আর এ জন্য আত্মহনন ও আত্মঘাতকে ইসলামে কোনো মর্যাদা দেয়া হয়নি। বরং যে মানুষ এভাবে নিজেকে বিনাশ করে আল্লাহ তার প্রতি নারাজি প্রকাশ করেছেন। সূরা নিসার ২৯ আয়াতে বলেছেন, 'তোমরা নিজেদেরকে হত্যা করো না।' মানুষের প্রাণ তো মানুষের নিজের নয়, আল্লাহর দেয়া। কাজেই তাকে হনন করার অধিকার মানুষের নেই। যে এ ধরনের কাজ করে সে আসলে নিজেকে আল্লাহ মনে করে। এটা এক ধরনের শিরক। তাই তার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই নির্ধারিত নেই। আল্লাহ বলেন, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম ও গুনাহ। আর আল্লাহ সব গুনাহ মাফ করবেন কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। কাজেই আত্মঘাতী বোমাবাজদের জন্য জাহান্নাম অবধারিত। এরপর আসুন আমরা চিন্তা করি এই আত্মঘাত কেন? একজন সুস্থ-সবল বুদ্ধিমান মানুষ কেন এই চরম পন্থায় নেমে আসে? আসলে এটা একটা প্রতিবাদ। একটা যুদ্ধ কৌশল। অথবা বলা যায় প্রতিবাদী যুদ্ধ কৌশল। কখনো এতে সফলতা আসেও। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই কৌশল অবলম্বন করে জাপানীরা মার্কিন বাহিনীকে বেশ ঘায়েল করতে পেরেছিল। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধেও লাহোর সেক্টরে পাকিস্তানী বাহিনী এই পদ্ধতি অবলম্বন করে ভারতীয় ট্যাংক বাহিনীর অগ্রযাত্রা রুখে দিয়েছিল। ব্যক্তিগত পর্যায়েও কোনো কোনো অমুসলিম দেশেও ইতিপূর্বে এ ধরনের প্রতিবাদী আত্মহননের ঘটনা ঘটেছে। কিন্তু সেগুলো ছিল ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ । দাবী আদায়ের জন্য নিজেকে জনসমক্ষে পুড়িয়ে মারা । কিন্তু কোনো মুসলমান কখনো এ কাজ করেনি। কারণ তারা জানতো এটা নির্ঘাত জাহান্নামের পথ, জান্নাতের নয়। তবে সম্প্রতিকালে বিশ্ব পরাশক্তি ও তার ইহুদি ব্রেন যে চরম সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী রাষ্ট্রের লালন করে চলেছে তাদের অমানবিক নির্যাতন, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াই করার কোনো প্রকার অস্ত্র না পেয়ে নিরুপায় হয়ে দেশের স্বাধীনতা রক্ষার জন্য ফিলিস্তিন ও ইরাকের কিছু মুসলিম গ্রুপ এ ধরনের কিছু আত্মঘাতী বোমা হামলা চালাচ্ছে। কিন্তু সেগুলোর প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন যা বাংলাদেশে কিছুদিন থেকে ঘটছে তার থেকে। এখানে তো আল্লাহর আইন কায়েমের প্রকাশ্য ঘোষণা দিয়ে জনতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ক্ষুদ্র একটা গ্রুপ নব্বই শতাংশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনতার বিরুদ্ধে প্রথমে বোমাবাজির মাধ্যমে গণহত্যা চালিয়ে তারপর কিছু নিরীহ সরল বা কোনো কোনো ক্ষেত্রে দারিদ্রযপীড়িত অল্প বয়স্ক যুবককে যারা দীন ইসলামের তাৎপর্য সম্পর্কেই অজ্ঞ, আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে গণহত্যা চালিয়ে ও ভীতির সঞ্চার করে আল্লাহর আইন কায়েমের স্বপ্ন দেখিয়ে বেহেশতে যাওয়ার সহজ পথ বাতলে দিয়েছে। প্রথম দিকে এই সর্বনিয় স্তরের আত্মঘাতী বোমাবাজদের বিশ্বাসে ছিল প্রত্যয় এবং কষ্ঠস্বরে ছিল দৃঢ়তা । কিন্তু পরবর্তী পর্যায়ে এদের একটু উচ্চস্তরের বা একটু বেশি উচ্চস্তরের যেসব নেতা ধরা পড়ছে যারা আসলে এ বোমাবাজদের গাইড বা ছোটখাটো মুরশিদ পর্যায়ের //4.1090709071.001)
— Page 6 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.