করছে। এছাড়া আরো বিভিন্ন জায়গায় হানা দিয়ে ভেজাল ও নকলের কুৎসিত ও বীভৎস চেহারা উন্মোচন করছেন অভিযানরত মোবাইল কোর্ট কর্মকর্তাগণ পরিশেষে আমরা সরকার ও মোবাইল কোর্ট কর্তৃপক্ষকে জানাই আন্তরিক অভিনন্দন এবং কামনা করি তাদের ভেজাল বিরোধী এই অভিযানের ধারাবাহিকতা ও উত্তরোত্তর সাফল্য। ভেজালের বিরূপ প্রভাব নকল, ভেজাল ও নিয়মানের খাদ্যদ্রব্য, পানীয় ও পণ্য কিনে ক্রেতা-সাধারণ কেবল আর্থিক ভাবেই ঠকছে না, এ সব খেয়ে ও পান করে ভয়াবহ রোগ-ব্যাধিতে সবাই আক্রান্ত হচ্ছে। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে নকল, ভেজাল ও নিযনমানের খাদায্রব্য খেয়ে শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ নির্বিশেষে সকলে ক্যা্সার, হৃদরোগ, কিডনি ও লিভারের গোলযোগ, জন্ডিস, চর্মরোগ এবং কলেরা, আমাশয়সহ বিভিন্ন পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছে অহর্নিশ। বিশেষ করে পাকস্থুলির ক্যান্সার রোগ বেড়ে চলছে উদ্বেগজনক হারে। ডায়াবেটিস ও উচ্চ রক্ত চাপের রোগীও বাড়ছে। কিডনি বিশেষজ্ঞগণ বলেছেন যে, দেশে বর্তমানে দু' কোটিরও বেশি কিডনি রোগী রয়েছে। দেশে সরকারী বেসরকারী হাসপাতালের সংখ্যা ও সেগুলোর শয্যাসংখ্যা অধিকহারে বৃদ্ধি পাচ্ছে। তা সত্তেও ক্রমবর্ধমান রোগীর সংখ্যা যতখানি বাড়ছে সে তুলনায় হাসপাতাল ও শয্যাসংখ্যা সীমিত ও অপ্রতুল। এছাড়া রোগ আরোগ্যের হারও ক্রমশ কমে আসছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞগণ বলেছেন, অদূর ভবিষ্যতে বাংলাদেশের মত দেশগুলোর অসংখ্য মানুষ মারা যাবে নানা জটিল ব্যাধির শিকার হয়ে। আর এর কারণ হলো, ভেজাল ও বিষাক্ত খাদ্য, অথাদ্য ও কুখাদ্য। কেননা ভেজাল ও বিষাক্ত খাদ্য মানুষের কিডনিকে অচল করে দেয়। ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, আলসার, ক্যান্সার ইত্যাদি নানা জটিল রোগের জন্ম দেয়। এমনকি মানবদেহে ওষুধের কার্যকারিতা পর্যন্ত নষ্ট করে দেয়। ওষুধ সেবনে সুফল না পাওয়ার অন্যতম কারণ এটাই। . আমেরিকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের কিডনি রোগ সংক্রান্ত এক জরিপে বলা হয়েছে, উন্নয়নশীল দেশগুলোতে ২০২৫ সাল নাগাদ কিডনিরোগ মহামারী আকার. ধারণ করবে। এ ব্যাপারে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকগণ এ দেশের জনগণ সম্পর্কে একই মতামত ব্যক্ত করেছেন, বরং ২০২৫ এর আগেই এদেশে কিডনি রোগ ভয়াবহ আকার ধারণ করবে বলে তারা আশংকা প্রকাশ করেছেন। প্রকাশিত এক খবরে চিকিৎসক ও বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলা হয়েছে যে, প্রতিদিন রাজধানীর হাসপাতাল গুলোতে বিপুল সংখ্যক শিশু হাত-পা ও মুখ ফোলা, পেটে পানি উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। কয়েক বছর আগে এমন প্রাথমিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর কয়েকদিন চিকিৎসা দেয়া হলে তারা সুস্থ হয়ে ফিরে যেতো। আর এখন বিদেশী ওষুধ দিয়েও সুস্থ হতে অনেক সময় লাগে কিংবা সুস্থতার সম্ভবনা খুব কম থাকে। কারণ ভেজাল ও বিষাক্ত খাবারের টাকসিন মানব দেহে অক্ষত থেকে যায় এবং ধীরে ধীরে কিডনি ও অন্যান্য অঙ্গ- প্ত্যঙ্গ নষ্ট করে ফেলে। রাসায়নিক দ্রব্য মিশ্রিত ফাস্ট ফুড শিশুরাই বেশি খায়। ৬০ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।