ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

৩। পণ্যের দোষ লুকানো এবং ভেজালের সংমিশ্রণ ঘটানো হলো স্বতসিদ্ধ প্রতারণা । আর প্রতারণা প্রতারককে মুমিনদের দলচ্যুত করে যা হারামের প্রতি ইঙ্গিত বহন করে। 8৪। ইসলামী আইন পণ্যে ভেজাল মিশ্রণকারীকে তার বাণিজ্যিক সমুদয় অধিকার থেকে বঞ্চিত করে। লেনদেনের ক্ষেত্রে তার সাথে সামাজিক দৃরত্ সৃষ্টি করে, এর ক্ষতিকর প্রভাব থেকে গোটা সমাজদেহ সংরক্ষণ করতে ইসলাম সরকার প্রধান ও আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ প্রদান করে। ৫। যারা ভেজাল মেশানো সহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত তারা পাপিষ্ঠ ব্যবসায়ী, অসং সওদাগর কিয়ামতের দিন কঠোর শাস্তি প্রদানের জন্য তাদের জড়ো করা হবে। তদুপরি যারা খাবারে ভেজাল মেশায় তাদের অপরাধ বহুমাত্রিক। খাবার নষ্ট করা, প্রতারণা করা, হালাল খাবারকে- হারাম উপাদান মিশিয়ে হারাম করা, ব্যবসায় মিথ্যা বলা ইত্যাদি গুরুতর অপরাধে তারা দোষী সাব্যস্ত হয় কোন সন্ত্রাসী যদি কোন নিরপরাধের উপর আঘাত হেনে তার শারীরিক ক্ষতি সাধন করে কিংবা তাকে অক্ষত রেখে তার সম্পদে হস্তক্ষেপ করে তাহলে ইসলামী আইনের দৃষ্টিতে সেই সন্ত্রাসীর শাস্তি হল, বিপরীত দিক থেকে তার এক হাত ও এক পা কেটে ফেলা, যেন সমাজের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। এখন বলা যায়, যে খাদ্যে ভেজাল মেশায় সে উক্ত সন্ত্রাসীর চেয়ে কোন অংশে কম নয়। কেননা সেও বিষাক্ত কেমিক্যাল খাদ্যে মিশিয়ে তা বিশুদ্ধ ও খাটি বলে বিক্রি করে। এতে ক্রেতা আর্থিক ও শ্রারীরিক উভয় দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়। বরং ক্ষেত্র বিশেষে এ ক্ষতি আরো ধ্বংসাত্মক এবং আরো উৎণীড়ক বলে বিবেচিত হয়। সুতরাং জনস্বাস্থ্য রক্ষার্থে খাদ্যে ভেজাল মিশ্রণকারীর হাত-পা কেটে দেয়া বা অনুরূপ অন্য কোন কঠিন শাস্তি দেয়া যায় কি-না তা বিবেচনায় আসতে পারে। আইনী পরামর্শ পরিবেশ-পরিস্থিতির ভয়াবহতা বিশ্লেষণ পূর্বক স্থান কাল-পাত্র ভেদে যে কোন অন্যায় অপকর্মরোধে বিচারক অপরাধীকে সময়োপযোগী যে কোন লঘু বা গুরু শাস্তি প্রদান করতে পারেন। এমন কি মৃত্যুদণ্ডে পর্যন্ত দণ্তিত করতে পারেন। দেশের আইন শৃঙ্খলা ও জন নিরাপত্তা নিশ্চিত করতে ইসলাম এই উদ্যোগকে সাধুবাদ জানায় এবং অকপটে তার বৈধতার স্বীকৃতি প্রদান করে। ইসলামী আইনে একে তথা বিচারকের বিবেচনাধীন ও ইচ্ছাধীন রায়কে “তা"যীর' বলে আখ্যায়িত করা হয়ে থাকে। *সুতরাং ইসলামী আইন-“তা'যীরের' আলোকে দেশের বিদ্যমান পরিস্থিতির সাথে যুৎসই উপযোগিতা রক্ষাকারী কতিপয় আইনী পরামর্শ নিয়ে প্রদান করা হলো। সরকার, বিচার বিভাগ ও প্রশাসন বিভাগের নিকট তা বিবেচনার বিশেষ আবেদন থাকল। ১। ভেজাল পণ্য ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তি অবস্থাভেদে ৩ বছর জেল থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। আর্থিক জরিমানার পরিমাণ হতে পারে সর্বোচ্চ ৫০ লাখ থেকে কোটি টাকা পর্যন্ত। ইসলামী আইন ও বিচার ৬৫ ///.10907079071.00

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।