ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

আয়াতদ্বয়ের মধ্যে সামস্ত্স্য বিধান সম্ভব, যদি আমরা বলি যে, অসিয়তের আয়াতে উল্লেখিত অসিয়ত ওয়ারিস নয় এমন আত্রীয়ের সাথে খাস। যেমন আত্তরীয় ছারা সে বিশেষ আত্তীয় বুঝানো উদ্দেশ্য, যিনি অন্য ধর্মের অনুসারী হওয়ার কারণে মিরাস থেকে বঞ্চিত থাকেন। অতএব যদি কোন কাফের ইসলাম গ্রহণ করার পর তার মৃত্যু কালে তার বাবা-মা উপস্থিত থাকেন, তাহলে তাদের জন্য এ পরিমাণ অসিয়ত করা যেতে পারে যা তাদের হৃদয়কে আকর্ষণ করে। কেননা কাফের হলেও আল্লাহ বাবা-মায়ের প্রতি সদ্যবহারের নির্দেশ প্রদান করেছেন।'২৫ যারা আয়াতটিকে মানসুখ বলেছেন, ইমাম ইবনে হাযম তাদের দাবী অপনোদনে “তার 'আল- মুহাল্লা' গ্রন্থে বলেন, অর্থাৎ “আমরা নিশ্চিতরূপে জানি এবং সাক্ষ্য দেই যে, আমাদের কাছে কোন বর্ণনা আসা ব্যতিরেকে কোন কিছুকে রহিতকারী সাব্যস্ত করা এবং কোন বিধানকে মানসুখ হিসাবে ফিরিয়ে দেয়ার কোন পথ নেই।'২৬ তিনি আরো বলেন, অর্থাৎ প্রত্যেক মুসলিমের উপর ফরয হল, দাসত্রের বন্ধনে থাকার কারণে কিংবা কুফুরীর কারণে অথবা মিরাস থেকে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে বা প্রকৃতই ওয়ারিস না হওয়ার কারণে যে সকল আত্রীয় স্বজন উত্তরাধিকার সত্ত্ব পাবে না, তাদের জন্য অসিয়ত করা.....।'২৭ এ প্রসঙ্গে ইবনে উমর (রা) থেকে ইমাম মুসলিম কর্তৃক বর্ণিত হাদিসটিকেও অনেকে দলিল হিসাবে পেশ করেছেন।২৮ হাদীসটি হল, রসূল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ অর্থাং কোন মুসলিম ব্যক্তির জন্য এটা সমীচীন নয় নিজের কাছে অসিয়ত লিপিবদ্ধ না করে দুই বা (কোন কোন বর্ণনায়) তিন রাত্র সে অতিবাহিত করবে ।২৯ উল্লেখ্য, আলেমদের মধ্যে অনেকে আবার এ মতও পোষণ করেন যে, পিতা-মাতা ও আত্মীয়দের জন্য অসিয়ত ওয়াজিব হওয়ার আয়াতটি সম্পূর্ণভাবে রহিত ও মানসুখ হয়ে গিয়েছে। তাফসীর আল-মানার গ্রন্থে বলা হয়েছে, অধিকাংশ আলেম মনে করেন যে, অসিয়তের আয়াতটি মিরাসের আয়াত দ্বারা মানসুখ হয়ে গেছে। কেউ কেউ বলেন, “ওয়ারিসদের জন্য অসিয়ত নেই' এ হাদীস দ্বারা অসিয়তের আয়াতটি রহিত হয়েছে, কিংবা হাদীসটিকে যদি মিরাসের আয়াতের বর্ণনাকারী হিসাবে ধরে নেয়া হয় তাহলে যুগপৎ হাদীস ও মিরাসের আয়াত, দু'টো ছারাই অসিয়তের আয়াতটি রহিত হয়ে গেছে৩০ অধিকাংশ হানাফী আলেমগণ এ মত পোষণ করেন।৩১ ইমাম মালেক, শাফেয়ী ও হাম্বলী মাযহাবের অধিকাংশ আলেমের মতও এটাই ৩২ এ সকল আলেমগণের মতে “অসিয়তে ওয়াজিবা' হচ্ছে সে অসিয়ত যা খণ, ধার দেয়া ও আমানাত সম্পর্কে করা হয়। তারা ইবনে উমারের উপরোক্ত হাদীসটিকে অসিয়তে ওয়াজিবার এ অর্থে প্রয়োগ করে থাকেন ।৩৩ ৭৮ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।