ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

মোট কথা, বিচারক এবং এমন প্রত্যেক ব্যক্তি যিনি জনসেবায় নিয়োজিত, তার হাদিয়া গ্রহণ করা বৈধ নয়। হা, যদি হাদিয়া তাদের কোনো নিকট আত্মীয় বা এমন বন্ধু বান্ধবের পক্ষ থেকে আসে যারা বিচারক পদে অধিষ্ঠিত হবার পূর্বেও তাকে গিফট করতো তবে তা গ্রহণ করা বৈধ হবে। কিন্ত এ বিচারকের আদালতে যদি তার কোনো মামলা বিচারাধীন থাকে কিংবা বিচারকের পদ গ্রহণের পূর্বে যে মূল্যমানের হাদিয়া দেয়া হতো বর্তমান হাদিয়া তার চাইতে অধিক মূল্যমানের হয় তাহলে এ হাদিয়া কবুল করা তার জন্য বৈধ হবে না। সার কথা হচ্ছে দাতার যদি হাদিয়া বা উপচৌকন প্রদানের উদ্দেশ্য হয় বিচারকের কাছ থেকে কিছুটা সুবিধা লাত করা কিংবা এরূপ অপবাদের সুযোগ সৃষ্টির কোনো সম্ভাবনা বর্তমান থাকে তাহলে এ হাদিয়া গ্রহণ করা বিচারকের পক্ষে কখনো উচিত নয়। যাদের কাছ থেকে যে সকল অবস্থায় হাদিয়া গ্রহণ বৈধ নয়, তাদের কাছ থেকে সে সকল অবস্থায় খণ গ্রহণ বা কোনো কিছু ধার নেয়াও বিচারকের জন্য বৈধ নয়। অনুরূপভাবে লোকদের কাছ থেকে সাধারণ জিনিসপত্র চাওয়া থেকেও তাতে বিরত থাকতে হবে। বিচারকের জন্য দাওয়াত কবুল করার নীতিমালা একজন বিচারক যেমন হাদিয়া গ্রহণ করতে পারেন না তেমনি এমন কোনো বিশেষ অনুষ্ঠানেও তিনি অংশ গ্রহণ করতে পারেন না যার আয়োজন করা হয়েছে একমাত্র তাকে কেন্দ্র করেই। তবে যে কোনো সাধারণ দাওয়াতে তিনি অংশ গ্রহণ করতে পারেন। আপন আত্রীয়-স্বজন ও বিশেষ বন্ধু-বান্ধবের দাওয়াতে তিনি শরীক হতে পারেন। বিয়ে-শাদী ও ওয়ালিমার দাওয়াতেও তিনি অংশ গ্রহণ করতে পারেন। এ বিষয়টির প্রতি সব সময় লক্ষ্য রাখতে হবে যে, যদি দাওয়াতের উদ্দেশ্য হয় তাকে প্রভাবিত করা এবং তার পদ মর্ধাদাকে কাজে লাগিয়ে ফায়দা হাসিল করা, তাহলে এ দাওয়াত তিনি গ্রহণ করতে পারবেন না। মামলার বাদী-বিবাদী কোনো পক্ষের দাওয়াত তিনি কোনো অবস্থাতেই কবুল করবেন না । কেননা এতে অপবাদের সুযোগ সৃষ্টি হয়। রোগী দেখতে যাওয়া ও জীনাঘায় শরীক হওয়া বিচারক রুষ্ন ব্যক্তিকে দেখতে এবং মৃত ব্যক্তির জানাযায় শরীক হতে পারেন। কেননা এটা সুন্নাত এবং মুসলমানদের পারস্পরিক অধিকার। তবে রোগী দেখতে যাওয়ার ব্যাপারে শর্ত হচ্ছে, রুগ্ন ব্যক্তি মামলার কোনো পক্ষ হতে পারবে না এবং রোগী দেখতে গিয়ে তার কাছে দীর্ঘ সময় অবস্থান করবেন না। বিচারক কর্তৃক আদালতের বাইরে কোনো পক্ষকে মামলা সম্পর্কিত কোনো কথা বলার সুযোগ দেয়া যাবে না। অবশ্য মামলার ব্যাপারে কোনো প্রয়োজনীয় জিজ্ঞাসা থাকলে তা করতে পারে। জনসাধারণের নিকট অবাধ যাতায়াত থেকে তিনি বিরত থাকবেন। ইসলামী আইন ও বিচার ৮৭ //4.10907079071.00

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।