ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

এক দোকানে শস্যস্তূপের উপরাংশ শুকনো এবং নীচেরগুলো স্টাত স্টাতে ভেজা দেখে নবী করীম সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি ভেজা শস্য উপরে রাখছ না কেন? যাতে ক্রেতা তা দেখে ক্রয় করতে পারে, প্রতারিত না হয়। শোন, যে আমাদের ধোকা দেয় সে আমার উম্মত নয়। ইমাম তিরমিযী র. এই হাদীস উল্লেখ করে বলেন, “হাদীসটি সহীহ, বিশেষজ্ঞ আলেমগণ তার উপর আমল করেন। তীরা ব্যবসায় ধোকা ভেজাল মিশ্রণকে ঘৃণা করেন এবং বলেন- 'পণ্যে ভেজাল মেশানো ও প্রতারণার আশ্রয় নেয়া হারাম।' অন্যত্র বর্ণিত হয়েছে, 'নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাজারে দেখলেন, এক ব্যক্তি শস্য বিক্রি করছে। তা তীর খুব পছন্দ হল। পরে তিনি স্তপের ভিতর হাত ঢুকিয়ে দিলেন। দেখলেন, হাত ভিজে গেছে। তখন তিনি বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন, “হে শস্য ব্যবসায়ী! এ সব কী? সে বলল, বৃষ্টির পানিতে ভিজে গেছে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন- তাহলে তুমি এ ভিজা শস্যগুলো উপরে রাখলে না কেন? তখন ক্রেতারা তা দেখতে পেত। এতো ধোকা । যে আমাদের সাথে ধোকাবাজি করবে সে আমাদের দলভুক্ত নয়।" অপর এক বর্ণনায় পাওয়া যায়, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক খাদ্য বিক্রেতার কাছে গেলেন। সে খুব ভাল পণ্য নিয়ে বসেছিল। তিনি জ্ুপের ভেতর হাত ঢুকিয়ে দিলেন। দেখলেন, নীচে খুব নিকৃষ্টমানের খাদ্য রয়েছে। তখন তিনি তাকে বললেন, “উপরের ভালো খাবার আলাদা বিক্রি কর এবং নীচের নিকৃষ্টগুলো আলাদা বিক্রি কর। জেনে রাখ, যে আমাদের সাথে প্রতারণা করবে সে আমাদের মধ্যের কেউ নয়।' 'তুহ্ফাতুল আহওয়াষী' গ্রন্থে বলা হয়েছে; ইসলামী রাষ্ট্রে যারা পণ্যে ভেজাল মিশাবে এবং নকল দ্রব্য খাটি বলে বিক্রি করবে, ইসলামী আদালত তার ট্রেড লাইসেন্স বাতিল করে দিবে। জনগণের বৃহত্তর স্বার্থে বাজারে তার ক্রয় বিক্রয় অধিকারের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে ইসলামী সরকার।' নবী করীম সাল্লাল্লাহই আলাইহি ওয়া সাল্লাম বলেন, কিয়ামতের দিন পাপিষ্ঠ ব্যবসায়ী' তথা যারা খাদ্যে ভেজাল মেশায়, ওজনে কম দেয়, মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে, সর্বোপরি ক্রেতাকে ঠকায় তাদেরকে শাস্তির জন্য জড়ো করা হবে। তবে সে সব ব্যবসায়ী ছাড়া যারা ব্যবসার কাজে আল্লাহকে ভয় করে চলে, কথায় ও কাজে সৎ থাকে'। কুরআন, হাদীস, ও ইসলামী আইনবিদ আলেমগণের গবেষণালন্ধ এই বক্তব্যগুলো থেকে পণ্য সামগ্রীতে ভেজাল মেশানোর অবস্থান সংক্রান্ত যে নীতিমালা বেরিয়ে আসে সংক্ষেপে বলতে গেলে তা হচ্ছে ৫- ১। অবৈধ গন্থায় অর্থোপার্জন অবৈধ । হালাল ব্যবসা সম্পদ লেন-দেনের একমাত্র অবলম্বন। ২। অবৈধ পন্থায় ব্যবসা-বাণিজ্য করা নির্ঘাত আত্মহত্যার শামিল। যা স্পষ্ট হারাম। বলার অপেক্ষা রাখে না যে, ভেজাল প্রবণতা ব্যবসা জগতে ঘোরতর অবৈধ পন্থা। ৬৪ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।