ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

চা তবে সবদিক বিবেচনা করে সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে প্রথম মতটিকে অগ্ৰাধিকারভিত্তিতে গ্রহণ করা যায় এবং তা নিয়লিখিত কারণে ঃ এক $£ অসিয়তের আয়াতের সাথে সাংঘর্ষিক কোন কিছু কুরআন কারীমের অন্য আয়াতে নেই। কেননা নাসেখ ও মানসুখ এর মধ্যে ০০10:50101191) বা বিরোধ থাকা জরুরি, যাতে উভয়ের মধ্যে কোন মতেই সঙ্গতি সাধন করা না যায়। বরং অসিয়তের এ আয়াত ও মিরাসের আয়াতসমূহের মধ্যে একটা সুসঙ্গতি স্থাপন করা সম্ভব। সেটি এভাবে যে, মিরাসের আয়াতসমূহ ওয়ারিসদেরকে নির্ধারণ করে তাদের প্রাপ্য অংশ বর্ণনা করেছে। আর অসিয়তের আয়াত আত্মীয়ের শ্রেণী নির্ধারণ না করেই বিষয়টিকে উন্মুক্ত রেখেছে। সৈ আলোকে যে সব আত্মীয় মিরাস পাবে না তাদের জন্য অসিয়ত করা যাবে। দুই & আত্তীয়-স্বজনকে সম্পদের কিয়দংশ দেয়া প্রসঙ্গে কুরআনে একাধিক আয়াত এসেছে, যেগুলো মানসুখ হয়েছে এমন কথা কেউই বলেননি । এসব আয়াতের মধ্যে রয়েছে ঃ “এবং আত্তীয়-স্বজনকে দেবে তার প্রাপ্য।" [সূরা আল-ইসরা $ ২৬] “এবং তার (আল্লাহর) ভালবাসায় আত্তীয়-স্বজনকে ধন-সম্পদ প্রদান করে।' [সূরা আল-বাকারা 8১৭৭] তিন $ বাবা কিংবা মায়ের জীবদ্দশায় অনেক সময় সন্তানের মৃত্যুর ঘটনা ঘটে থাকে। বাবা-মায়ের মৃত্যুকাল পর্যন্ত যদি সে সন্তান জীবিত থাকতো তাহলে সে তাদের উভয়ের উত্তরাধিকারী হতো। কিন্তু সে তাদের উভয়ের কিংবা যে কোন একজনের পূর্বে মারা যাওয়ার কারণে তার ভ্রাতাগণই শুধু মিরাস পাবে এবং তার সন্তানগণ কঠিন দারিদ্রে পতিত হবে। ইয়াতীম হয়ে উপার্জনক্ষম অভিভাবক হারানো ছাড়াও তাদের কপালে জোটে দারিদ্র্য, বঞ্চনা ও পারিবারিক সম্পত্তির অসম বন্টন। ফলশ্রুতিতে মিরাস থেকে লব্ধ সম্পত্তি পেয়ে পরিবারের কেউ হয় বিস্তশালী, আবার বাবার তুরিৎ মৃত্যুতে সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে কেউ হয় পথের ভিথারী। পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার বন্ধনে আবদ্ধ পরিবারগুলো অধিকাংশ সময়ই বাবা-মায়ের মৃত সন্তানের ছেলেমেয়েদের জন্য অসিয়ত করতে তাদেরকে উদুদ্ধ করে থাকে। কিন্তু যুগের হাওয়া আজ পাল্টে গেছে, ধর্মীয় অনুপ্রেরণা কমে গেছে, পারিবারিক সম্প্রীতি নিঃশেষ হয়ে গিয়েছে কিংবা নিঃশেষ হওয়ার উপক্রম হয়েছে। ফলে আজ ইসলামী শরীয়ত থেকে গৃহীত এমন আইন দ্বারা এ অবস্থার সমাধান হওয়া জরুরি হয়ে পড়েছে, যা দাদা/দাদীকে তাদের মৃত সন্তানের সন্তান তথা পৌব্র- পৌত্রীর জন্য অসিয়ত করাকে বাধ্য করবে। অসিয়ত না করলে কি হবে? ইমাম ইবনে হাম এ অসিয়তকে ইসলামী বিচার ব্যবস্থা কর্তৃক বাধ্যতামূলক বলে উল্লেখ করেন।৩৪ সে অনুযায়ী যদি মৃত ব্যক্তি উত্তরাধিকারসত্ত্র পায়নি এমন আত্মীয়দের জন্য অসিয়ত করা থেকে বিরত থাকে, কিংবা সে অসিয়ত তারা করতে চেয়েছিল কিন্তু অসিয়তের পূর্বেই যদি তার মৃত্যু হয়ে ইসলামী আইন ও বিচার ৭৯ //4.10907079071.00)

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।