ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

সংবাদকর্মীরা একই বিষয়ে নানা হেড লাইন দিয়ে পত্রিকার প্রথম ও শেষ পাতায় এবং সম্পাদকীয় ও উপসম্পাদকীয়তে অবিশ্রান্তভাবে লিখে যাচ্ছেন। তারই অংশ হিসাবে চলতি সাপ্তাহের (২৩ সেপ্টেম্বর ২০০৫) পণ্য সামগ্রীর বাজার দর সংক্রান্ত প্রকাশিত সংবাদ প্রতিবেদনের কিছু অংশ তুলে ধরলাম। এতে পাঠক মহল দ্রব্যসামধ্রীর বেসামাল উর্ধ্বগতি সম্পর্কে কিছুটা ধারণা লাভ করতে সক্ষম হবেন। শব-ই-বরাতের আগের সপ্তাহে ৬০ টাকা দামের আদা ৮০ টাকায় উঠে যায়। শব-ই-বরাতের আগের দিন এই আদার কেজি ১২০ টাকায় গিয়ে দীঁড়ায়। একই অবস্থা পিয়াজের ক্ষেত্রেও পরিলক্ষিত হয়। ২৩/২৪ টাকার পেঁয়াজ এক সপ্তাহ পর ৩০ টাকা পেরিয়ে যায়। এর দু' তিন দিন পর কেজি প্রতি ৩২ থেকে ৩৫ টাকায় পিঁয়াজ বিক্রি হতে শুরু করে। ইতিমধ্যে ৩৬ টাকার চিনি ৪০/৪২ টাকায় সর্বত্র বিক্রি হচ্ছে। গুঁড়ো দুধের কোম্পানিগুলো এক সাপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ৮/১০ টাকা করে মূল্য বৃদ্ধি করেছে। উল্লেখযোগ্য হারে বেড়েছে বুটের ডাল ও ছোলার দাম।. রমযানে বুটের ডাল ও ছোলার বাড়তি চাহিদাকে কেন্দ্র করেই এই মূল্য বৃদ্ধি। বুটের ডাল কেজি প্রতি ৩৬ টাকা থেকে বেড়ে 8৪ টাকা এবং ছোলা ৩৪ টাকা থেকে বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৩৬ টাকায়। আর অন্যান্য ডালের দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা । কীচা বাজারেও মূল্য বৃদ্ধি তুঙ্গে। ২৪ টাকা কেজির বেগুন ২৪-৩০ টাকা এবং ২০ টাকার শসা হয়েছে ২৪ টাকা। ১৫ টাকার ঝিঙা ২০/২৪ টাকা, ১২ টাকার পটল ১৪/১৬ টাকা, ২০/২৪ টাকার করল্লা প্রায় ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ভোজ্য তেল ও মাছ-মাংস এবং চাল, লবণ, আটা সহ নিত্যতোজ্য সকল দ্রব্যাদির দাম উপর্মপরি বৃদ্ধি লাভ করায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। ইসলামী আইনে মূল্যবৃদ্ধি ও মজুদদারীর অবস্থান মানুষ ও চতুষ্পদ জন্তর নিত্য প্রয়োজনীয় পণ্য সামথ্রী বাজার হতে সন্তা মূল্যে অধিক পরিমাণে ক্রয় করা এবং তা বিক্রি না করে গুদামজাত করে রাখা, অতপর বাজারে সেই পণ্যের ব্যাপক ঘাটতির সুবাদে যখন তার বিপুল চাহিদা পরিলক্ষিত হয় তখন পর্যাপ্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে চড়ামূল্যে পণ্য বাজারজাত করাকে 'ইদ্দেকার' বা মজুদদারী বলে। পণ্য সামগ্রী গুদামজাত করে মজুদদারী নীতি চরিতার্থ করা ব্যবসায়ীদের চিরায়ত নিয়ম ও প্রচলিত রীতি। অন্তরে কোনরূপ কুটিলতা না রেখে বৈধ গন্থায় লাভবান হওয়ার মানসে নিছক ব্যবসায়িক কৌশল হিসেবে যদি মজুদদারী নীতি অবলম্বন করা হয় এবং এর ফলে জনগণ ক্ষতিগ্রস্ত হয় কিংবা ক্ষতিগ্রস্ত হওয়ার সন্ভাবনা থাকে তাহলে মজুদদারী ইসলামী আইনে “মাকরূহে তাহরীমী' চরম নিকৃষ্ট ও ঘৃণিত কর্ম সাব্যস্ত হবে। আর যদি বাজারে দ্রব্যমূল্যের কৃত্রিম. সংকট সৃষ্টি করে অর্থনৈতিক শোষণ ও অবাঞ্ছিত সম্পদের বিশাল সঞ্চয় গড়ে তোলার স্বার্থে খাদ্য ও পণ্যসামথী মজুদ করা হয় তাহলে তা শরীয়তে নির্ধাত হারাম ও মহা অপরাধ বলে বিবেচিত হবে। একটি হাদীসে এসেছে, 'নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাদ্য শস্য মজুদ করতে নিষেধ করেছেন।' অন্যত্র বর্ণিত আছে- “নবী করীম ইসলামী আইন ও বিচার ৬৭ //4.10907079071.00

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।