থাকে, তাহলে ওয়ারিসদের কর্তব্য হবে তা করা। যদি ওয়ারিসগণও বিরত থাকে, তাহলে তাদেরকে তা করতে বাধ্য করার ব্যাপারে শাসনকর্তা বা কাধির অধিকার রয়েছে। এ প্রসঙ্গে তিনি দলিল হিসাবে নিম্নের হাদীস ও আছার উল্লেখ করেন £ “আয়েশা (রা) হতে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমার মা আকশ্মিকভাবে মারা যান। আমার মনে হয় কথা বলতে পারলে তিনি সদকা আদায় করতেন। আমি-কি তার পক্ষ থেকে সদকা আদায় করতে পারব? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, “হা তার পক্ষ থেকে তুমি সদকা আদায় কর।”৩৫ যিনি সদকা দেয়ার অসিয়ত করেননি বা করতে পারেননি, তার পক্ষ হতে সদকা আদায় করা হলে তা হবে অত্যন্ত সঙ্গত। এ হাদীসটি সে প্রমাণই বহন করছে। মৃত ব্যক্তির নফল সদকা দিতে চাওয়ার প্রেক্ষিতে হাদীসটিতে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশ দিয়েছেন সদকা আদায়ের জন্য। এর অন্তর্নিহিত অর্থের দিকে লক্ষ্য করলে ওয়াজিব অসিয়তের ব্যাপারটি আরো শক্তভাবে কার্যকর করার ব্যাপারটি বোধগম্য হবে। “আবু হুরাইরা (রা) হতে বর্ণিত, এক ব্যক্তি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করল, আমার বাবা অসিয়ত না করেই সম্পদ রেখে মারা গিয়েছেন, আমি তার পক্ষ থেকে অসিয়ত করলে তা কি যথেষ্ট হবে? রসূল সাল্লাল্লাহু আলাইহি*ওয়া সাল্লাম বললেন, “হী' ।৩৬ মৃত ব্যক্তি অসিয়ত না করলেও যে অসিয়ত কার্যকর করার উপযোগিতা ক্ষুণ্ন হবে না হাদীসটিতে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্সামের হী-বাচক উত্তর সে দিকের প্রতি ইঙ্গিত প্রদান করছে। অর্থাৎ তাউস থেকে বর্ণিত, তিনি বলেন, “অসিয়ত না করে যে কোন মুসলিমই মারা যায়, তার পরিবারবর্গের উচিত তার পক্ষ থেকে অসিয়ত করা ।"৩৭ এক্ষেত্রে ইবনে হাযম শরীয়তের একটি মূলনীতির উপর তার মতের ভিত্তি স্থাপন করেন। মূলনীতিটি হল, “জনসাধারণের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে শাসনকর্তার অধিকার রয়েছে মুবাহ কোন বিষয়ের হুকুম করা । আর যখনই শাসনকর্তা তা করবে, তা মান্য করা ওয়াজিব হয়ে যাবে । আবার কোন কোন ফিক্হবিদগণ এ মত পোষণ করেন যে, শাসনকর্তার নির্দেশ শরীয়তের হুকুম হিসাবে বিবেচিত হয়।৩৮ ্ ূ তাছাড়া অসিয়তকে যদি আমরা বান্দার হক বলে মনে করি, তাহলে মৃত ব্যক্তির অসিয়ত না করা সন্বেও ওয়াজিব হওয়ার কারণে তা নিয়মানুযায়ী কার্যকর করার ব্যাপারটি স্পষ্ট। কেননা খণ বা আমানাত প্রভৃতি বান্দার হকের সাথে যা কিছু সংশ্লিষ্ট, মৃতব্যক্তি অসিয়ত না করলেও সেগুলো প্রকৃত দাবীদারদেরকে পৌছিয়ে দেয়া বাধ্যতামূলক। আর যদি অসিয়তকে আমরা ধর্মীয় আমল তথা আল্লাহর হক বলে মনে করি, তাহলেও ওয়ারিসদের উচিত এ আমলটি বাস্তবায়ন করা । এর সমর্থন আমরা পেয়ে থাকি নিচের হাদিসটি থেকে ঃ ইবনে আব্বাস বর্ণনা করেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রসূল! আমার মা এক মাসের রোযা ফরয থাকা অবস্থায় মারা যান। এখন এ ৮০ ইসলামী আইন ও বিচার //4.10907079071.00)
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।