ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

পর্যন্ত এ ব্যাপকার্থ অনুযায়ী আমল করা হত। মিরাসের আয়াতের মাধ্যমে যাদেরকে ওয়ারিস সাব্যস্ত করা হলো, শুধু তাদের ব্যাপারেই অসিয়তের আয়াতটি আংশিকভাবে মানসুখ হয়েছে ।১৭ একথার অর্থ হল, যারা ওয়ারিস হয়নি তাদের ব্যাপারে আয়াতটি মুহকাম (বহাল)১৮ দাহহাক, ত্বাউস অনুরূপ মত প্রকাশ করেন এবং ইমাম ত্াবারী তার তাফসীর গ্রন্থে এ মতটি সমর্থন করেন।১৯ ইমাম যুহরী বলেন, “কম হোক বেশি হোক, অসিয়ত ওয়াজিব।' ২০ ইবনে আব্বাস ও হাসান বলেন, অর্থাৎ “সূরা নিসার নির্ধারিত মিরাসের আয়াত দ্বারা পিতা-মাতার জন্য অসিয়ত রহিত হলেও অন্য যারা ওয়ারিস হয়নি তাদের ক্ষেত্রে বিধানটি বহাল রয়েছে। এটাই ইমাম শাফেয়ী ও অধিকাংশ মালেকীদের মাযহাব এবং একদল আলেমের অভিমত।" ২১ ইমাম ত্বাবারী তার তাফসীর গ্রন্থে বলেন, 'একদল আলেম বলেছেন, অসিয়তের আয়াতটি মিরাসের আয়াত দ্বারা মানসুখ হয়ে গিয়েছে। এর উত্তরে বলা হবে, আরেকদল আলেমের মতে মিরাসের আয়াত দ্বারা এ আয়াতটি রহিত হয়নি, বরং এটি মুহকাম। এ আয়াতের রহিত হওয়া নিয়ে যখন দু'দল আলেমের মধ্যে মতভিন্নতা রয়েছে, তখন দলিল ছাড়া একথা মানা যাবে না যে, এটি মানসুখ। বরং দেখা যায়, একই সময়ে সহীহভাবে কোন একটির হুকুমকে বাদ দিয়ে আয়াতদয়ের মধ্যে সামন্স্য বিধান অসম্ভব নয়। অথচ একটি রহিতকারী ও অপরটি রহিত সাব্য্ত করলে একই সময়ে সহীহভাবে এতদুভয়ের হুকুম প্রয়োগে সামষ্তস্য বিধান সম্ভবপর হবে না।' ২২ আয়াতদ্বয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করতে গিয়ে তিনি বলেন, অর্থাৎ “এ আয়াতটির হুকুমের ব্যাপারে আলেমগণ মতভেদ করেছেন। তাদের কেউ কেউ বলেছেন, আল্লাহ আয়াতটির কোন হুকুমই রহিত করেননি। বরং বাহ্যিকভাবে এটি ব্যাপকার্থক যা প্রত্যেক পিতা-মাতা ও আত্মীয়কে শামিল করে। কিন্তু মৃতের সম্পত্তি থেকে মিরাস পায় না এ ধরনের আত্ীয়ই এখানে উদ্দেশ্য ।' ২৩ সাইয়েদ কুতুব তার “ফি যিলালিল কুরআন, গরন্থে ওয়ারিস নয় এমন আত্তীয়ের ক্ষেত্রে অসিয়তের এ আয়াতটি রহিত নয়, বরং এর বিধান এখনো বাকী আছে, এ মতের প্রতি তার সমর্থনের কথা উল্লেখ করেন।২৪ আয়াতটি মানসুখ নয়, বরং মুহকাম, এ মতের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করে 'আল-মানার' তাফসীর রন্থে বলা হয়েছে ঃ অর্থাং এ বিষয়ে কোন প্রমাণ নেই যে, অসিয়তের আয়াতটির পরে এখানে মিরাসের আয়াতটি অবতীর্ণ হয়েছে। আয়াতের 'সিয়াক' (পূর্বাপর বাকরীতি) মানসুখ হওয়াকে সমর্থন করে না। কেননা আল্লাহ যখন মানুষের জন্য কোন বিধান প্রণয়ন করেন এবং জানেন যে, তা একটি সাময়িক বিধান এবং অচিরেই অল্প কিছুকাল পরে তা রহিত করবেন, তখন তাকীদ দিয়ে সে বিধানকে শক্তিশালী করেন না । অথচ অসিয়তের বিষয়টিকে এখানে তাকীদ করা হয়েছে 'মুত্তাকীদের জন্য ওয়াজিব ' এবং “যে তা পরিবর্তন করবে, তাকে শাস্তি প্রদান করা হবে" এ কথা বলে। তদুপরি ইসলামী আইন ও বিচার ৭৭ ///.10907079071.00

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।