ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

(২) পৌত্রীর কেউই দাদা কিংবা দাদীর সম্পত্তি থেকে উত্তরাধিকার সূত্রে মিরাস পাবে না। অথচ উপরোক্ত অধ্যাদেশটিতে সর্বাবস্থায় দাদা-দাদীর সম্পত্তি থেকে পৌত্র-পৌত্রী মৃত বাবার প্রতিনিধিত্রে হারে সম্পত্তি পাবে বলে উল্লেখ আছে। ইসলামী শরীয়তের সাথে অধ্যাদেশটি এ ক্ষেত্রে সাংঘর্ষিক। . কেননা শরীয়তের নিয়ম হল £ অধস্তনের প্রত্যেক পুরুষ তার চেয়ে অধিক নিয়ন্তরের নারী- পুরুষ সকলকে মিরাস থেকে বঞ্চিত করবে ।১ এ নিয়মের পক্ষে ইমাম বুখারী মীরাস অধ্যায়ে ইবনে সাবিত থেকে একটি উক্তি বর্ণনা করেন এবং ইবনে আব্বাস (রা) থেকে একটি হাদীস উন্লেখ করেন।২ ইবনে সাবিত বলেন, অর্থাৎ পুত্রের সন্তানগণ নিজের সন্তানের সমতুল্য, যখন তাদের অধত্ত ন কোন পুত্রসন্তান না থাকে। পুত্রের ছেলে সন্তানগণ পুত্রেরই মত এবং মেয়ে সন্তানগণ মেয়েরই মত। আপন সন্তানের মতই তারা ওয়ারিস হয় এবং ওদের মতই তারাও কোন কোন ওয়ারিসকে বাধাগ্রস্ত করে। আর পুত্রের উপস্থিতিতে তার সন্তানগণ মিরাস পাবে না। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) বর্ণনা করেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যারা ফারায়েয তথা মিরাসের সুনির্দিষ্ট অংশের অধিকারী তাদেরকে তাদের অংশ দিয়ে দাও। আর যা বাকী থাকবে, তা দেয়া হবে সম্পর্কের দিক থেকে মৃতের নিকটতর পুরুষকে 1৩ এ হাদীসটিতে নির্দিষ্ট অংশ দেয়ার পর বাকী অংশ “আসাবা'দেরকে দেয়ার কথা বলা হয়েছে মৃতের নিকটতর হওয়ার ভিত্তিতে। কেননা “আসাবা'দের একের উপস্থিতি অন্যকে মিরাস থেকে মাহরুম ও বঞ্চিত করে। আর তা নির্ণীত হয় নিকটতর হওয়ার ভিত্তিতে । উল্লেখ্য, এখানে 'পুরুষ' কথাটি বলা হলেও মহিলা আসাবাগণও একই হুকুমের অন্তর্ভূক্ত হবেন।8 এছাড়া কুরআনে কারীমে পুত্র-সন্তানের উত্তরাধিকারসন্ত্েরে ঘোষণা দেয়া হলেও সরাসরি পুত্রের সন্তান তথা পৌত্রের কথা বলা হয়নি। তবে আলেমদের ইজমা' তথা সর্বসম্মত মত হল, দাদার কোন পুত্র জীবিত না থাকলে পুত্রের পুত্র সন্তানগণ তার স্থলাভিষিক্ত হবে ।৫ কেননা শরীয়তের পরিভাষায় সন্তানের সন্তানগণও সন্তানরূপে গণ্য হয়। আর এমতাবস্থায় পুত্রের কন্যাগণও তাদের ভ্রাতাদের সাথে আসাবা হিসাবে মিরাস পাবে। উপরোক্ত দলিলগুলোর সারকথা হলো, দাদা/দাদীর কোন পুত্রসন্তান জীবিত থাকলে পুত্রের অধস্তন যে কোন সন্তান (পৌত্র/পৌত্রী) তার সম্পত্তি থেকে বঞ্চিত হবে। আর যদি দাদা/দাদীর শুধু কন্যা সন্তানগণই জীবিত থাকে এবং তাদের পূর্বে মারা যাওয়া তাদের মৃত পুত্রদের ছেলেমেয়েরা জীবিত থাকে, তাহলে এমতাবস্থায় কন্যাদের নির্দিষ্ট অংশ দেয়ার পর বাকী অংশ পৌত্র/পৌত্রী আসাবা হিসাবে পাবে। এক্ষেত্রেও উপরোক্ত অধ্যাদেশটি শরীয়ত বিরোধী। কেননা অধ্যাদেশ অনুযায়ী পৌত্র/পৌত্রীরা মৃত বাবার . প্রতিনিধিত্ের হারে অংশ পাবে, যা উপরোক্ত অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ নয়। : ইসলামী আইন ও বিচার ৭৩ ///.10907079071.001

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।