প্রমাণ পেশ করেন। এ বর্ণনায় বলা হয়েছে, নবী করীম স.-এর সামনে এক চোরকে হাজির করা হলে, তার হাত কেটে দেয়া হলো । অত:পর নির্দেশ দেয়া হলো, তার কাটা হাত তার গলায় ঝুলিয়ে দেয়া হোক। হযরত আলী র. তার শাসনামলে এ বর্ণনার নির্দেশ কার্যকর করেছেন। এক্ষেত্রে এ বিষয়টি প্রণিধানযোগ্য যে এ কাজের মধ্যে চুরি সম্পর্কে মারাত্মক ঘৃণা, ভয় ও আতঙ্ক সৃষ্টি করা যায়। এটাকে এ দৃষ্টিতে তাযির বলা যায়। কারণ চুরির অপরাধে সুনির্দিষ্ট শাস্তি প্রয়োগের পর এটি অতিরিক্ত আরেকটি সাজা বা তাযির।৯ উপরের আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি, ইসলামী শরীয়তে তাযির সাধারণত এ ক্ষেত্রেই প্রয়োগ করা হয় যেসব অপরাধের ক্ষেত্রে ইসলামী শরীয়ত কোন বিশেয় শাস্তি নির্দিষ্ট করে দেয়নি। এটিই এ আইনের মূলভিত্তি। তবে ইসলামী আইনে এমন কোন বিধান নেই যা হদ ও কাসাসের সাথে তাযির যুক্ত হওয়াকে রোধ করে। বস্তুত এসব ক্ষেত্রে হদ ও কাসাসের শাস্তি প্রয়োগের সাথে তাধির প্রয়োগ কল্যাণকর বিবেচিত হয়। কেননা তাযির প্রয়োগ করা হয় সামাজিক কল্যাণ ও ব্যক্তির আত্মসংশোধনের জন্য। | অবশ্য এ বিষয়টির প্রতি গভীর দৃষ্টি রাখতে হবে. যে, যেসব শাস্তি মৃত্যুদণ্ডের পর্যায়ভুক্ত যেমন স্বেচ্ছায় হত্যা করার কাসাস এসব ক্ষেত্রে তাষির প্রয়োগের বিষয়টি ভেবে চিন্তে করতে হবে। কেননা মৃত্যুদণ্ড যেহেতু অপরাধীর জীবনাবসান ঘটাবে সে ক্ষেত্রে মৃত্যুদণ্ড প্রয়োগের আগে তার উপর তাধিরী শাস্তি প্রয়োগ মৃত্যুদণ্ডকে আরো ভয়ানক করে তুলবে। বস্তুত এক্ষেত্রে আইনদাতা আল্লাহ তাআলার উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে তাষির প্রয়োগের কোন সম্পর্ক আছে বলে মনে হয় না। গ্রসথপঞ্জি ১. আল-বাদায়ে ওয়াস সানায়ে; আল-কাসানী খণ্ড-৭ পৃষ্ঠা ৫ প্রথম সংস্করণ মাত্বায়াতুল জামালিয়া, মিসর ১৯১০ খৃ:। ২. আল-বাদায়ে লিল-কাসানী ৭ম খণ্ড ৫৬ পৃষ্ঠা। , এ হাদীসটি সংশয় সন্দেহ বারা হদ ও কাসাস রহিত হয়ে যাওয়ার ভিত্তি। হাদীসে বলা . হয়েছে “সংশয় সন্দেহ দেখা দিলে হদ প্রয়োগ রহিত করে দাও' । অপরাধীর পক্ষে যদি শাস্তি থেকে মুক্তি পাওয়ার কোন উপাদান পেয়ে যাও, তাহলে তাকে মুক্ত করে দাও। কারণ বিচারক ষদি তাকে ক্ষমা করার ক্ষেত্রে কোন ধরনের ভুল করে বসেন এর চেয়ে বরং এটিই শ্রেয় যে তাকে শান্তি দেয়ার ক্ষেত্রেও ভুল করতে পারেন। জাহেরিয়া সম্প্রদায় এ হাদীসকে সহীহ মনে করে না। এজন্য তারা সন্দেহের ভিত্তিতে হদ রহিত হয়ে যাওয়ার বিপক্ষে । (এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে দেখুন '“মুহাল্লা ইবনে হযম খণ্-১১ পৃষ্ঠা ১৫৩ দারুত তাবায়াতুল মুনীরিয়া-১৩৫২ হিজরী). ৫২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।