ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী মূল্যবোধের নিরিখে ভেজাল মজুদদারী ও মূল্যবৃদ্ধি মুখলেসুর রহমান হাবীব ভেজাল, মজুদদারী ও মৃল্যবৃদ্ধি- এ তিনটি উপসর্গ দেশের বর্তমান মার্কেটিং সেক্টরকে পৃষ্ঠপোষকতা করছে। পণ্য উৎপাদন ও তা সুলত করার ক্ষেত্রে মুনাফা কেন্দ্রিক প্রবণতার আধিপত্যই এর জন্য দায়ী। অথচ বিশুদ্ধ ও মানসম্পন্ন খাদ্য, স্বচ্ছ-নির্মল ও দূষণমুক্ত পানির সহজ-লভ্যতা দেশের প্রতিটি মানুষের নাগরিক অধিকার। এই বৈধ ও স্বীকৃত অধিকার সকলের জন্য নিশ্চিত করা এবং অবাধ উন্মুক্ত করার প্রশ্নে সর্বপ্রকার নকল ও ভেজাল প্রতিরোধ, খাদ্য প্রস্ত .তকারী প্রতিষ্ঠানে উন্নত ও স্বাস্থ্যসম্মত পরিবেশের অপরিহার্যতা সর্বোপরি সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের সহজলভ্যতার বিকল্প নেই। সামাজিক পরিমণ্ডলে, ব্যবহারিক জীবনে পণ্য ও মূল্যের বিনিময় ও আদান-প্রদান মানুষের স্বভাবগত ও চাহিদাবশত পেশা । জীবনধারণ ও জীবনযাপনের অপরিহার্য অধ্যায়। সংগত কারণেই প্রতিটি মানুষ প্রতিটি মুহূর্তে ক্ষুধা ও অভাব মেটাতে পর্যাপ্ত কেলোরী ও পুষ্টিসমৃদ্ধ এবং খাঁটি ও তরতাজা খাদ্য-পানি যেন অনায়াসে ভোগ করতে পারে এমন একটি পরিস্থিতি তৈরি করা আবশ্যক। কিন্তু বাস্তবতা তার বিপরীত। কেননা একদিকে ব্যবসায়ী মহলের ভেজাল-প্রবণতার ফলে ভোক্তা-শ্রেণী পঁচা-বাসী, ক্ষতিকর-বিষতুল্য খাবার গলধকরণ করে কিডনি রোগ, বক্ষব্যাধি, যকৃতপ্রদাহ ও কোষ্ঠকাঠিন্যসহ ভয়ংকর ও দীর্ঘমেয়াদী সব দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে চরম দুর্বিসহ জীবন যাপনে অতিষ্ঠ হয়ে পড়ছে। অন্যদিকে স্বার্থকেন্দ্রিক মজুদদারীর ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বেড়ে তা মধ্যবিত্ত ও নি়নবিত্তের ভোক্তা সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে। চড়ামূল্যে জন-জীবনে নেমে আসছে নাভিশ্বাস। জাতীয় অর্থনীতির গতিময়তায় নেমে আসছে মন্দা ও স্থবিরতা। মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত অর্থনীতির এই অসংগতিপূর্ণ সমস্যাগুলোর রূপরেখা ও বাস্তবোচিত চিত্রায়ন, সমাজ-জীবনে তার নেতিবাচক প্রভাব ও ক্ষতিকর দিক এবং তা প্রতিরোধে প্রচলিত আইন ও ইসলামী আইনের অবস্থান ও উপযোগিতা- শীর্ষক আলোচনা স্থান পেয়েছে বক্ষমান নিবন্ধে। ডেজাল মজুদদারী ও মূল্যবৃদ্ধির রূপরেখা ভেজালের যথাযথ অর্থ নকল। যা খাঁটি নয়। বিশুদ্ধ নয়। খাঁটি বস্তুর সাথে অবাঞ্চিত মিশেল বন্ত। আসলের সাথে নকলের এবং উৎকৃষ্টের সাথে নিকৃষ্টের সংমিশ্রণ। খাদযদ্রব্যে ভেজালের অর্থ- লেখক : শিক্ষক, গবেষক ও প্রাবন্ধিক । //4.10907079091.00)

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।