ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- যে ব্যক্তি চন্লিশ দিন খাদ্য পণ্য মজুদ করে রাখল মে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করল এবং আল্লাহ তার উপর থেকে দায়িত্রে হাত সরিয়ে নিবেন। পণ্যের অতিমাত্রায় মূল্যবৃদ্ধি রোধ করতে নবীজী স. বলেছেন, “মুসলিম জনগণের স্বার্থের বিরুদ্ধে কেউ যদি পণ্যদ্রব্যের মূল্যবৃদ্ধিতে অন্যায় হস্তক্ষেপ করে তাহলে আল্লাহ্‌ তাকে কিয়ামতের দিন আগুনের উপর বসানোর দায়িত্ব গ্রহণ করবেন। ইমাম ইবনে আবেদীন শামী র. তার জগদিখ্যাত ফতওয়া গ্রন্থ 'রদুল মুহ্তার'-এর পঞ্চম খণ্ডে মজুদদারী বিষয়ক ফতওয়া প্রদান করেছেন এই বলে, মজুদদারীর কারণে দেশে খাদ্য শস্যের অভাবে চরম দুর্ভিক্ষ দেখা দিলে সরকার মজুদদার শ্রেণীকে তাদের সমস্ত সম্পদ ন্যায্য মূল্যে বাজারজাত করতে নির্দেশ প্রদান করবে। সরকারের নির্দেশ অগ্রাহ্য করলে সরকার শক্তি প্রয়োগ করে দেশের সকল হাটে-বাজাঁরে সূলভ মূল্যে তাদের গুদামজাতকৃত খাদ্যের সহজলভ্যতা নিশ্চিত করবে। এমন কি অভাবের কারণে জনগণ নগদমূল্য পরিশোধ করতে অক্ষম হলে তাদের সচ্ছল হওয়া পর্যন্ত মেয়াদ ধার্য করে বাকীতে খাদ্য হস্তান্তর করবে।' ফকীহগণের গৃহীত সিদ্ধান্ত কুরআন, হাদীস ও ইজমা'র-আলোকে মজুদদারী ও মূল্যবৃদ্ধির ক্ষেত্রে ইসলামী ফকীহ্গণ যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন তার সার সংক্ষেপ নিয়রূপ ঃ ১। মানুষ ও চতুষ্পদ জন্তুর খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি প্রচুর পরিমাণে কিনে মজুদ করে চড়া মূল্যের অপেক্ষায় তা বাজারজাত করা থেকে বিরত থাকা সম্পূর্ণ হারাম। তবে নিজের জমির উৎপাদিত ফসল গুদামজাত করা অনুরূপভাবে পরিবারের বাৎসরিক ব্যয় ভার বহনের প্রয়োজনীয় পরিমাণ পণ্য মজুদ করে রাখা বৈধ। ২। অতিরিক্ত মৌসুমী উৎপাদন অন্য মৌসুমে সহজলভ্য করার কিংবা ভবিষ্যতের সন্ভাব্য দুর্তিকষ মোকাবেলার উদ্দেশ্যে সরকার প্রয়োজনীয় পরিমাণ পণ্য সামগ্রী মজুদ করতে পারবে। ৩। স্বাভাবিক অবস্থায় সরকারের পক্ষ হতে দ্রব্যমূল্য নির্ধারণ করে দেয়া অসমীচীন। এ ব্যাপারটি ব্যবসায়ী ও ভোক্তা শ্রেণীর ইচ্ছাধিকারের উপর ছেড়ে দেয়া ন্যায় সংগত ও যুক্তিযুক্ত তবে ব্যবসায়ী মহল যদি স্বেচ্ছাচারী হয়, মাত্রাতিরিক্ত চড়া মূল্যে পণ্য বিক্রি করে ভোক্তাসাধারণের দুঃখ-দুর্দশা ও বঙ্থনা বিড়ম্বনার পরিবেশ সৃষ্টি করে তাহলে জনগণকে অর্থনৈতিক বাহুল্য চাপ থেকে মুক্ত করতে এবং তাদের ন্যায় অধিকার ন্যায়-সংগত ভাবে সংরক্ষণ করতে সরকার বিশেষজ্ঞ কমিটির পরামর্শক্রমে দ্রব্য মূল্য নির্ধারণ করে দিবে এবং ব্যবসায়ী মহলকে তা পালনে বাধ্য করবে। 8। সরকারী নির্দেশ উপেক্ষা করে ব্যবসায়ীচক্র যদি সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পণ্য বাজারজাত করে কিংবা নিয়মবহির্ভূত ভাবে পণ্য গুদামজাত করে রাখে এবং এর ফলে দেশে দুর্ভিক্ষ বা বাজার ব্যবস্থার অস্থিতিশীলতায় জনগণ অবর্ণনীয় নিগ্রহ ও দুর্ভোগের ৬৮ ইসলামী আইন ও বিচার ///.109070790791.00)

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।