আমাদের করণীয় £ অতএব মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ-১৯৬১ এর উপরোক্ত ধারাটি যেহেতু ইসলামী আইন ও বিধানের সাথে সাংঘর্ষিক, তাই এ ধারাকে এমনভাবে সংশোধন করা প্রয়োজন যাতে ইসলামী আইনের সাথে এর কোন সংঘর্ষ না থাকে এবং ইসলামী শরীয়তের বিধিমালা অনুযায়ী এ ধারাটির পুনবির্যাস করা হয়। আমরা মনে করি ইসলামী শরীয়তে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ওয়াজিব (বাধ্যতামূলক) অসিয়তের যে বিধান রয়েছে, আমাদের আলোচ্য ক্ষেত্রে যদি তা বাস্তবায়ন করা যায়, তাহলে শরীয়ত সমর্থিত পন্থায় পৌন্র-পৌত্রী এবং দৌহিত্র-দৌহিত্রীদেরকে সম্পত্তি দেয়া যায় এবং আইনের এ অধ্যাদেশটিকে আমরা শরীয়তের বিরোধিতা থেকে মুক্ত করতে পারি। উন্মেখ্য, ওয়াজিব তথা বাধ্যতামূলক এ অসিয়তের বিধানটি বেশ কয়েকটি মুসলিম দেশে প্রচলিত রয়েছে। তন্ধ্যে মিসর, মরকৌ, সিরিয়া, কুয়েত ও লেবানন অন্যতম।৮ সামান্য কিছু পার্থক্য থাকলেও এ আইনের মাধ্যমেই এসব দেশে দাদা-দাদীর সম্পত্তি থেকে পৌব্র-পৌত্রীকে নিয়মানুযায়ী একটা অংশ দেয়া হয়। সংশোধনসহ প্রস্তাবনা £ ওয়াজিব (বাধ্যতামূলক) অসিয়তের বিধান বাস্তবায়ন করে আমরা অধ্যাদেশের ৪নং ধারাটিকে সংশোধিত করে এভাবে বিন্যস্ত করতে পারি ৪- যার সম্পত্তি উত্তরাধিকারসূত্রে বন্টিত হবে, তার পূর্বে তার কোন পুত্র বা কন্যা নিজেদের কোন সন্তান রেখে মারা গেলে উক্ত সম্পত্তির অধিকারী তার জীবদশায় মারা যাওয়া পুত্রের বা কন্যার সন্তানদের জন্য অসিয়ত করবেন, যেন তার মৃত্যুর পর এ সম্পত্তি থেকে তাদেরকে নিয়মানুযায়ী৯ একটা অংশ প্রদান করা হয়। তবে উল্লেখ্য যে, কোন অবস্থাতেই তা এক তৃতীয়াংশের বেশি হবে না'। ওয়াজিব অসিয়তের এ বিধানটি ইসলামী শরীয়তের মাপকাঠিতে কতটা উত্তীর্ণ নিচে আমরা সে বিষয়টি তুলে ধরছি। ওয়াজিব অসিয়ত কি? আত্বীয়-স্বজনদের মধ্যে যারা আদৌ ওয়ারিস নয় কিংবা ওয়ারিস হওয়া সত্তেও শরীয়তের কোন বাধার কারণে মিরাস থেকে বঞ্চিত হচ্ছে, তাদেরকে আল-কুরআনের নির্দেশ মোতাবেক সম্পত্তি থেকে নিয়ম মাফিক অংশ প্রদানের জন্য মৃত্যুর পূর্বে যে অসিয়তের বিধান দেয়া হয়েছে, তাই হল ওয়াজিব তথা বাধ্যতামূলক অসিয়ত। দূলিল $ আল-কুরআনের নিম্নোক্ত বাণী ওয়াজিব অসিয়তের দলিল ঃ তোমাদের কারো যখন মৃত্যুর সময় উপস্থিত হয়, সে যদি কিছু ধন-সম্পদ ত্যাগ করে যায়, তবে তার জন্য অসিয়ত করা বাধ্যতামূলক করা হলো, পিতা-মাতা ও নিকটাত্ীয়ের জন্য, ইসলামী আইন ও বিচার ৭৫ //4.1090709071.00
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।