ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

মন্দ লোকদের সংশ্রব থেকে তিনি দূরে থাকবেন এবং তাদের নিকট কোনো গোপন বিষয় প্রকাশ করবেন না। বরং দীনদার, আমানতদার, ন্যায়পরায়ণ ও পরহেষগার লোকদেরকে সাথে রাখবেন এবং তাদেরকে নির্ভরযোগ্য মনে করবেন। এরা বিচারের ক্ষেত্রে বিভিন্ন দায়িত্ব পালনে তার সাহায্যকারী হিসেবে ভূমিকা পালন করতে পারেন। কোনো এক পক্ষকে নিভৃতে তার সাথে সাক্ষাতের অনুমতি দেবেন না। কোনো এক পক্ষকে দাওয়াত দিয়ে অতিথেয়তা করবেন না। মামলার শুনানী, সরেজমীনে তদন্ত এবং বিচারের সাথে সংশিষ্ট অন্যান্য প্রয়োজনে যদি বিচারককে সফর করতে হয় তবে তার উচিত যাদেরকে সাথে রাখা খুবই জরুরি কিংবা সুবিচার প্রতিষ্ঠা ও জুলুমের প্রতিরোধে যাদের কাছ থেকে তিনি সাহায্য নিতে আগ্রহী এমন লোক ছাড়া অন্য কাউকে সফর সঙ্গী না করা। তার আবাসম্থলে জনসাধারণের অবাধ যাতায়াত এবং ভীড় জমানো মোটেও সমীচীন নয়। তবে আলেম, দীনদার, আমানতদার ও হিতোপদেশ দানকারী ব্যক্তিদের ব্যাপার স্বতন্ত্র! বিচারের ক্ষেত্রে বিচারকের কখনো কারো সম্পর্কে এমন বাক্য উচ্চারণ করা উচিত নয় যদ্বারা তার নিকট উক্ত ব্যক্তির বিশেষ মর্যাদা রয়েছে বলে অনুমিত হয়। অথবা যার ফলে মামলার রায় প্রভাবিত হবার সম্ভাবনা থাকে৷ এমন লোকদের কথায় বিচারকের কর্ণপাত করা উচিত নয় যারা সর্বদা অন্যদের বদনাম করে বেড়ায় অপরের দোষ-ক্রটি অন্বেষনে ব্যস্ত থাকে। বিচারকের বিচারকার্য, তার চরিত্র এবং তীর কার্যক্রমের ব্যাপারে জনগণের রায় ও প্রতিক্রিয়া সম্পর্কে অবশ্যই তার অবগত থাকা উচিত। বিচারকের উচিত তার সহকর্মী ও সহযোগীবৃন্দকে সৎ ব্যক্তিদের নীতি অনুসরণে অভ্যন্ত করে তোলা এবং তার অধীনে এমন লোকদের নিয়োগ দেয়া যারা হবে নির্ভরযোগ্য ও আতস্াভাজন। কেননা কেনো ব্যক্তিকে তার সাথী ও সহযোগীদেরকে দিয়েই মানুষ বিচার করে থাকে। তাছাড়া বিচারকের সহযোগী হিসেবে যারা কাজ করে তাদের নিকট কোনো পক্ষের এমন অনেক বিষয় জানা থাকে যা অপর পক্ষের জানা উচিত নয়। এমনিভাবে বাদী বা বিবাদী হিসেবে মহিলাদেরও যাতায়াত থাকবে। সুতরাং বিচারালয়ে কর্মচারী হিসেবে যারা নিয়োজিত থাকবে তাদের প্রত্যেককে কর্ম ও চরিত্রের দিক থেকে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য হওয়া একান্ত প্রয়োজন। বিচারকের এজলাস ও তীর আবাসস্থল বিচারকের এজলাস প্রশস্ত হওয়া উচিত। স্থানটি হবে খোলামেলা, যেখানে যাতায়াতকারীদের জন্য সাধারণ অনুমতি থাকবে। তার কক্ষ হবে আলো-বাতাসযুক্ত। যাতে সেখানে বসে কেউ সহসা হাফিয়ে না ওঠে। সেখানে থাকবে বিচারকের জন্য বাথরুম, তাৎক্ষণিক বিশ্রাম ও খাওয়া-দাওয়ার জন্য উপযুক্ত স্থান এবং ঠাণ্া-গরম ও রোদ-বৃষ্টি থেকে সুরক্ষার ব্যবস্থা। ৮৮ ইসলামী আইন ও বিচার //4.10907079071.001

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।