ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

(৩) (8) (৫) যদি দাদা/দাদীর একটি মাত্র কন্যা থাকে এবং মৃত পুত্রের এক বা একাধিক কন্যা থাকে, তাহলে মৃত পুত্রের কন্যা/কন্যাগণ ছয় ভাগের এক ভাগ পাবে। কেননা মেয়েদের জন্য নির্ধারিত দুই তৃতীয়াংশের অর্ধেক কন্যা নেয়ার পরও এক ষষ্ঠাংশ বাকী থাকে, যা শরীয়ত পুত্র না থাকায় পৌত্র/পৌত্রীদের জন্য নির্ধারণ করেছে। কিন্তু উপরোক্ত অধ্যাদেশে পৌত্র/পৌত্রীদেরকে দেয়া হয়েছে মৃত বাবার অংশ, যা ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক। যদি দাদা/দাদীর একাধিক কন্যা বর্তমান থাকে এবং মৃত পুত্রের এক বা একাধিক কন্যা থাকে, এমতাবস্থায় পুত্রের কন্যাগণ কিছুই পাবে না। কেননা মেয়েদের জন্য নির্ধারিত দুই তৃতীয়াংশ কন্যাগণ নেয়ার মাধ্যমে শেষ হয়ে গিয়েছে। এ অবস্থায়ও উপরোক্ত অধ্যাদেশটি ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক। কারণ, কন্যাদের এ অবস্থায় তাদের মৃত বাবার অংশ পাওয়া শরীয়তের ফয়সালা নয়, অথচ অধ্যাদেশটিতে তাই বলা হয়েছে। ইসলামী শরীয়তে আসাবা ও আসহাবুল ফুরূদের উপস্থিতিতে দৌহিত্র-দৌহিত্রী কখনোই . নানা-নানীর সম্পত্তির ওয়ারিস হবে না। কেননা আল-কুরআন ও আস-সুন্নায় তাদেরকে কোন মিরাস দেয়া হয়নি। অথচ উপরোক্ত অধ্যাদেশটিতে নানা-নানীর আগে মায়ের মৃত্যু হলে দৌহিত্র -দৌহিত্রীকে মায়ের প্রতিনিধিত্বের হারে সম্পত্তি দেয়ার কথা বলা হয়েছে। শরীয়তের পরিভাষায় কন্যার সন্তানদেরকে বলা হয় 'যাবিল আরহাম' অর্থাৎ এমন আত্ীয় যারা “আসহাবুল ফুরূদ্‌* (নির্দিষ্ট অংশের অধিকারী) কিংবা “আসাবা' নয়। এরকম আত্মীয়দের মধ্যে আরো রয়েছে বোনের সন্তানগণ, ভাইয়ের কন্যাগণ, মামা ও খালা প্রভৃতি। এরা 'আসহাবুল ফুরূদ' ও “আসাবা' থাকাবস্থায় সর্বসম্মতিক্রমে উত্তরাধিকার সব পাবে না।৬ সৌদী আরবস্থ ইফতা ও ইলমী গবেষণার স্থায়ী কমিটিকে প্রশ্ন করা হয়েছিল : “নানার জীবদশায় মায়ের মৃত্যু হলে মায়ের পুত্রগণ কি নানার সম্পত্তি থেকে মিরাস পাবে? মিরাস পেলে তার পরিমাণ কতটুকু? উ্লেখ্য যে, নানার মৃত্যুর সময় এদের দুই মামা, তিন খালা ও নানী জীবিত ছিল”। এ ব্যাপারে কমিটির লিখিত উত্তর ছিল ৫ 'ব্যাপার যদি তেমনটিই হয়ে থাকে যেরূপ উল্লেখ করা হয়েছে, তাহলে এ পুত্রগণ নানার সম্পত্তি থেকে কিছুই পাবে না। কেননা তারা হল 'যাবিল আরহাম' এর অন্তর্ভুক্ত, যারা স্থামীন্ত্রী ছাড়া অন্যান্য “আসহাবুল ফুরূদ' ও 'আসাবা'র উপস্থিতিতে কোন সম্পত্তির ওয়ারিস হয় না" ।৭ অবশ্য যদি 'আসহাবুল ফুরূদ' ও “আসাবা' না থাকে, তাহলে অধিকাংশ আলেম যাবিল আরহামকে উত্তরাধিকার দেয়ার কথা বলেছেন। লক্ষণীয়, দৌহিত্র/দৌহিত্রী উভয়ের ক্ষেত্রে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের উত্তরাধিকার ধারাটি সাংঘর্ষিক। কেননা উপরোল্লেখিত কোন অবস্থাতেই ইসলামী শরীয়ত তাদের বাবা/মায়ের প্রতিনিধিত্ের হারে নানা/নানী থেকে মিরাস পাওয়ার বিধানকে সমর্থন করেনা। ৭৪ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।