ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

“মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১'-এ পৌন্র-পৌন্রী এবং দৌহিত্র-দৌহিত্রীর ড. মনজুর-ই-ইলাহী ১৯৬১ সনে সাবেক পাকিস্তানে আইয়ুব খানের সামরিক সরকার তৎকালীন নেতৃস্থানীয় ওলামায়ে, কেরায় ও ইসলামী আইন বিশেষজ্্রণের প্রবল বাধা সত্তেও “মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ- ১৯৬১' জারি করেন। উক্ত অধ্যাদেশ বাংলাদেশে এখনও হুবহু চালু ও কার্যকর আছে। উক্ত অধ্যাদেশের ধারা ৪-এ পৌত্র/দৌহিত্রের উত্তরাধিকার (97০০০551917) সম্পর্কে বলা হয়েছে £ “যার সম্পত্তি উত্তরাধিকারসূত্রে বন্টিত হবে, তার পূর্বে তার কোন পুত্র বা কন্যা মারা গেলে এবং উক্ত ব্যক্তির মৃত্যুর পর তার সম্পত্তি বন্টনের সময় উক্ত পুত্র বা কন্যার কোন সন্তানাদি থাকলে তারা প্রতিনিধিত্রে হারে সম্পত্তির এ অংশ পাবে, যা তাদের পিতা অথবা মাতা জীবিত থাকলে পেতো।' এ ধারাটিকে বিশ্লেষণ করলে দেখা যায় ঃ ১. দাদার পূর্বে বাবা মারা গেলে পৌত্র-পৌত্রী সর্বাবস্থায় দাদার মৃত্যুর পর তার সম্পত্তি থেকে বাবা জীবিত থাকলে যতটুকু পেত, ততটুকু পাবে। ২. দাদীর পূর্বে বাবা মারা গেলে পৌত্র-পৌত্রী সর্বাবস্থায় দাদীর মৃত্যুর পর তার সম্পত্তি থেকে বাবা জীবিত থাকলে যতটুকু পেত, ততটুকু পাবে। ৩. নানার পূর্বে মা মারা গেলে দৌহিত্র-দৌহিত্রী সর্বাবস্থায় নানার মৃত্যুর পর তার সম্পত্তি থেকে মা জীবিত থাকলে যতটুকু পেত, ততটুকু পাবে। ৪. নানীর পূর্বে মা মারা গেলে দৌহিত্র- দৌহিত্রী সর্বাবস্থায় নানীর মৃত্যুর পর তার সম্পত্তি থেকে মা জীবিত থাকলে যতটুকু পেত, ততটুকু পাবে। অধ্যাদেশের এ ধারাটিতে অনেক দিক থেকেই ইসলামী উত্তরাধিকার নীতিমালা সুস্পষ্টভাবে লংঘন করা হয়েছে। এদিকগুলো আমরা একে একে উল্লেখ করছি। (১) দাদা-দাদীর পূর্বে বাবা মারা গেলে, যদি দাদা-দাদীর মৃত্যুর সময় এক বা একাধিক চাচা (অর্থাৎ দাদা-দাদীর কোন পুত্র) বর্তমান থাকে, তাহলে ইসলামী শরীয়ত অনুযায়ী পৌত্র ও লেখক : সহকারী অধ্যাপক, ইসলামিক স্ট্যাডিজ বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর । ///.10907079071.001

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।