে সাহায্য কর, সহিষ্টুতার গুনে আমাকে ভূষিত কর। তাকওয়া দ্বারা আমাকে সম্মানিত কর। যাতে কথা বললে যেনো সত্য বলি, ফয়সালা দিতে গিয়ে যেনো ন্যায় বিচার করি।' এই দু'আটি মামলা শুনানীর প্রারস্তে পড়া মুস্তাহাব। বিচারকের কিবলামুখী হয়ে বসা উত্তম বিচারক অত্যন্ত ধীর-স্থিরভাবে মামলার শুনানী ও রায় প্রদান করবেন। কোনোরূপ অস্থিরতা, বিরক্তি কিংবা বিব্রত অবস্থায় শুনানী ও রায় প্রদান করা যাবে না। শুনানী চলাকালীন সময়েও যদি কোন প্রতিকূল অবস্থার সৃষ্টি হয় তবে শুনানী মূলতবী রাখবেন। যেমনঃ ক্ষুধার্ত অবস্থায় মামলার শুনানী করা যাবে না। কেননা ক্ষুধা ক্রোধের উদ্রেক করে। অনুরূপভাবে ভরা পেটেও এজলাসে বসবে না। কারণ এতে অলসতার ভাব সৃষ্টি হয় এবং বুদ্ধি ও বিচক্ষণতার দ্যাতি নিষ্প্রভ হয়ে যায়। মনে কোনোরপ চিন্তা -ভাবনার উদয় হলেও শুনানী স্থগিত রাখবেন। কেননা একাজটি পুরোপুরি মস্তিষ্ক ও চিন্তার সাথে সম্পৃক্ত, যা বিশেষ একাগ্রতা ও স্থিরচিন্ততার দাবী করে। সুতরাং এমন কোনো অবস্থায় বিচার কার্য পরিচালনা করা উচিত নয় যখন বিচারক মানসিকভাবে ভারসাম্য বজায় রাখতে পারছেন না। যেমন প্রকৃতির ডাক এলে কিংবা রাগা্িত অবস্থায় । অনুরূপভাবে নিদ্রা চেপে বসলে অথব৷ বিরক্তি ও ক্লান্তি বোধ করলে বিচার কার্য চালিয়ে যাওয়া উচিত নয়। বিচারের মজলিসে বিচারক তার নিজের জন্য কোনো বস্ত্ত কেনা-বেচা করবেন না । এজলাসে বসে কোনোরূপ হাসি-তামাশা বা কৌতুক জাতীয় কথাবার্তায় মশগুল হওয়া যাবে না। অপ্রয়োজনীয় ৯০ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00)

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।