ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

ধারণ করছে। সুতরাং এ দেশের হাটে-বাজারে যে সব খাদ্যদ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল দৃষ্টিগোচর হচ্ছে তার মৌলিক ধারণা রাখা দেশের সকলের নাগরিক দায়িতু। এই দায়িত্ববোধের বিকাশ ঘটাতেই আমরা চলমান ভেজাল পণ্যের একটি সুবিন্যন্ত বিবরণী তুলে ধরতে সচেষ্ট হয়েছি। সাম্প্রতিক কালে দেশের শীর্ষ দৈনিকগুলোতে ভেজাল-সংক্রান্ত ধারাবাহিক সংবাদ পরিবেশিত হচ্ছে। সংবাদ প্রতিবেদনে যে সব পণ্যে ডেজাল মেশানোর চিত্র ফুটে উঠেছে, তা অনেকটা নিয়রূপ। চাল, ডাল, আটা, লবণ নিত্যভোগ্য সামগ্রী। এর একটাও নকল বা ভেজালমুক্ত নয়। বেশি দামী চালের সাথে কমদামী চালের মিশ্রণ, কংকর মিশ্রণ, টেকিছাটা চালের নামে সাদা চালে বিষাক্ত রঙয়ের মিশ্রণ, কম দামের মোটা চাল কলে ভেঙ্গে বা ছেঁটে বেশি দামের সরু চাল বানানো রীতিমত সাধারণ ঘটনা । একই ভাবে বেশি দামের ডালের সঙ্গে কমদামের ডালের মিশ্রণ, বেশি দামের দেশী ডাল বানানোর জন্য বিদেশী ডালের সঙ্গে ক্ষতিকর রং-এর মিশেলও নতুন কোন ব্যাপার নয়। আর আটায় খড়িমাটির মিশ্রণতো সাধারণ ঘটনা । আয়োডিনযুক্ত লবণ নিয়ে বিজ্ঞাপন জগতে ডামাডোল হয়। অথচ ৯৫ শতাংশ ব্রান্ডের লবণে আয়োডিন নেই কিংবা থাকলেও পরিমাণমত নেই। মাছ, গোশ্ত, ডিম, দুধ আমাদের দৈনন্দিন খাবার দাবারের প্রধান আইটেম। কিন্তু এগুলোতেও থাকে পর্যাপ্ত ভেজাল। তাজা, মরা ও শুঁটকি সব ধরনের মাছেই নানা কেমিক্যাল ও রঙ ব্যবহার করা হয়। তাজা মাছে রঙ লাগানো হয় যেন তা সুন্দর চকচকে দেখায় । মরা মাছে রং ছাড়াও ব্যবহার করা হয় ডিডিটিসহ বিভিন্ন কেমিক্যাল, পচন ঠেকানোর জন্য ব্যবহার করা হয় ফরমালিন নামের মারাত্মক কেমিক্যাল। শুটকিতে ডিডিটি, ইঁদুর মারার ওষুধ ব্যবহার করা হয় অবলীলায় আর গোশ্ত চেনা তো জটিল ব্যাপার। কোনটা ভেড়ার গোশত আর কোনটা খাসির আর কোনটাইবা কুকুরের; কোনটা মহিষের আর কোনটা গরুর তা শনাক্ত করা সহজ ব্যাপার নয়। খাসির নামে ভেড়ার আর গরুর নামে মহিষের গোশ্ত দিব্যি বিক্রি হচ্ছে। গত ১৫ই আগষ্ট ২০০৫ ইং এর দৈনিক নয়া দিগন্তে প্রকাশিত এক খবরে বলা হয়েছে এক অবাককরা সংবাদ- কয়েক বছর আগে রাজধানীর অদূরে আরিচা ঘাটে খাসির মাংসের নামে কুকুর জবাই করার সময় জনতার হাতে আটক হয়েছিল এক অসৎ ব্যবসায়ী । আটক ব্যবসায়ী থেকে জানা গেছে- 'দীর্ঘদিন ধরে এটা চলে আসছে ।' কয়েক মাস আগে রাজধানীতে মরা মুরগী হোটেলে বিক্রিকালে গ্রেফতার হয়েছে এক সিভ্ডিকেটের কয়েক জন। চক্রটি গ্রেফতার হওয়ার পর বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। রাজধানীর অদূরে সাভার এলাকা সহ কয়েকটি জেলা থেকে কয়েক হাজার মরা মুরগি প্রতি দিন বিভিন্ন হোটেলে সরবরাহ করা হচ্ছে কয়েক বছর ধরে। সস্তা দামে জিনিস পেয়ে কিছু হোটেল মালিকও তা দিয়ে খাবার তৈরি করে বিক্রি করছে অবাধে। প্রকাশিত আরেক খবরে বলা হয়েছে, কুরবানীর সময় হলে গরু ব্যবসায়ীরা গরুর দেহ হষটপুষ্ট ও মোটা করতে কৃত্রিম পন্থা বেছে নেয়। জানা গেছে কুরবানীর এক-দু' মাস আগে তারা বিষাক্ত এক জাতীয় মেডিসিন গরুর দেহে ইনজেক্ট করে। ফলে তা অল্প ৫৬ ইসলামী আইন ও বিচার //4.10907079071.001)

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।