প্রতিক্রিয়া ভোক্তা সাধারণের শরীর স্বাস্থ্য এমন কি জীবনের জন্য ব্যাপক ও মারাত্মক হুমকি- স্বরূপ। দ্বিতীয়ত খাদ্য এমন এক পণ্য সামগ্রী যার বিশুদ্ধতা কোন অবস্থাতেই ক্ষুণ্ন করার কোন সুযোগ থাকতে পারে না। কাজেই এই অপরাধের মাত্রা অন্যান্য সাধারণ অপরাধের নিরিখে নির্ণয় করা কতটা সমীচীন হবে এটাও ভেবে দেখতে হবে। তিন মাস থেকে তিন বছর পর্যন্ত কারাদণ্ড কি আদৌ কোন .কঠোর ব্যবস্থা? এটাই যদি কঠোর ব্যবস্থা হয় তাহলে লঘু ব্যবস্থা কোনটি? ১৫ কোটি আবাল-বৃদ্ধ-বণিতাকে নিশ্চিত দুর্ভোগ ও অকালমৃত্যুর দিকে ঠেলে দেয় যারা, ওই সব খাদ্য সন্ত্রাসীর শাস্তি যদি হয় মাত্র তিন মাস থেকে তিন বছরের জেল, তাহলে ২/৪ জন বা মাত্র একজন মানুষ খুনের আসামীকে ফাসি দেয়া হবে কোন যুক্তিতে? এই খাদ্য- ভেজালকারীদের জন্য বাংলাদেশের ১৫ কোটি মানুষের মধ্যে সম্ভবত এমন একজনও খুঁজে পাওয়া দুষ্কর হবে, যিনি কোন না কোন পেটের পড়ায় আক্রান্ত নন। এমন কি কোন ডাক্তারও এ উপসর্গ থেকে সম্পূর্ণ মুক্ত নন। দেশের ৯৫% ডায়রিয়া, উদরাময় আমাশয় ইত্যাদি পেটের পীড়া, কিডনি, লিভার ও হার্টের ব্যাধি এবং টাইফয়েড, জন্ডিস, ডায়াবেটিস ও ক্যান্সারের জন্য দায়ী এরা। একটা দেশের গোটা জনস্বাস্থ্যকে যারা ধ্বংসের এই বধ্যভূমি দিকে ঠেলে দিচ্ছে তাদের কঠোর শাস্তি মাত্র ৩ মাস থেকে ৩ বছরের জেল? একজন সন্ত্রাসী বা একজন খুনী মানুষ খুন করে যে অপরাধ করে মাত্রার গুরুত্ব ও ভয়াবহতার প্রশ্নে তারচে শতগুণ বেশি অপরাধ করে খাদ্যে ভেজাল মিশ্রণকারী ও তা বিক্রয়কারী ব্যক্তি ও প্রতিষ্ঠান। কেননা সন্ত্রাসী বা খুনীর আক্রমণের শিকার হয় নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী। পক্ষান্তরে খাদ্য সন্ত্রাসী বা খুনীর আক্রমণের শিকার হয় নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী। পক্ষান্তরে খাদ্য সন্ত্রাসীদের ভেজাল আক্রমণের শিকার হয় নির্বিশেষে সকলে। গোটা সমাজ এফেক্টেড হয়। তারা ভেজাল খাদ্য তৈরি ও সরবরাহ করে সমাজ ও দেশের সকল নাগরিকের মধ্যে এমন নিরব অথচ সক্রিয় ঘাতকের অনুপ্রবেশ ঘটায় যা কালক্রমে তাদের মারাত্মক অসুস্থতা ও অপমৃত্যুর নির্ঘাত কারণ হয়ে ওঠে। এছাড়া সন্ত্রাসী হল ঘোষিত, চিহ্নিত অপরাধী । তাদের আক্রমণ আচ করা যায়, দেখা যায় বলে তার আক্রমণ থেকে বাচার জন্য সতর্ক হওয়া যায় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বা সামাজিক প্রতিরোধের সহায়তা চাওয়া যায়। কিন্তু ভেজাল ও বিষাক্ত খাদ্য প্রস্তুতকারী থাকে লোকচক্ষুর অন্তরালে, অখ্যাতও নিভৃত আস্তানায় তাকে শনাক্ত করা সাধারণ ভোক্তা শ্রেণীর কাছে যেমন কঠিন, তেমনি তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে ভোলাও দুরূহ ব্যাপার। কেননা ভোক্তা সাধারণ ভেজাল ও বিষাক্ত খাবার সম্পর্কে থাকে অজ্ঞ বা অসতর্ক। তাদের এই দুর্বলতার সুযোগেই প্রতারক ব্যবসায়ীচক্র খাদ্যে ভেজাল ও বিষ মিশিয়ে গোটা দেশবাসীকে প্রাণঘাতী ও আত্মঘাতী মরণব্যাধিতে আটকে ফেলেছে। একজন মানুষ যদি কাউকে অন্যায়ভাবে বিষ প্রয়োগে হত্যা করে আর তা প্রত্যক্ষদর্শীর সাক্ষ কিংবা অপরাধীর স্বীকারোক্তিতে সুপ্রমাণিত হয় তাহলে আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবেন। অথচ একই বিষ বা তার চেয়েও মারাত্মক ক্রিয়াশীল বিষাক্ত রঙ বা কেমিক্যাল খাদ্যে ইনজেক্ট করে অসংখ্য মানুষকে খাইয়ে তাদের স্বাস্থ্য ও *ইসলামী আইনে থাণের বিনিময়ে প্রাণ আল্লাহ কতৃক নির্ধারিত । সঠিক প্রমাণ সাপেক্ষে বিচারক এ দটি কাকির করতে পারেন। //4.10907079091.001
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।