২। সরকারের শিল্প মন্ত্রণালয়, সিটি ও গৌর কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ এবং খাদ্যের মান নিয়ন্ত্রণকারী একমাত্র জাতীয় প্রতিষ্ঠান “বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশ্রন' (বি.এস.টি.আই) কর্তৃক পরিচালিত বর্তমান মোবাইল কোর্টের (ভ্রাম্যমান আদালত) ভেজাল বিরোধী অভিযান স্থায়ী করতে হবে এবং এ অভিযান শুধু রাজধানী ও বন্দর নগরী চট্টগ্রামে সীমাবদ্ধ না রেখে সারা দেশেই চালু করতে হবে। প্রয়োজনে পৌর কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগসহ সংশিষ্ট সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা বাড়ানো যেতে পারে। জানা গেছে, বি.এস.টি.আই-এ-তে নাকি ১৪৫ ধরনের পণ্য পরিদর্শনের জন্য আছেন মাত্র ১২ জন পরিদর্শক । যা প্রয়োজনের তুলনায় ১০ ভাগের এক ভাগও নয়। এ জন্য সং যোগ্য আরো অতিরিক্ত পরিদর্শক নিয়োগ দিয়ে তা সুসংহত করতে হবে। ৩। ডেজাল বিরোধী অভিযানে নিয়োজিত কর্মকর্তা -কর্মচারীর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তাদের মধ্যে নৈতিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের বিকাশ ঘটাতে হবে। জবাবদিহিতা ও কর্তব্যনিষ্ঠার দায়িত্ব বোধ তাদের মধ্যে জাগ্রত করতে হবে। সেই সাথে এদের কেউ ঘুষ, দুর্নীতির আশ্রয় নিলে সেও ভেজাল মেশানোর দায়ে আরোপিত শাস্তির আওতাধীন বলে বিবেচিত হবে। 8। ভেজাল মেশানো বা কুখাদ্য সরবরাহ করার দায়ে অভিযুক্ত ব্যক্তি বিক্ষুদ্ধ ভোক্তা সাধারণের হাতে ধরা প্রড়লে এবং তাৎক্ষণিক কোন অগ্রীতিকর পরিস্থিতির শিকার হলে সংশ্লিষ্ট ভোক্তাদেরকে হয়রানী করা যাবে না। ৫। প্রত্যেক খাদ্যদ্রব্যের গায়ে তার উৎপাদন তারিখ ও মেয়াদ কাল উল্লেখ থাকতে হবে। ৬। হোটেল, রেস্তোরী, মিষ্টি, ফাস্টফুডসহ সকল প্রতিষ্ঠানের উৎপাদিত খাদ্য পণ্যের প্যাকেটে ৰা ভিন্ন কাগজে এ পণ্যের মধ্যে কী কী উপাদন ও কেমিক্যাল আছে তার বিবরণ সম্বলিত তালিকা থাকতে হবে। তা চাহিবামাত্র গ্রাহকককে দেখাতে কর্তৃপক্ষ বাধ্য থাকবে। পণ্যের মূল্যবৃদ্ধির সাম্প্রতিক চিত্র * নিত্যপ্রয়োজনীয় ভোগ্য সামধ্রীর মূল্য নিয়ন্ত্রণ করে তা ভোক্তা সাধারণের ক্রয়সীমার ভিতরে রাখার ন্যায় সংগত দাবী দীর্ঘদিনের । এ দাবীর প্রেক্ষিতে পণ্যের মান নিয়ন্ত্রণ ও সুষ্ঠু তদারকির ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন আশ্বাসবাণীও উচ্চারণ করেছে। কিন্তু তা সত্বেও দ্রব্যমূল্যের লাগামহীন পাগলাঘোড়া যেভাবে ছুটে চলেছে তার গতিরোধে করার কোন আন্তরিক উদ্যোগ অদ্যাবধি পরিলক্ষিত হচ্ছে না। নানা অজুহাতে পণ্যমূল্য দফায় দফায় বেড়ে চলেছে। এই অনিয়ন্ত্রিত ও অস্থিতিশীল এবং আকাশ ছোয়া দ্রব্যমূল্যের বাজার ব্যবস্থা, চলমান অর্থনীতির গুড়ো দুধ, ডিম, চিনি, ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে ভাবে হু ই করে বেড়ে চলেছে সে সম্পর্কে এ যাবতকাল প্রিন্টমিডিয়ায় বহু লেখালেখি হয়েছে ও হচ্ছে। সম্পাদক ও ৬৬ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।