ফিকাহবিদ ইবনে সিরীন বাজারে একটি ছাগী বিক্রির সময় ক্রেতাকে বললেন, এই ছাগীর মধ্যে একটা দোষ রয়েছে। আমি তোমার সামনে তা প্রকাশ করে দায়মুক্ত হতে চাই। ছাগীটি ঘাস খাওয়ার সময় পায়ের সাহায্যে ঘাস এদিক সেদিক ছড়ায়-ছিটায়। হাসান ইবনে সালেহ র. একটি ভ্রীতদাসী বিক্রির সময় ক্রেতাকে বললেন, একদিন ওর মুখ থেকে থুথুর সাথে রক্ত বেরিয়েছিল। এ যুগে যারা পণ্যে ভেজাল মেশায় তারা যদি এই ঘটনাদয়ের মাপকাঠিতে নিজেদের ব্যবসায়িক কর্মকাণ্ডের পরিমাপ করতো, তাহলে হয়ত তাদের অবাধ নীতিহীনতা ও অপরাধ-প্রবণতা আং্ হলেওতত্বাস পেত। ইতিহাস গ্রন্থে পাওয়া যায়, হযরত ওমর রা.-এর খেলাফত কাল। তখন মদীনায় চরম দুর্তক্ষ। মানুষ, চতুষ্পদ জন্ত নির্বিশেষে অনাহারে-অর্ধাহারে এবং ক্ষুধায় পিপাসায় মুমূর্ষ-কাতর ও ৃত্যুমুখী। তাদের প্রাণ ওষ্ঠাগত। তখন এক শুভ সকালে মদীনাবাসীর ভাগ্যাকাশে সোনালী সূর্মের উদয় ঘটল। সুদূর সিরিয়া থেকে খাদ্যদ্রব্য বোঝাই এক বিশাল উটের বহর মদীনার উপকণ্ঠে এলো। শত শত মনের এই অঢেল খাদ্য শস্য অন্যকারো নয়; সাহাবী হযরত উসমান রা. এর আমদানীকৃত ব্যবসায়িক পণ্য । উসমান রা.-এর সামনে এখন সুবর্ণ সুযোগ । গোটা শহরে খাদ্যের হাহাকার । স্বাভাবিক অবস্থার চেয়ে দ্িগুণ-তিনগুণ চড়া মূল্য হাকিয়ে তিনি নিমিষেই কোটি টাকার মালিক বনতে পারেন এই মুহূর্তে। এমন একটি নিশ্চিত সম্ভাবনা তার সৌভাগ্যদ্ারে কড়া নাড়ছে। এ দিকে মুনাফা লোতী ক্ষুদে ব্যবসায়ীরা উসমান রা. এর ঘরের সামনে জড়ো হয়েছে। পাইকারী দরে মাল কিনতে তারা মরিয়া হয়ে উঠেছে। এখন উসমানের সম্মতির অপেক্ষায় মুখ চেয়ে আছে। সহসা উসমান রা. তাদের সামনে উপস্থিত হয়ে কোনরূপ রাখঢাক ছাড়াই বলে উঠলেন, মুসলমানদের এই কঠিন দুর্দিনে তোমরা আমাকে চড়া মূল্যে ব্যবসা করতে পীড়াপীড়ি করছ? বিনামূল্যে দান করলাম । অতঃপর মদীনার ঘরে ঘরে তিনি তার অসামান্য ত্রাণ ভাতার সুনিপৃনভাবে বিতরণ করলেন । গরীবের মুখে খাবার তুলে দিয়ে এবং অভাবীর মুখে হাসি ফুটিয়ে উসমানের চোখ থেকে আনন্দাশ্রু ঝরল এবং মুখ থেকে কৃতজ্রতার ধ্বনী উচ্চারিত হল। দেহমন তার পুলকিত হল। পরদিন হযরত ইবনে আব্বাস রা. স্বপ্নযোগে অবলোকন করলেন এক অভাবনীয় দৃশ্য। দারুন চমৎকার সে দৃশ্য। দেখলেন, চোখ ঝলসানো বাহারি রঙের অতিমূল্যবান জান্নাতী সুগন্ধযুক্ত পোশাক পরিধান করে প্রধান অতিথিবেশে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোথায় যেন যাচ্ছেন। একটি দ্রুতগামী তেজি ঘোড়া তাকে বহন করে উদ্ধা বেগে ছুটে চলেছে । ইবনে আব্বাস রা. তাকে তড়িঘড়ি জিজ্ঞাসা করলেন, ইয়া রসৃল্লাল্লাহ! এত জীকজমকভাবে কোথায় যাচ্ছেন? তিনি হয়েছেন। তাকে ক্ষমা করেছেন এবং তার সম্মানে জান্নাতে এক অনিন্দ্য সুন্দরী রূপসী হুরের সাথে তার শুভ বিবাহ উপলক্ষে এক আড়ম্র পূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমি সেই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছি। ৭০ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।