ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

বিচারকের এজলাস এমন স্থানে হতে হবে যে স্থানটি এলাকাবাসীর নিকট সুপরিচিত । যাতে করে সাধারণ মানুষের সেখানে পৌছানো কষ্টকর না হয়। এজলাসের জন্য যদি কোনো স্থান নির্ধারিত থাকে তবে সেখানেই মামলার শুনানী হওয়া বাঙ্থনীয়। কারণ একদিকে স্থানটি সকলের জানা থাকে। অপরদিকে এতদুদেশ্যেই স্থানটি নির্ধারণ করা হয়েছে। যার ফলে কারো পক্ষ থেকে কোনোরূপ অভিযোগের সুযোগ থাকে না। আর যদি এজলাসের জন্য কোনো স্থান নির্দিষ্ট না থাকে তবে জামে মসজিদ অথবা মহল্লার মসজিদকে এ উদ্দেশ্যে ব্যবহার করা সমীচীন। কারণ লোকদের নিকট পরিচিত হওয়ার দরুন সেখানে যাতায়াত সহজ । অনুরূপভাবে বিভিন্ন বিদ্যালয় কিংবা সাধারণ স্থান (1৮11০ 71৪০০) একাজের জন্য নির্বাচন করা যেতে পারে। যেখানে যাতায়াতে কারো আপত্তি বা অনীহা থাকে না। আর বিচারক যদি স্বীয় বাসগৃহে কিংবা অন্য কোনো স্থানে মামলার শুনানীর ব্যবস্থা করেন তাতেও তীর রায় কার্যকর হবে এবং শুনানী বৈধ বলে বিবেচিত হবে। মামলার বাদী বা বিবাদী কারো আবাসস্থৃলে শুনানী হওয়া উচিত নয়। হা, কোনো এক পক্ষ যদি পর্দানশীন মহিলা বা রুগ্ন অথবা মা'যুর (অক্ষম) হয় এবং বিকল্প কোনো ব্যবস্থা করাও সম্ভব না হয়, এমতাবস্থায় তাদের আবাসস্থুলেও শুনানী করা যেতে পারে। এক্ষেত্রে শর্ত হচ্ছে, অপরপক্ষ এবং তার আইনজীবী ও সাক্ষীর উপস্থিতির ব্যাপারে কোনো বিধি নিষেধ থাকতে পারবে না। মোট কথা, এটা অবশ্যই জরুরি যে, যেখানে এজলাস বসবে সেখানে প্রবেশের ব্যাপারে কোনোরূপ বাধা বা নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না। বিচারালয়ে মধ্যমানের গালিচা এবং বিচারকের জন্য স্থান ও আসনের ব্যবস্থা থাকা উচিত। বিচারকের আসনটি মজলিসের মাঝ বরাবর থাকবে। যাতে করে প্রতিটি আগমন নির্গমণকারীর প্রথম দৃষ্টি তার প্রতি নিবদ্ধ হয় এবং আসনটি এতটুকু ব্যতিক্রমধর্মী হতে হবে যাতে এক নজরে তাকে চিনতে পারা যায়। অবশ্য বিচারকের আসনটি কিবলামুখী হওয়াটা উত্তম। বিচারকের পোশীক পরিচ্ছদ সর্বোত্তম পোশাক হচ্ছে তাকওয়া বা পরহ্যগারীর পোশাক। তাই আল্লাহর ভয়, আখেরাতে জবাবদিহির অনুভূতি, বিচক্ষণতা ও জ্ঞান-বুদ্ধির প্রথরতা, কোনো বিষয়ের গভীরে প্রবেশ করার ক্ষমতা এবং স্বীয় বিবেককে বাইরের যাবতীয় সম্পর্ক ও প্রভাব বলয় থেকে মুক্ত ও পবিত্র রাখাই হচ্ছে একজন বিচারকের সব চাইতে মূল্যবান পোশাক। অতঃপর বাহ্যিক পোশাক যাই হোক তাতে কোনো অসুবিধা নেই। অবশ্য যদি আল্লাহর ভয় না থাকে এবং জ্ঞান-বুদ্ধি ও বিচক্ষণতার অভাব থাকে তখন প্রভাব ও পদমর্যাদার বহিঃপ্রকাশের জন্য বাহ্যিক নামীদামী পোশাকের প্রয়োজন হয়। তবে ইসলামী আইন বিশেষজ্ঞদের সেই পোশাক পরিধান করা উচিত যা বিচারকদের পোশাক (ইউনিফরম) হিসেবে সুপরিচিত । মোট কথা, একজন বিচারক সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন লেবাস পরিধান করেন। শরীর ও পোশাক দুর্গন্ধ মুক্ত থাকবে। উত্তম পোশাকে এজলাসে আসবেন। যাতে করে মজলিসের মধ্যে তাকে স্বতন্ত্র ব্যক্তিত্বের অধিকারী বলে অনুভব করা যায়। ইসলামী আইন ও বিচার ৮৯ //4.1090709091.001

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।