ছোট্ট অথচ তাৎপর্যপূর্ণ এই ঘটনাটি মুনাফালোতী মুসলমান ব্যবসায়ী ভাইদেরকে অন্তরচক্ষু দিয়ে ক্ষণিকের জন্য অবলোকন করতে অনুরোধ করব। পৃণ্যের মাস, রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমযানে যারা চড়া মূল্যে ব্যবসা করে রোযাদার মুসল্িদেরকে ব্বিত করে, তাদেরকে অনুরোধ করব তারা যেন তাদের ব্যবসানীতি উসমান রা. এর ব্যবসানীতির সাথে একটু তুলনা করেন। এবং নিজেদের একটু তলিয়ে দেখেন। দু'চোখ বন্ধ করে একটু যেন ভাবেন- 'হাশরের দিন রসূলের কাছে তাদেরও ধর্না দিতে হবে শাফায়াত লাভের আশায়। সে দিন রসূল যদি প্রশ্ন করেন- “তুচ্ছ দুনিয়া লাভ করতে আমার এতগুলো সরলমনা উম্মতকে পণ্যে ভেজাল দিয়ে এবং মূল্য বৃদ্ধি করে অসহনীয় দুর্ভোগে ফেলেছিলে কেন? এই প্রশ্্ের উত্তর যেন আত্মস্থ করেই তারা পরপারে পাড়ি জমান। এ কথাগুলো তাদের অন্তরে দাগ কাটলে, সামান্য আবেদন সৃষ্টি করলে, তাদের ঘুমন্ত মানবিক সত্তায় জাগরণ সৃষ্টি করলে আমাদের প্রয়াস সার্থক হবে। ইসলামী আইন ও বিচার ৭১ ///.10907079071.00)
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।