ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

করে এমন কোন দেশী ফল নেই যা কেমিক্যাল মিশিয়ে পাকানো হচ্ছে না। আপেল, কমলা, ংগুর সহ প্রায় সব ধরনের বিদেশী ফল সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হচ্ছে নানা ক্ষতিকর উপাদান। মিষ্টি দধির মহা ধুমধাম আমাদের দেশে, শহরে গঞ্জে সর্বত্র মিষ্টি ও দধির অসংখ্য দোকানে রকমারি আইটেম রুচীবান সে কাউকে আকৃষ্ট করবে। কিন্ত এ ক্ষেত্রেও ডেজালের আধিপত্য বিরাজমান। ৯৫ শতাংশ মিষ্টিতে দুধের ছানার কোন সম্পর্ক নেই। দধির ব্যাপারেও একই কথা প্রযোজ্য । তাছাড়া বিস্কুট, কেক, চানাচুর সকলের কাছেই প্রিয় । বিশেষত শিশুদের কাছে। অথচ এগুলো তৈরি হয় মেয়াদোত্তীর্ণ আটা-ময়দা, পচা ডিম, রঙ ও কেমিক্যাল দিয়ে। চানাচুর তৈরিতে বিষাক্ত মবিলের স্বচ্ছন্দ ব্যবহার বিস্ময়কর হলেও সত্য । বিভিন্ন কোমল পানীয়তে এনার্জি-বর্ধক কোন উপাদান নেই। আছে কেবল রঙ ও কেমিক্যাল। একই কথা বিভিন্ন ফলের জুসের ক্ষেত্রেও। এগুলো পান করে কোন লাভ তো হওয়ার প্রশ্নই উঠে না, উল্টো দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে যোলআনা। মিনারেল ওয়াটার নিয়ে কিছুদিন পূর্বে টাকার একটি দৈনিক ধারাবাহিক সচিত্র সংবাদ পরিবেশন করেছে। যারা ও সব প্রতিবেদন পড়েছেন তারা নিশ্চয়ই বিশ্বাস করবেন যে, এ পানি মিনারেল ওয়াটার তো নয়ই, এমনি বিশুদ্ধ পানিও নয়। ওয়াসার নোংরা পানি বোতলে ভরে “মিনারেল ওয়াটার' নামে নির্বিবাধে ব্যবসা চলছে। ভেজাল বিরোধী অভিযান ভেজাল খাদ্য-বিরোধী অভিযান একটি প্রশংসিত ও যুগান্তকারী উদ্যোগ । জনগণের স্বার্থ সংশ্িষ্ট ও তাদের স্বতঃক্ুর্ত সমর্থন-পুষ্ট এই অভিযান তাই ইতিমধ্যে বেশ সাড়া জাগিয়েছে। দীর্ঘদিন ধরে খাদ্য-পণ্য ও পানীয়তে ভেজাল ও নকলের কদর্যতা চলছিল নির্বিবাধে, অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল অসাধু ব্যবসায়ী চক্রের এমন নীতিহীনতা, অসততা ও দুর্ৃন্তাচার রোধ করার, তাদের শাস্তি দেয়ার এবং মানসম্পন্ন ও স্বাস্থ্যসম্মত খাটি খাদ্যদ্রব্য পানীয় ও পণ্য প্রাপ্তির নিশ্চয়তা বিধানের কেউ নেই। অবশেষে প্রিন্ট মিডিয়ার বিশেষ উদ্যোগ ও আন্দোলনমুখী ভূমিকার সুবাদে এবং গণমত ও জনচাপকে গুরুত্বে এনে সরকারের সংশ্িষ্ট কর্তৃপক্ষ ভেজাল বিরোধী অভিযান শুরু করেন। গত জুলাই মাসে ঢাকার একটি জাতীয় দৈনিক তার প্রথম পাতায় ধারাবাহিকভাবে এই “মোবাইল কোর্ট' অভিযানের খবর চাপাতে শুরু করে। তারপর প্রিন্ট মিডিয়ার সকল পত্র পত্রিকায় খুব জোরেশোরে তা কভারেজ পায়। সে খবরে, অভিযানকারীরা খাদ্যন্রব্য, পানীয় ও পণ্য উৎপাদক ও বিক্রেতাদের ঠিকানায়, কারখানায় ও দোকানে হানা দিয়ে পিলে চমকানো যে চিত্র উন্মোচন করেছেন তা একই সংগে বিষ্ময়কর ও চরম উদ্বেগজনক। তারা এ যাবৎ কোথাও খাঁটি, মানসম্পন্ন ও স্বাস্থ্যকর কোন কিছু খুঁজে পাননি । হোটেলের রান্নাকরা খাদ্য, মিষ্টিজাত দুব্য, বেকারি আইটেম, ৫৮ ইসলামী আইন ও বিচার //4.109070790791.00

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।