ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

দিনে অস্বাভাবিক ভাবে মুটিয়ে যায়। এক বছরের গরু তখন দুই বছর বয়সী মনে হয়। আরো চাঞ্চল্যকর ব্যাপার হল, এ গরু কুরবানী করা না হলে মেডিসিনের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তা দুই- তিন-মাসের মাথায় মরে যায়। ডিমের মধ্যে ভেজাল হয় একথা হয়ত কেউ বিশ্বাস করতে চাইবে না। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে, এই ডিমেও ডেজাল হয়। দেশী মুরগির ডিমের দাম বেশি। ফার্মের মুরগির সাদা ছোট ডিম কেমিক্যাল মিশিয়ে হুবহু দেশী মুরগির ডিম বানিয়ে বিক্রি করা হয়। দুধে পানির মিশ্রণ তো পুরনো কথা । পানিতে গুড়ো দুধ এমনকি মেয়াদোত্তীর্ণ গুড়োদুধ মিশিয়ে 'গরুর খাঁটি দুধ' বানানো হয়। এবং অবাধে বিক্রিও করা হয়। যে ডিডিটি-কীটনাশক অত্যন্ত ক্ষতিকারক বিষ বলে মার্কিন যুক্তরাষ্ট্র কৃষি ক্ষেত্রে এর ব্যবহার নিষিদ্ধ ৰলে ঘোষণা করেছে, সেই ডিডিটি এদেশে শুটকি মাছে ব্যবহার করা হচ্ছে, যাতে মাছ নষ্ট না হয়ে যায়। চিড়া-মুড়ি এদেশের মানুষের মুখরোচক শুকনো খাবার। অথচ এগুলোতেও ভেজালের “করাল গ্রাস' বিদ্যমান। ক্ষতিকর ইউরিয়া দিয়ে মুড়ি ভাজা হয়। আর বিষাক্ত পাউডার ব্যবহার করে চিড়াকে ধবধবে সাদা করা হয়। যা খেলে ডায়রিয়া, উদরাময়সহ নানা জঠরপীড়ায় ভুগতে হয়। আইসক্রিম নিষিদ্ধ সোডিয়াম সাইক্রোমেট ব্যবহার করা হয় যা ক্যান্সার রোগ সৃষ্টি করার পাশাপাশি কিডনি ও লিতার নষ্ট করে। তাছাড়া পুরনো প্যাকেট ও কাঠিসহ মেয়াদোতীর্ণ আইসক্রিমকে রিসাইক্লিন করে নতুন আইসক্রিম বানিয়ে বাজার জাত করা হয়। সরিষা, সয়াবিন, ঘি, বাটার অয়েল কোনটার মধ্যেই খাদ্যমান ও খাঁটিত্ব্র নিশ্চয়তা নেই। সরিষার তেল বলে বিভিন্ন ব্র্যান্ডের যে সব তেল বাজারে পাওয়া যায় তার কোনটিই খাঁটি সরিষার তেল নয়। সয়াবিন তেলের সঙ্গে রঙ, কেমিক্যাল ও সরিষার তেলের গন্ধযুক্ত তরল উপকরণ মিশিয়ে এ সব “সরিষার তেল' তৈরি করা হয়। সয়াবিন তেল খাঁটি, কোলস্টরেলমুক্ত ইত্যাদি বলে বিক্রি করা হচ্ছে। অথচ এর মধ্যে পাম অয়েল ডালডা ইত্যাদির মিশ্রণ থাকে। তাছাড়া ডালডাও নকল ও ভেজাল মুক্ত নয়। আর “ঘি'-এ দুধের কোন সংশ্রব নেই। ময়দা, ডালডা, রঙ ও ঘি" র সুগন্ধ যুক্ত তরল উপকরন মিশিয়ে তৈরি হয় 'থাঁটি গাওয়া ঘি" । বাটার অয়েল মোটেই বাটার অয়েল নয়। বিভিন্ন পশুর চর্বি ও অন্যান্য নানা উপকরণ মিশিয়ে বানানো হয় বাটার অয়েল। শাক-সবজি, তরিতরকারিতে মেশানো হচ্ছে নানা কেমিক্যাল, রঙ এবং বিভিন্ন ক্ষতিকর উপাদান। এমনিতেই উৎপাদন পর্যায়ে ব্যাপকভাবে সার ও কীটনাশক ব্যবহারের ফলে শাক-সবজি, তরিতরকারির মান নিম্ন থেকে নিম্নতর; এমন কি ক্ষেত্র বিশেষে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে। এ সত্তেও এসবকে সজীব, সুশী ও দীর্ঘস্থায়ী করার জন্য দ্বিতীয় দফা প্রয়োগ করা হচ্ছে বিষাক্ত সব কেমিক্যাল, রং সহ আরো অনেক কিছু। আমরা যে প্রতিনিয়ত দেশী-বিদেশী ফল খাচ্ছি তাও যথার্থ উপযুক্ত ও মানসম্পন্ন নয়। কীচা ফলে রং কেমিক্যাল মিশিয়ে চকচকে রাখা হয়। অনুরূপ ভাবে রং ও কেমিক্যালের সাহায্যে তা পাকানো হয়। বিষাক্ত পাউডার ইনজেক্ট করে বড় বড় কাঠাল পাকানো হয় । আম, কলা, পেঁপে থেকে শুরু ইসলামী আইন ও বিচার ৫৭ //4.10907079071.001)

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।