ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

ভোজ্য তেল, প্যাকেটজাত ফলের রস, কাচা তরিতরকারি, মাছ-গোশত, চাল-ডাল, ফলমূল থেকে নিয়ে বোতলজাত বিশুদ্ধ পানিতে পর্যন্ত ভেজাল মেশানোর সংবাদ প্রকাশিত হয়। “দীর্ঘদিন ধরে আমরা ভেঙ্গাল বাদ্য খাচ্ছি'- এমন অভিযোগ শোনা গেলেও গুলশান, ধানমন্ডি ও মতিঝিলের বিলাসবহুল চাইনিজ, থাই, ইন্ডিয়ান ও মালয়েশিয়ান খাবারের রেস্তরায় রঙ বেরখের সাইনবোর্ডের আড়ালে যে নোংরা, বিষাক্ত ও ভেজাল খাদ্য দ্রব্য মানুষ খাচ্ছিল তা সম্প্রতি সময়ে চলমান ভেজাল বিরোধী অভিযানে সাধারণ মানুষের কাছে কিছুটা হলেও প্রকাশ পেয়েছে। ভেজাল খাদ্য তৈরি ও বিপণনের তালিকায় হোটেল, রেস্তোরা, রেস্টুরেন্ট ও ফাস্ট ফুডের নামকরা অভিজাত প্রতিষ্ঠানের সংখ্যাই বেশি। | এ যাবৎ ভেজাল বিরোধী অভিযানকারীরা রাজধানীর বেশ কয়েকটি নামী-দামী হোটেল-রেস্তোরা অস্বাস্্যকর। এব্‌ং তৈরি খাবার নিম্নমানের ও খাওয়ার অনুপযুক্ত খাদ্য উপকরণ এবং তাতে ব্যবহৃত বিভিন্ন উপাদান স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর। মরা মুরগি, টয়লেটে থালা-বাসন, খাবারের সাথে ফরমালিন মিশ্রণ, খাবার তৈরির কক্ষে তেলাপোকা, ঘর জুড়ে মাকড়সার জাল, পচা-দু্নবযুক্ত পরিবেশ এখন পরীক্ষিত সত্য। সাভারের খোদ পর্যটন কর্পোরেশনের এক রেস্তে রাতে বাসি ও অস্বাস্থ্যকর খাবার পেয়ে বত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। আরেক মিষ্টির দোকানে অখাদ্য একশত মন মিষ্টি ফেলে দেয়া হয় দ্রেনে। বোবিদাসঘাটস্থ এক চানাচুর ও সেমাই কারখানায় হানা দিয়ে পাওয়া গেছে কয়েক বস্তা পচা-ুরগন্বযুক্ত চানাচুর, সেমাই, মোবিল মিশ্রিত বিষাক্ত তেল, পচা ও ফাঙ্গাস পড়া পাউরুটি ইত্যাদি ৷ দেখা গেছে মলমৃত্র ত্যাগের স্থানেই ওরা সারে সমস্ত ধোয়া-মোছার কাজ। এর মালিককে বিশ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। যাত্রাবাড়ীর একটি কারখানা সয়াবিন, সরিষার তেল, বিস্কুট, জুসসহ প্রায় ব্রিশটি ভোগ্যপণ্য নকল করে তৈরি ও বাজারজাত করে আসছিল। এর মালিককে পঞ্চাম হাজার টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। উত্তরায় বিভিন্ন ফাস্টফুড ও মিষ্টির দোকানে অভিযান চালিয়ে একদিনেই জরিমানা করা হয় এক লাখ বিশ হাজার টাকা । পুরনো ঢাকায় নাজিমুদ্দিন রোডস্থ এক বিখ্যাত লজে ফ্যাক্টরিতে হানা দিয়ে দেখা গেছে যে, সেখানে শিশুদের প্রিয় খাদ্য লজেন্সে পাচ ধরনের বিষাক্ত রং এবং দশ বারো ধরনের অত্যন্ত ক্ষতিকারক কেমিক্যালের ভেজাল মিশ্রণ করা হয়। অন্য আরেক জায়গায় অভিযান চালিয়ে দেখা গেছে, ময়লা দুর্গন্ধময় ও অস্বাস্থ্যকর পরিবেশে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে তৈরি হয় দেশের বিখ্যাত এক ফ্যাক্টরি মিষ্টি। সেখানে আরো দেখা গেছে, আলু ও মিষ্টি কুমড়ার সঙ্গে পশুর চর্বি মিশিয়ে তৈরি হয় 'ঘি' এবং নিযনমানের লাচ্ছা সেমাই। ঢাকার সোয়ারী ঘাটের কয়েকটা ফুড ফ্যাক্টরিতে গিয়ে দেখা গেছে ময়লা কতা বিস্কুট তৈরির পচা খামির রাখা হয়েছে এবং বুড়িগঙ্গা নদীর নোংরা ময়লা পানি পাইপের মাধ্যমে এনে বিস্কুট তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে। চট্টগ্রামে এক ব্রান্ডের আচারের কারখানায় রাখা ড্রামে দেখা গেছে পোকা ও ছত্রাক কিলবিল ইসলামী আইন ও বিচার ৫৯ ///.10907079071.00

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।