বয়স্কদের মধ্যে পরিচালিত এক সার্ভের বরাত দিয়ে বলা হয়েছে যে, কিডনি রোগীদের শতকরা ৭৫ ভাগই জানেনা যে, তারা কিনি রোগে আক্রান্ত এবং এদের কিডনি তাদের অজ্ঞাতে শেষ হয়ে যাচ্ছে। এই কিডনি নষ্টের জন্য ভেজাল ও বিষাক্ত খাবার সিংহভাগ দায়ী। ভেজাল ও বিষাক্ত খাবারের আর্সেনিক, লেদ, মার্কারি, কাপারের মত পদার্থ মানুষের রক্তে মিশে যায়। কিডনির ফিল্টার করণে আবর্জনা সরে গেলেও এ সব বিষাক্ত পদার্থ থেকে যায়। আর এগুলোই মানব দেহের বিভিন্ন অঙগ-পরত্যঙ্গে আঘাত হেনে তাকে মৃত্যুর বারে পৌছে দেয়। ভেজালরোধে প্রচলিত আইন ্ বর্তমানে যে আইনে.ডেজাল খাদ্য বিরোধী অভিযান চলছে তা অনেক পুরনো । ১৯৫৯ সালে প্রণীত বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশের অধীনে ভেজাল খাদ্যের শাস্তি হিসেবে সর্বোচ্চ চার হাজার টাকা ও এক বছর সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে। বর্তমান সময়ের বিবেচনায় এই আইনটি খুবই সেকেলে ও গুরুতুহীন। জনম্বার্থের সাথে সংশ্লিষ্ট একটি বিষয়ে এ ধরনের লঘু শাস্তি খুব বেশি সুফল বয়ে আনবে না। এই আইনের প্রয়োগ থাকার সুযোগে ভেজাল খাদ্য উৎপাদন ও পরিবেশনকারীরা লঘু শাস্তিকে উপেক্ষা করে কোটি কোটি টাকার ভেজাল পণ্য বাজারজাত করে যাচ্ছে। বর্তমান পরিস্থিতি মোকাবেলার কোন উপযোগিতাই এই আইনের নেই। সংগত কারণেই পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সরকার দশটি মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধি সমন্বয়ে ফোল সদস্যের একটি খাদ্য নিরাপত্তা কাউন্সিল গঠন করার বিষয়ে ভাবছে। আর ভেজাল ও নিম্নমানের খাদ্য তৈরি, নোংরা পরিবেশ ইত্যাদির জন্য তিন মাস থেকে তিন বছর সশ্রম. কারাদণ্ড ও সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান খসড়া করে সরকারের আইন মন্ত্রণালয় বাংলাদেশ বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ ১৯৫৯ কে সংশোধন করে “বাংলাদেশ বিশুদ্ধ খাদ্য (সংশোধন) আইন ২০০৫" জারি করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এ খসড়ায় ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা, যন্ত্রপাতি বাজেয়াপ্ত করার এখতিয়ারও দেয়া হয়েছে পরিদর্শক ও সরকারের দায়িত্ প্রাপ্ত কর্মকর্তাকে । তাদের কাজে বাধা দেয়া হলে ছয় মাসের কারাদণ্ড ও দশ হাজার টাকা পর্যন্ত জরিমানার প্রস্তাব করা হয়েছে। একটি গৃথক আদালতে সংক্ষিপ্ত বিচারের বিধানও করা হচ্ছে। একই সাথে খাদ্যের নমুনা পরীক্ষার নামে একশ্রেণীর সরকারী কর্মকর্তা-কর্মচারীর সময় ক্ষেপণের বিষয়টি মাথায় রেখে ৬০ দিনের রিপোর্ট ৭ দিনে বা জরুরি প্রয়োজনে ২ দিনের মধ্যে জমা দেয়ার বিধান করা হচ্ছে। যা হোক সরকার ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৫ কার্যকর করার পদক্ষেপ গ্রহণ করেছেন। ভেজালরোধে প্রচলিত (সংশোধন) আইনের পর্যালোচনা ১৯৫৯ সালের বিশুদ্ধ খাদ্য দ্রব্য অধ্যাদেশ সংশোধন করে প্রস্তাবিত যে নতুন অধ্যাদেশের খসড়া প্রণীত হয়েছে তা যথেষ্ট কঠোর কি-না এ নিয়ে প্রশ্ন উঠতে পারে। কেননা ভেজাল ও বিষাক্ত খাদ্য যারা প্রস্তুত করে ও বিপণন করে তাদের এই অপকর্মের ধ্বংসাত্মক ও ক্ষতিকারক প্রভাব- ইসলামী আইন ও বিচার ৬১ ///.10907079071.001)
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।