ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

রোযাগুলো আমি তার পক্ষ থেকে পালন করব কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “হা, কেননা আল্লাহর খণ পূরণ করা অধিকতর সমীচীন।' ৩৯ হিশাম কুবলানের মতে, এক্ষেত্রে ইবনে হাযমের মতটি বাস্তবায়িত না হওয়ার কারণ হল, তার মাযহাব কোন মুসলিম সরকারের পৃষ্টপোষকতা পায়নি, যেভাবে পৃষ্ঠপোষকতা পেয়েছিল অন্যান্য মাযহাবসমূহ।৪০ আরো লক্ষ্য করার বিষয় হল, যে সকল দেশের আইনে ওয়াজিব অসিয়তের মাধ্যমে পৌত্র- পৌত্রীকে সম্পত্তি দেয়ার বিধান সম্পর্কে ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে (যেমন মিসর, সিরিয়া, লেবানন, কুয়েত) সে সব দেশ -ইবনে হাষমের মতানুসারে- অসিয়ত না করা অবস্থায় বিষয়টিকে রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার অধীন করেছেন অর্থাৎ বিধি মোতাবেক যতটুকু অসিয়ত করা ওয়াজিব ছিল, বিচারালয় ততটুকু দেয়ার নির্দেশ কার্যকর করতে পারবে। অসিয়তের নেসাব নির্দিষ্ট কোন ব্যক্তির জন্য অসিয়তের সুনির্দিষ্ট কোন নেসাব শরীয়তে নির্ধারণ করা হয়নি। তবে সাধারণভাবে অসিয়তের সর্বোচ্চ নেসা নির্ধারণ করা হয়েছে, যেমন শুরুতে আমরা বর্ণনা করেছিলাম। তাই সর্বোচ্চ নেসাবের মধ্যে থেকে অসিয়তের পরিমাণের ক্ষেত্রে কমবেশী হতে পারে। কেননা নির্দিষ্ট অংশ নির্ধারণ হয়ে থাকে শুধু ওয়ারিসদের ক্ষেত্রে। তবে শরীয়তে পরিমাণ নির্ধারিত না হওয়া সত্বেও যদি মৃত ছেলে জীবিত থাকলে যতটুকু পেত পৌব্র-পৌত্রীর জন্য সে পরিমাণ অসিয়ত করা হয়, তা যদি মোট সম্পত্তির এক-তৃতীয়াংশের বেশি না হয়, তৰে তাতে কোন অসুবিধা নেই। সৌদী আরবস্থ ইফতা ও ইলমী গবেষণার স্থায়ী কমিটিকে প্রশ্ন করা হয়েছিল £ “এক ব্যক্তির দুই ছেলে, ছয় মেয়ে ও তিন স্ত্রী ছিল। তিনি এখনো জীবিত আছেন। তার বড় ছেলে কয়েকজন ছেলে ও মেয়ে রেখে মারা যায়। উক্ত ব্যক্তি তার বড় ছেলে বেঁচে থাকলে যতটুকু মিরাস পেতো ততটুকু তার সে ছেলের সন্তানদেরকে দিয়ে দিতে চাচ্ছে। এটা কি শরীয়তে জায়েয? যদি মিরাসের ক্ষেত্রে এ সন্তানদেরকে তাদের মৃত বাবার স্থলাভিষিক্ত করা জায়েয না হয়, তাহলে দাদার জন্য নিজের সম্পদ থেকে মৃত ছেলের সন্তানদের জন্য মৃত্যুর পূর্বেই এ পরিমাণ অংশ অসিয়ত করা কি জায়েয হবে, যে পরিমাণ উক্ত সন্তানদের বাবা জীবিত থাকলে তার বাবার মৃত্যুর পর পেতো?" কমিটির উত্তর ছিল $ “উক্ত ব্যক্তির জন্য তার মৃত ছেলের সন্তানদেরকে তাদের বাবা জীবিত থাকলে যে পরিমাণ পেতো সে পরিমাণ দেয়া জায়েষ। এ সম্পদ সে তার সুস্থাবস্থায় তাদেরকে দিতে পারে। এছাড়া তার জন্য এটাও জায়েয যে, সে এ সন্তানদের জন্য এক তৃতীয়াংশ পরিমাণ অসিয়ত করবে, যদি তারা তাদের দাদার ওয়ারিস না হয়ে থাকে এবং যদি এটাই একমাত্র অসিয়ত হয়ে থাকে'৪১ এ কমিটিকে অন্য আরেকটি প্রশ্নে বলা হয়েছিল : “আমার একটি বিবাহিত সন্তান পাচ সন্তান রেখে মারা যায়। এ সন্তানদের মৃত বাবা আমার সম্পত্তি থেকে তাদের চাচাদের সাথে যত্টুকু পাওয়ার অধিকারী ছিল ততটুকু কি আমি তাদের জন্য অসিয়ত করতে পারি? তারা চার ইসলামী আইন ও বিচার ৮১ ৬-__ ///.10907079071.00

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।