ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

খেয়ানত করবে কিয়ামতের দিন খেয়ানতের মালসহ সে উপস্থিত হবে। এ কথা বলার জন্যই তোমাকে ডেকেছি। এবার নিজের কাজে যাও।' উমাইর কিন্দি বলেন, আমি রসূল আকরাম স. কে মিম্বরে বসে বলতে শুনেছি, “আমি যাকে কোনো দায়িতে নিয়োগ করি সে যদি একটি সুই বা তার চাইতেও কম মূল্যের কিছু আমার কাছ থেকে গোপন করে তবে তা হবে খেয়ানত- যা নিয়ে কিয়ামতের দিন সে উপস্থিত হবে।' নবী করীম স. বলেছেন: “আমীর-উমরাদেরকে প্রদত্ত হাদিয়া ঘুষের অন্তরভুক্ত।' নবী করীম স. ইবনুল্‌ লাতবিয়া নামক এক ব্যক্তিকে 'আমেলে সাদাকাহ (জাকাত উসূলকারী) হিসেবে নিয়োগ দিয়ে পাঠান। সে ফেরৎ এসে বললো, এ সব মাল আপনাদের অর্থাৎ বাইতুল মালে জমা হবে আর এগুলো আমি হাদিয়া হিসেবে পেয়েছি। একথা শুনে নবী করীম স. মিম্বরে উঠে দাড়ালেন এবং বললেন, এটা কেমন কথা। এক ব্যক্তিকে আমি কোনো দায়িত্বে নিয়োগ করি। সে এসে বলে, এগুলো তোমাদের আর এটা আমি হাদিয়া (উপটৌকন) হিসেবে পেয়েছি। সে তার বাপ-মায়ের গৃহে বসে থেকে দেখে নেয় না কেন কেউ তাকে 'এরপ হাদিয়া দেয় কি না। সেই সত্তার কসম মার মুষ্টিতে আমার প্রাণ, যে কোনো ব্যক্তি এ ধরনের মাল গ্রহণ করবে, কিয়ামতের দিন তা কীধে নিয়ে তাকে উঠতে হবে তা উট হোক, গাভী হোক কিংবা বকরী। অতঃপর রসূল স. হাত উত্তোলন করে বললেন, হে আল্লাহ! আমি কি পৌছে দিয়েছি। হে জাল্লাহ! আমি কি পৌছে দিয়েছি। উপরোক্ত হাদীসসমূহ থেকে স্পষ্ট প্রতীয়মাণ হয়, যে সব লোক কোনো দায়িতে নিয়োজিত থাকবে, বিচারক হোক কিংবা প্রশাসক, তাদের জন্যে এ ধরনের কোনো উপটৌকন গ্রহণ অবৈধ যা উক্ত পদে অধিষ্ঠিত থাকার কারণে তাকে দেয়া হয় কিংবা যে ক্ষেত্রে এরূপ অপবাদের অবকাশ থাকে। কেননা এ ধরনের হাদিয়া নিজের আওতায় নেয়া হিকমতের নৃূরকে নিষ্প্রড করে দেয়। নিজের মধ্যে হীনমন্যতা বোধ সৃষ্টি হয় যা সত্য প্রকাশে দুর্বলতা ও অন্যায়কে “দেখেও না দেখার ভান' করার মনোভাব জাগ্রত করে। এ জন্যেই রাবী'সা ইবনে' আমের বলেছেন: 'হাদীয়া গ্রহণ থেকে বিরত থাক। কারণ এটি ঘুষের পথ উন্মুক্ত করে।' নবী করীম স. ইরশাদ করেন, এমন এক যুগ আসবে যখন হাদিয়ার নাম করে হারাম মালকে হালাল করা হবে এবং শিক্ষণীয় দৃষ্টান্ত স্থাপনের নামে অবৈধ হত্যাকে বৈধ করা হবে। নিরপরাধ লোকদেরকে এ যুক্তি দেখিয়ে হত্যা করা হবে যে, এ থেকে জনসাধারণ শিক্ষা গ্রহণ করবে। এখন প্রশ্ন হচ্ছে, নবী করীম স. এর হাদিয়া গ্রহণের ব্যাপারটা তাহলে কেমন? তিনিও তো মদীনার রাষ্ট্রপতি ছিলেন। এর জবাব হচ্ছে, প্রথমত তীর ব্যাপারটা স্বতন্ত্। হাদিয়া গ্রহণ ছিল তার অন্যতম বৈশিষ্ট্য বা বিশেষতু। দ্বিতীয়ত তিনি ছিলেন মাসূম বা নিষ্পাপ তার সত্তা কোনোরূপ অপবাদের কেন্দ্রবিন্দু হওয়া সম্ভব ছিল না যা অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই তো ইসলামের পঞ্চম খলীফা নামে খ্যাত হযরত উমর বিন আবদুল আজীজ বলেছেন: যে জিনিসটি নবী করীম স. এর জন্য হাদিয়া ছিল আমাদের জন্য তা ঘুষ। ৮৬ ইসলামী আইন ও বিচার //4.10907079071.001)

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।