আকার-আকৃতিগত মিল রক্ষা করে খাদ্যের সাথে রং ও অন্যান্য অখাদ্য-কুথাদ্য মেশানো । একই জাতীয় পণ্যের ভালোর সাথে মন্দের, উন্নতমানের সাথে নিম্নমানের এবং দামীর সাথে সম্তার মিশ্রণ যেমন ভেজাল, তেমনি দামী পণ্যের বাহ্যিক প্রদর্শনীর অন্তরালে অপেক্ষাকৃত নিয়মানের ও ্ব্পমূল্যের পণ্য কৌশলে বিক্রি করাও ভেজাল। একই কথা প্রযোজ্য হবে যদি পণ্যস্তূপের উপরিভাগে উন্নত ও আকর্ষণীয় দ্রব্য সাজিয়ে রাখা হয় আর ওগুলোর নীচে খারাপ ও দৃষিত পণ্য রেখে সবগুলো একই মূল্যে বিক্রি করা হয়। বিশেষত পণ্যের গায়ে আকর্ষণীয় রং ও কালার ব্যবহার করে তা চমকপ্রদ করে তোলা, যাতে ক্রেতা সেই রংকে আসল মনে করে প্রত্যারিত হয়- তেজালের একটি অভিনব রূপ। | মজুদদারী অর্থ, সঞ্চয় করা। ধরে রাখা । নির্দিষ্ট মৌসুমের চাহিদাপূর্ণ পণ্য পর্যাপ্ত পরিমানে অগ্রিম কিনে রাখা এবং তা গুদামজাত করে আটকে রাখা । যাতে সময়মত ভোক্তা শ্রেণীর চাহিদা ও অভাবগত দুর্বলতার সুযোগে চড়া মূল্যে সেগুলো বাজারজাত করে একচেটিয়া মুনাফা হাতিয়ে নেয়া যায়। শীত মৌসুমকে সামনে রেখে গরম পোশাক, গ্রীচ্ছের প্রচণ্ড গরম উপলক্ষে রেফিজারেটর জাতীয় দ্রব্যসামন্রী, অত্যন্ত চাহিদাপূর্ণ ও ব্যয়বহুল মাস রমযানের আগমনকে কেন্দ্র করে যাবতীয় কাচা মালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি, ঈদুল ফিতরকে সামনে রেখে পোশাক ও বন্ত্র এবং প্রসাধনী ও অলংকার সামগ্রী আর কুরবানীর জন্য পেঁয়াজ, আদা সহ যাবতীয় মসল্লাদি প্রচুর পরিমাণে অগ্রিম কিনে তা. বাজারে না ছেড়ে আটকে রাখা । অতপর নির্দিষ্ট ও প্রতীক্ষিত সময় যখন ঘনিয়ে আসে আর সেই পণ্যের মূল্য ধারণাতীতভাবে বেড়ে যায় তখন তা বাজারে ছেড়ে স্বাভাবিক মূল্য অপেক্ষা দেড়গুণ-দবিগুণ বেশি মূল্যে বিক্রয় করা এবং এককভাবে রাতারাতি কোটি টাকার মালিক হওয়া মজুদদারীর চমৎকার নমুনা। এমনিভাবে চলমান অর্থনীতির স্বাভাবিক আবর্তন ও গতি ব্যাহত করে বাজারে কৃত্রিমভাবে পণ্যের চাহিদা ও উপযোগ সৃষ্টি করার হীন উদ্দেশ্য চরিতার্থ করতে দ্রব্যাদি গুদামদজাত করাও মজুদদারী। পণ্যের মূল্য বৃদ্ধির অর্থ হলো, ব্যবসায়ী মহলে দ্রব্যমূল্যের সুনির্দিষ্ট তালিকা না থাকা। কিংবা তালিকা থাকলেও তাতে মূল্য নিয়ন্ত্রণকারী ও সময়োপযোগী নীতিমালা ও পরিকল্পনা না থাকা। এবং একই সাথে তার সুষ্ঠু তদারকীর জন্য নিরপেক্ষ কোন টিম না থাকা যারা জবাব-দিহিতা ও কর্তব্যনিষ্ঠার দায়ে দায়বদ্ধ থাকবে। দেশের অধিকাংশ নাগরিক বিশেষত নিয়বিত্ত ও মধ্যবি্ত শ্রেণীর মানুষের নাগালের বাইরে দ্রব্যমূল্য চলে গেলে অথবা এর জন্য তারা অসহনীয় সমস্যায় নিপতিত হলে তাকে “চড়া মৃূল্য' সাব্যস্ত করা হবে। একই মানসম্পন্ন দ্রব্য ষে দামে নিয়মিত বিক্রি হয়ে আসছে তা বিশেষ সময় বা বিশেষ গ্রাহক শ্রেণীর আগমনের ফলে অপেক্ষাকৃত বেশি মূল্যে বিক্রি করা হলে তাও মূল্যবৃদ্ধি বা চড়ামূল্য বিবেচিত হবে। ভেজাল পণ্য সামহ্রী ভেজাল পণ্যের সীমা-পরিসীমা নেই। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অধিকাংশ বাজারে এখন ভেজালের রমরমা অবস্থান। অন্তত বাংলাদেশে ভেজালের ভয়াল দৌরাত্ ধীরে ধীরে আগ্রাসীরূপ ইসলামী আইন ও বিচার ৫৫ ///.109070790791.00
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।