ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সে আইন কায়েম করে দেখিয়ে দিয়ে গেছেন। মেখানে কোনো বোমাবাজি বা আত্মঘাতী বোমা হামলা করে মানুষ খুন করে মানুষবিহীন জমিনে আল্লাহর আইন কায়েমের ছবি দেখা যায় না। সেখানে দেখা যায় তিনি অত্যাচারিত হয়েছেন তবুও নিজের বক্তব্য ছ্যর্থহীন ভাষায় মানুষের সামনে তুলে ধরেছেন। তাদেরকে বুঝিয়েছেন। যুক্তির সাহায্যে তাদেরকে পরাস্ত করেছেন। গায়ের জোরে, তলোয়ারের কোপ মেরে, বুকে তীর বা নেজা বিদ্ধ করে বলেননি আমার কথা মানতে হবে। কুরআনের সূরা বাকারার ২৫৮ আয়াতে হযরত ইবরাহীম আলাইহিস সাল্লামের সাথে তার সমকালীন ইরাকের বাদশাহ নমরুদের বিতর্কালাপ উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে : তুমি কি তার কথা ভেবে দেখোনি যে ইবরাহীমের সাথে তার প্রতিপালক সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়েছিল, যেহেতু আল্লাহ তাকে শাসন কর্তৃত্ দিয়েছিলেন? যখন ইবরাহীম বললো, আমার প্রতিপালক হচ্ছেন তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। সে (বাদশাহ) বললো, আমিও তো জীবন দান করি এবং মৃত্যু ঘটাই। ইবরাহীম বললো, ঠিক আছে তাই যদি হয় তাহলে (আমার) আল্লাহ তো সূর্য পূৰ দিক থেকে উঠান তুমি তাকে পশ্চিম দিক থেকে উঠাও। “ফা বুহিতাল্লাধী কাফার।-এ কথায় সেই সত্য অস্বীকারকারী হতবুদ্ধি হয়ে গেলো।' হযরত ইবরাহীম. আ. আল্লাহর নবী। আল্লাহ চাইলে তার নবীকে বিশেষ ক্ষমতা দান করতে পারতেন। কারণ তিনিই সকল ক্ষমতার মালিক ও উৎস। আর ইবরাহীম আ. সেই ক্ষমতা বলে নমরুদকে আল্লাহর অস্তিতে বিশ্বাস করতে বাধ্য করতেন। কিন্তু তিনি তা করেননি । কারণ বিশ্বাস বলা হোক, রাজত্ব বলা হোক সবই তো মনের ওপর। দেহ তো ভারবাহী ছাড়া আর কিছুই নয়। তাই ইসলাম বা আল্লাহর আইন কায়েমের জন্য কুরআনে যুক্তির পথ অবলম্বন করা হয়েছে, শক্তির পথ নয়। তাই আমাদের জিজ্ঞাসা, বাংলাদেশে আত্মঘাতী বোমাবাজদের প্রধান মুরশিদ মিঃ শায়খ আবদুর রহমান, আল্লাহর আইন কায়েম করার উদ্দেশ্যে এই আত্মঘাতী বোমাবাজির থিওরি এবং প্রাকটিসের জন্য আপনি কার সাথে কনট্রাক্ট করেছেন? দেশের ভেতরের, বাইরের, আন্তরজাতিক পর্যায়ের কার সাথে? তবে নিশ্চয়ই আল্লাহর সাথে নয়। - আবদুল মান্নান তালিব //4.10907079091.00)

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।