ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

জীবন হরণ করছে যারা তাদের সর্বোচ্চ শাস্তি মাত্র তিন বছর জেল। বিষয়টি ভাবতেও অবাক লাগে। কেননা এই ভেজাল ও বিষাক্ত খাদ্য প্রস্তুতকারী ও বিপণনকারী কোন অংশেই একজন খুনী- সন্ত্রাসীর চেয়ে কম অপরাধী নয়। তাই খুনীর শাস্তির তুলনায় তার জন্য এত লু শাস্তির অধ্যাদেশ সত্যি অবিশ্বাস্য ও রীতিমত বিস্ময়কর । ভেজাল সম্পর্কে ইসলাম যা বলে তেজাল সম্পর্কে ইসলাম কী বলে? এ ব্যাপারে ইসলামী আইনের দৃষ্টিভঙ্গি কী? সচেতন ও অভিজ্ঞ পাঠক মহল তা উপলব্ধি করতে সক্ষম হবেন। মানব ও মানবতার কল্যাণ-সাধনে ব্যর্থ, অপূর্ণাঙ্গ মানব রচিত আইন যেখানে ভেজাল প্রতিরোধে অকার্যকর অধ্যাদেশ জারি করতে সোচ্চার, সেখানে আল্লাহ প্রদত্ত আইন- যার উপযোগিতা ও যথার্থতা পরীক্ষিত সত্য- ভেজাল প্রতিরোধে কতটা সক্রিয় হবে তা সহজেই অনুমেয়। এ কথা স্বতসিদ্ধ, ইসলাম ব্যক্তি বিশেষের সীমানা পেরিয়ে সমাজের সামগ্রিক কল্যাণ ও স্বার্থকে প্রাধান্য দেয় সর্বাগে। সামাজিক কল্যাণ ও জনকল্যাণকে বিসর্জন দিয়ে নিছক ব্যক্তিস্বর্থকে ইসলাম প্রশ্রয় দেয় না। ইসলাম তার অর্থ ব্যবস্থায় ক্ষতিকর পন্থা ও পদ্ধতির উত্তব কিংবা অনুপ্রবেশের সম্ভাব্য পথকে পুরোপুরিভাবে রুদ্ধ করে দিয়েছে। এমন কি ক্ষতিকর কোন সহায়তা লাভের পথও খোলা রাখেনি। এ জাতীয় সমুদয় ক্রিয়া-কর্মকে হারাম ও অবৈধ ঘোষণা করেছে। অন্যের ক্ষতি করে নিজে লাভবান হওয়ার সকল্রক্রিয়া, সকল প্রকার ক্ষতিকর চুক্তি ও অস্পষ্ট চুক্তি এবং পরিণামে বিবাদ- বিসম্বাদ পর্যন্ত গড়ায় এমন সব লেনদেনকে ইসলাম অবৈধ ও বাতিল বলে সাব্যস্ত করেছে। এবং ইসলামী সরকারের উপরও সব ধোকা ও প্রতারণামূলক কারবার সমূলে উত্থাত করার অপরিহার্য দায়িত্ব আরোপ করেছে। ক্ষতিকর ও প্রতারণামূলক বাণিজ্য প্রক্রিয়া সমূহের মধ্যে প্রধান ও অন্যতম হল, ভেজাল পণ্য তৈরি ও সরবরাহ করা ও অসৎ উদ্দেশ্যে পণ্য গুদামজাতের মাধ্যমে মজুদ করা এবং একক মুনাফা লাভ করার উদ্দেশ্যে পণ্যমূল্য অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়া। যেহেতু উল্লিখিত প্রক্রিয়াুলো সং ব্যক্তি বা গোষ্ঠীর জন্য পর্যাপ্ত লাভের পথ সুগম করলেও তা দেশ ও সমাজের অসংখ্য মানুষের জন্য ভয়াবহ ধ্বংস ও বিপর্যয় ডেকে আনে এবং তাদের বঞ্চনা ও বিড়ম্বনার কারণ হয়, তাই এগুলো অন্তত ইসলামের নিরপেক্ষ আদালতের কঠোর আইনে ছাড় পেতে পারে না। জনস্বার্থের বৃহত্তর কল্যাণের খাতিরেই এই প্রক্রিয়াজনিত ক্রয়-বিক্রয়কে ইসলামী আইন ও বিচার বিভাগ বরাবরই অবৈধ ও হারাম ঘোষণা করে আসছে। তাহলে দেখা যাক ইসলামী আইনের উৎস কুরআন, হাদীস ও এজমা' এ সম্পর্কে কী বলে আল কুরআন ঘোষণা করেছে, 'হে মুমিনগণ! তোমরা অবৈধ পন্থায় পরস্পরের সম্পদ হস্তগত করো না। পারস্পরিক সম্মতির ভিত্তিতে কেবল বৈধ ব্যবসার মাধ্যমেই তোমাদের সম্পদের লেন-দেন হওয়া উচিত। আর তোমরা আত্মহত্যা বা আত্মবধ্বংস করো না।' সুরা নিসা-২৯ ইসলামী আইন ও বিচার ৬৩ ///.10907079071.00

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।