ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

তাদের ঈমান দেখা যাচ্ছে টলটলায়মান। তারা দুনিয়ার দু'চারটে মারের পর আল্লাহর মারের ভয় ভুলে যাচ্ছে। মানে তারা নিজেদের তুল স্বীকার করছে। অর্থাৎ সর্বনিয়ন্তরের মাঠ ময়দানের আত্মঘাতী বোমাবাজদের তুলনায় এরা ঘটনার ভেতরের আসল খবর কিছুটা জানে। এটা যে আল্লাহর আইন কায়েম করার জন্য করা হচ্ছে এ ব্যাপারে তারা সন্দিহান। আবার তাদের উচ্চন্ত রের নেতাদের ঈমান আরো কম পোখ্তা। কারণ তারা আসল খবর মনে হয় আরো বেশি জানে। এটাকে তারা জিহাদ নাম দিয়েছে। তবে এখন জিহাদ হবার ব্যাপারে তাদের বিশ্বাসে চিড় ধরেছে। বিগত চার যাসের মধ্যে পরিস্থিতি অনেকটা পরিষ্কার হয়ে এসেছে। দেশের সকল উলামায়ে কেরাম যেখানে নিশ্ছিদ্র একমত্যের ভিত্তিতে যে কাজটিকে জিহাদ বলছেন না বরং জাহান্নামের কাজ বলছেন তাকে এক দুজন ইসলামী পণ্ডিত কোন সাহসে ও যুক্তির ভিত্তিতে বেহেশতের পথ বলতে পারেন? তাদের এ জ্ঞানের ও পাপ্ডিত্যেরও মূল্যায়ন হওয়া দরকার । আসলে এ ধরনের ব্যতিক্রমী কাজ করার আগে তাদের এই মতবাদ কুরআন ও সুন্নাহর আলোকে সুস্পষ্ট ভাষায় প্রবন্ধ, নিবন্ধ ও বইপত্রের আকারে জনসমক্ষে আসা দরকার ছিল। আলোচনা ও সমালোচনার মাধ্যমে তারা একটা সমর্থক গ্রুপ ও ময়দান তৈরি করতে পারতেন। কিন্তু তা তারা করার প্রয়োজনবোধ করেননি। কারণ তারা জানতেন তাদের মতবাদ ভুল, অগ্রহণযোগ্য ও অবাস্তব। আসলে তারা ইসলাম ও কুরআন-হাদীস ছারা প্রভাবিত বা পরিচালিত হননি। বরং প্রভাবিত ও পরিচালিত হয়েছেন বিশ শতকের বিশ্বের সবচেয়ে বড় ফিতনা এবং অবাস্তব ও অমানবিক মতবাদ মার্কস এঙ্গেলসীয় মতবাদ দ্বারা । তবে কুরআন ও হাদীসকে তাদের মতবাদের সত্যতা প্রমাণের জন্য কেবল ব্যবহার করেছেন। কার্ল মার্কসের এক মহান শাগরিদ আধুনিক মহাটীনের মহান জাতীয় নেতা মাও সে তুংয়ের তবুও তো এতটুকু সৎ সাহস ছিল যে তিনি প্রকাশ্যে ঘোষণা দিতে পেরেছিলেন- বন্দুকের নলই সকল ক্ষমতার উৎস, জনগণ নয়। এ জন্য তিনি গণতান্ত্রিক বিশ্বে ভীষণভাবে সমালোচিত হয়েছিলেন। কিন্তু নিজের মতবাদ থেকে সরে দীড়াননি। তার তুলনায় আমাদের দেশের এই দু-একজন পাণ্ডিত্যাভিমানী ইসলামী ব্যক্তিত্বের সেই সৎ সাহসটুকুও নেই। আধুনিক রাজনৈতিক পরিভাষায় গডফাদারদের মতোই তাদের অবস্থান। তাদের আওয়াজ শুনবেন কিন্তু চেহারা দেখবেন না। সমস্ত পৃথিবীতে 'তাওহান ওয়া কারহান' ইচ্ছায়-অনিচ্ছায় আল্লাহর আইনই চলছে। বন্তজগত, জীবজগত ও শূন্য জগত সবাই আল্লাহর আইনের অধীন। এমনকি এর মধ্যে একচুল ব্যতিক্রম করার ক্ষমতা কারোর নেই। একমাত্র মানুষ সামান্য ব্যতিক্রম । মানুষকে বিশেষ কারণে সীমিত পর্যায়ে স্বাধীনতা দেয়া হয়েছে এজন্য যে সারাবিশ্ব জগতে স্বেচ্ছায় অনিচ্ছায় আল্লাহর যে আইন সমথ সৃষ্টি মেনে চলছে এমনকি খোদ মানুষের দেহের অঙ্গ-প্রতঙ্গও, মানুষ যেন তার সাথে সংগতি রেখে নিজের জন্য আইন তৈরি করে। তাহলে পৃথিবীতেও মানুষের মধ্যে শান্তি বিরাজ করবে। সে আইনের কথা এবং প্রতিষ্ঠার পদ্ধতি আল্লাহ নিজেই কুরআনে বলে দিয়েছেন। আবার তার রসূল //4.10907079071.00

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।