ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

শিকার হয় তাহলে সরকার অপরাধীদের গ্রেফতার করতে পারবে এবং তাদের প্রয়োজনাতিরিক্ত মালামাল ন্যাধ্যমূল্য পরিশোধ সাপেক্ষে হস্তগত করে তা জনগণের জন্য বাজারে ছেড়ে দেবার পূর্ণ ক্ষমতা প্রাপ্ত হবে। ৪৬2 2 লাদেশ মুসলিম অধ্যধিত অঞ্চল। প্রায় শতকরা ৯০ ভাগ মুসলমান। এ অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ দি মধ্যেও মুসলমান ব্যবসায়ীর সংখ্যাই বেশি। কিন্তু তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড ও নীতিমালা প্রত্যক্ষ করলে এমনটি মনে হয় না। যারা আল্লাহকে রব হিসেবে মনে প্রাণে গ্রহণ করে, শেষ বিচারের দিন আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতার ভয়াবহ অনুভূতি যাদের অন্তরে স্পন্দন জাগায় তারা কীভাবে কোন সুবাদে ভেজাল ও মজুদদারীর মত জঘণ্য প্রবণতায় মেতে ওঠে। তা মোটেই বোধগম্য নয়। তারা কি জানে না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অমর বাণী- “সত্যবাদী বিশস্ত ব্যবসায়ী নবী, সিদ্দীক ও শহীদদের সাথে হাশরের দিন উ্থিত হবে।' দোষ গোপন করে পণ্য বিক্রেতাকে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অভিসম্পাত করেছেন- এ কথাও তাদের জানা থাকার কথা । তাহলে ব্যবসায়ে সততার পরিচয় দিতে তারা উদ্যমী হয়না কেন? “নিজের জন্য যা পছন্দনীয় অন্যের জন্য তা পছন্দ করা পরিপূর্ণ মু'মীন হওয়ার জন্য অপরিহার্য শর্ত'। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই চিরন্তন মর্মবাণী মুসলমান হিসেবে তাদেরও বোধ করি অজানা নয়। প্রতারণামূলক ব্যবসা করে উপার্জিত সম্পদ ভোগ করা হারাম। কেননা তাতে অন্যের অবৈধ সম্পদের সংমিশ্রণ থাকে, যা ধোকার আশ্রয় নিয়ে হস্তগত করা হয়। আর আল্লাহ তার প্রিয় নবীগণকেও হালাল খাদ্য আহার করতে আদেশ করেছেন।- “হে রসূলগণ! তোমরা হালাল ও পবিত্র খাদ্যবন্তু ভক্ষণ কর এবং নেক কাজ কর।' সূরা মুমীনুন $ রুকু-৪। একই প্রসঙ্গে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “হালাল খাদ্য ভক্ষণ ইবাদাত কবুল হওয়ার পূর্বশর্ত'। সরকারী আদেশ নিষেধ, দেশীয় আইন-শৃংখলা ও ব্যবসানীতি থেকে সরে গিয়ে বরাবরই স্বেচ্ছাচারিতায় মেতে উঠছে ব্যবসায়ী মহল । সুতরাং এ মুহূর্তেও যদি তারা উল্লিখিত আয়াত ও হাদীসের আলোকে তাদের ব্যবসানীতিটা 'শদ্ধ' করে নিত এবং ইসলাম যে মানবতা, উন্নত নৈতিকতা, মানবিক দায়বদ্ধতা, অপরের কল্যাণকামনা এবং পারস্পরিক সহানুভূতি ও সমবেদনার সমুজ্বল আলোকিত দিগন্ত উপহার দিয়েছে তার আলোয় নিজেদের ভাস্বর করে তুলত, তাহলে হয়ত দেশটা সন্ত্রাস, ধোকা ও প্রতারণার অনলে পুড়ে দগ্ধ হত না। পূর্যযুগের মুসলমানরা ক্রয়-বিক্রয় পণ্যের দোষ থাকলে তা অকপটে বলে দিতেন। গোপন করতেন না। এ ব্যাপারে মিথ্যার আশ্রয় না নিয়ে সত্যকে প্রাধান্য দিতেন। কেননা, তারা মানুষের কল্যাণ কামনা করতেন। কাউকে ধোকা দিয়ে ক্ষতি সাধন করতেন না কম্মিন কালেও। প্রখ্যাত ইসলামী আইন ও বিচার ৬৯ ///.109070790791.00

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।