- বিচারকের মধ্যে ন্যায় ও সত্য প্রকাশে বিন্দুমাত্র দুর্বলতা থাকতে পারবে না এবং তিনি কোনোরূপ পক্ষপাতিত্ব বা আনুকলয প্রদর্শন করবেন না। অপ্রয়োজনীয় কঠোরতা ও অহেতুক উদারতা থেকেও তাকে বিরত থাকতে হবে। _, ভার পোশাক-পরিচ্ছদ হবে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পবিত্র এবং চাল-চলন ও ওঠা বসায় থাকবে গান্তীর্য। তার কথা বলা ও নীরব থাকার মাঝেও থাকবে সম্মোহনী শক্তি ও গাতীর্যের ছাপ। বলার সময় বিচারক প্রতিটি কথা বিচার বিবেচনা ও মাপজোক করে বলবেন এবং স্পষ্ট ভাষায় সাফ সাফ কথা বলবেন। যা কিছু দেখবেন বিচক্ষণতার দৃষ্টিতে দেখবেন। হযরত উমর বিন আবদুল আজীজ বলেছেন, একজন বিচারকের মধ্যে যদি পাঁচটি গুণ বর্তমান থাকে তবে তিনি পূর্ণাঙ্গ বিচারক আর এর একটিও যদি অমুপস্থিত থাকে তাহলে মনে করতে হবে একটি দিক থেকে তার মধ্যে অপূর্ণতা রয়েছে। পাঁচটি গুণ হচ্ছে : “দালীলিক জ্ঞান।' অর্থাৎ কুরআন সুন্নাহ, আছারে সাহাবা (সাহাবীদের কথা, কাজ ও সমর্থন) এবং মুজতাহিদ ইমামগণের বিভিন্ন মতামতের বিষয়ে তার পরিষ্কার ধারণা থাকতে হবে। এ জ্ঞান তার প্রতিটি জটিল বিষয়ে পথ নির্দেশক হিসেবে কাজ করবে। পক্ষান্তরে এ জ্ঞানের অভাব তাকে বিপথগামী করে ছাড়বে। “লোড-লালসা থেকে পবিত্র থাকা ।' কেননা মানুষের ধন-সম্পদের প্রতি লোলুপ দৃষ্টি এবং জাগতিক আরাম আয়েশ ও বিলাস বহুল জীবন যাপনের স্পৃহাই নৈতিক অধপতনের ও বিপর্যয়ের মূল উৎস। আর নিষ্ঠা ও পরহ্যগারীই হচ্ছে সফলতার চাবিকাঠি । , “সংযম. ও সহিষ্কুতা' অনেক অনভিপ্রেত কথা তাকে উপেক্ষা করতে হবে এবং বাদী-বিবাদী উভয় পক্ষের অনেক কথা তাকে চোখ বুজে শুনে যেতে হবে। তবে এ সহিষ্টুতার মধ্যে কোনো 'দুর্বলতা' থাকতে পারবে না। “কোনোরূপ নিন্দাবাদের পরোয়া না করা।' অর্থাৎ ফায়সালা দেয়ার সময় তার সামনে থাকবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের চিন্তা ও তার অসম্তুষ্টির ভয়, যদি মানুষের তিরস্কার ও নিন্দাবাদকে তিনি ভয় করেন এবং তা থেকে বীচার চেষ্টা করেন তাহলে ন্যায় বিচার করা তার পক্ষে সম্ভব হবে না। . বিশেষজ্ঞ আলেমদের সাথে পরামর্শ করা ।' অর্থাৎ যদিও বিচারক নিজেই একজন আলেম ৰা জ্ঞানী ব্যক্তি তবুও আলেম ও বিজ্ঞজনদের পরামর্শ গ্রহণে কখনো কুষ্ঠাবোধ করবেন না। কেননা এটা রসূল স. এর সুন্নাত এবং সাহাবা কিরামদেরও সুন্নীত। বিচারকের হাদিয়া বা উপটৌকন গ্রহণ মু'আয ইবনে জাবাল রা. বলেন, নবী করীম স. আমাকে আমীর নিয়োগ করেন। আমি রওনা করলে এক ব্যক্তিকে দিয়ে আমাকে ফেরৎ ডেকে পাঠান এবং বলেন, জানো! আমি কেনো তোমাকে ডেকেছি? আমার অজ্ঞাতসারে কোনো বস্ত্ত গ্রহণ করবে না। কেননা এটা হবে খেয়ানত। আর যে ইসলামী আইন ও বিচার ৮৫ ///.10907079071.001)
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।