বিধিসম্মতভাবে। আন্লাহভীরুদের জন্য এ নির্দেশ অবশ্যন্তাবী। যদি কেউ অসিয়ত শোনার পর তাতে কোন রকম পরিবর্তন সাধন করে, তবে যারা পরিবর্তন করে তাদের উপর এর পাপ পতিত হবে। নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন, জানেন।' [সূরা আল-বাকারাহ £ ১৮০] সংক্ষিপ্ত ব্যাখ্যা £ এর মর্ম হলো, “হে মুমিনগণ! তোমাদের উপর ফরয ও বাধ্যতামূলক করা হয়েছে' যেমন অন্যত্র বলা হয়েছে অর্থাৎ তোমাদের উপর সিয়াম ফরয করা হয়েছে। অর্থাৎ যদি সম্পদ রেখে যায়। সুতরাং এখানে 'খাইর' অর্থ হলো সম্পদ, চাই তা স্থাবর কিংবা অস্থাবর হোক কিংবা অর্থসম্পদই হোক। | শব্দটির মর্মকথা হলো, ওয়ারিসদের প্রতি জুলুম না করে। সম্পত্তির এক তৃতীয়াংশকে হাদীসে অসিয়তের সর্বোচ্চ নেসাব বলা হয়েছে।১০ তাই এক তৃতীয়াংশ বা এর কম পরিমাণ অসিয়ত করলে ওয়ারিসগণ ক্ষতিথস্ত হবেন না বলেই সাব্যস্ত হয়েছে। অর্থাৎ মুত্তাকীদের জন্য এটা পালন করা জরুরি। এ কথা দ্বারা অসিয়ত ওয়াজিব হবার ব্যাপারটি আরো জোরদার হয়েছে।১১ বহুসংখ্যক আলেম এ মত প্রকাশ করেন যে, আয়াতটি মুহকাম (অর্থাৎ এর হুকুম এখনও বহাল) এবং এর বাহ্যিক অর্থ যদিও ওয়ারিস ও ওয়ারিস নয়, এমন সকল পিতা-মাতা ও আত্্ীয়কে শামিল করে, তবু এর অন্তর্নিহিত অর্থ হল খাস, অর্থাৎ ওয়ারিস নয় এমন পিতা-মাতা (যেমন কাফের পিতা-মাতা) এবং ওয়ারিস নয় এমন আত্্ীয়কে (যেমন দাদার পুত্র থাকাবস্থায় নাতিকে) সম্পত্তির অংশ দেয়ার অসিয়ত করা। কেননা আল্লাহ কুরআনে যাদের জন্য মিরাস সাব্যস্ত করেছেন, তাদেরকে দ্বিতীয়বার দেয়ার বিধান নেই।১২ এ বিষয়টি তুলে ধরতে গিয়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেছেন 3 অর্থাৎ আল্লাহ প্রত্যেক হকদারকে তার হক প্রদান করেছেন। সুতরাং ওয়ারিসের জন্য কোন অসিয়ত করা যাবে না।১৩ এমতের প্রবক্তাদের মূল কথা হলো, ইসলামী শরীয়তে যাদের জন্য কোন মিরাস দেয়া হয়নি বা শরয়ী' কোন বাধার কারণে যারা মিরাস থেকে বঞ্চিত আছেন, তাদের ক্ষেত্রে অসিয়ত ওয়াজিব হবার বিধানটি প্রযোজ্য হবে। এ মতটি যারা পোষণ করেছেন তাদের মধ্যে রয়েছেন $ আবদুল্লাহ ইবনে আব্বাস রা, হাসান জারীর, ইসহাক ইবনে রাহওয়াইহে র. প্রমুখ পণ্তিতগণ 1১৪ এটি ইমাম আহমদেরও একটি মত১৫ এবং ইমাম শাফেয়ীর প্রথম মত।১৬ ইবনে আব্বাস রা, হাসান ও কাতাদাহ বলেন, “আয়াতটি আম (ব্যাপকার্থক)। নির্দিষ্ট একটি সময় ৭৬ ইসলামী আইন ও বিচার //4.10907079071.001
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।