ইসলামী বিচার ব্যবস্থা : বিচারকের শিষ্টাচার প্রসঙ্গ মাওলানা মো: আতিকুর রহমান ইসলামী আদালতের একজন বিচারকের যে সব আদব ৰা শিষ্টাচার বজায় রাখা জরুরি তা তিন প্রকার, ক. ব্যক্তির সাথে বিচারকের সংশ্লিষ্ট শিষ্টাচার । খ. বাদী-বিবাদীর সাথে সংশ্লিষ্ট শিষ্টাচার। গ. সাক্ষীদের সাথে সম্পর্কিত শিষ্টাচার। ক, বিচারকের কর্মকাণ্ড ও তীর ব্যক্তির সাথে সাপ্রিষট শিষ্টাচার ইসলামী সমাজ ব্যবস্থায় একজন বিচারক বিশেষ গুরত্বপূর্ণ। তিনি হচ্ছেন মানবাধিকারের সংরক্ষক, দুর্বলের আশ্রয় স্থল, মজনুষের ঢাল। তিনি ন্যায়ের প্রতিষ্ঠাকারী, অন্যায়ের উত্খাতকারী। রসূল স. এর নায়েব হিসেবে সমাজের কল্যাণ ও সংশোধনের প্রতিভ্ এবং অনুকরণীয় প্রাতিষ্ঠানিক মর্যাদায় অধিষ্ঠিত। সাধারণ ও অসাধারণ নির্বিশেষে সবার দৃষ্টি তার প্রতি নিবদ্ধ থাকে। তাই নিত শিষ্টাচার সমূহ বজায় রাখা তার জন্য জরুরি। * বিচারক নিজকে শরয়ী আচার-আচরণ ও নিয়ম-কানুন পালনে অভ্যন্ত করে তুলবেন। মানবিকতাবোধ, আত্ম-মর্যাদাবোধ সম্পন্ন, নির্ভিক ও সাহসিকতার নমুনা হিসেবে নিজেকে পেশ করতে হবে। এমন সব পন্থা অবলম্বন করা থেকে তীঁকে দূরে থাকতে হবে যা তার দীন ও ঈমান, ভদ্রতা ও মনুষ্যত্ব এবং জ্ঞান-বুদ্ধিকে কালিমালিপ্ত এবং তার পদ-মর্যাদা ও প্রভাব খর্ব করতে পারে। * 'বিচারককে কল্যাণের অন্বেষণে চেষ্টা ও সাধনা করতে হবে। লোকদেরকে আশ্রয় ও ভয়ের মাধ্যমে কল্যাণের পথে পরিচালিত করতে হবে এবং সত্য ও ন্যায়ের ব্যাপারে কঠোরতা অবলম্বন করতে হবে। * স্বীয় পদ-মর্যাদার অহংকার এবং পার্থিব ভোগ-বিলাসের আকাঙ্কাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। * "একজন বিচারক কিছুতেই অসচ্চরিত্র, কর্কশ ভাষী ও কঠিন হৃদয়ের অধিকারী হতে পারবেন না। অন্যায়-অত্যাচার হিংসা-বিদ্বেষ থেকে তাকে মুক্ত ও পবিত্র থাকতে হবে। লেখক : গবেষক ও প্রাবন্ধিক । সভাপতি : ইসলাম প্রচার সমিতি বাংলাদেশ । ///.10907079071.001)
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।