হদ ও কাসাসের সাথে তা'যির পূর্ববর্তী ফকীহদের ব্যাখ্যা বিশ্লেষণ গভীরভাবে পর্যালোচনা করলে এমন অনেক প্রমাণ পাওয়া যায় যাতে হদ ও কাসাসের সাথে সাথে তাযিরও প্রয়োগ করা যায়। হানাফী মতাবলম্বীদের একথা আমরা আগেও উল্লেখ করেছি। হানাফী মতাবলম্বীগণ অবিবাহিত ব্যডিচারীকে শাস্তিস্বরূপ দেশাস্ত র করাকে হদ-এর অংশ বলে বিবেচিত নয় বলে মনে করেন। তাদের দৃষ্টিতে শুধু একশ বেত্রাঘাতই হদ যে সম্পর্কে কুরআন কারীমে ছ্যর্থহীন ভাষায় ঘোষণা করা হয়েছে। কিন্তু দেশান্তরকে হদ-এর অন্তর্ভুক্ত মনে না করলেও তীরা এ ধরনের অপরাধীদেরকে বেত্রাথাতের পাশাপাশি দেশান্তরকেও জায়েয মনে করেন। বস্তুত হানাফীদের দৃষ্টিতেও অবিবাহিত ব্যডিচারীকে শাস্তি স্বরূপ শত বেত্রাঘাতের পর দ্বীপাস্তর করা যাবে। তাদের মত হলো, তাযির হিসেবে স্বীপান্তরের শাস্তিও বলবৎ করা যাবে যদি তাতে কোন উপকারিতা থাকে। মুঈনুল হক্াম গ্রন্থে হযরত আবু হুরায়রা রা. সূত্রে বর্ণিত হয়েছে, রসূল স. মদপানকারীকে কোরা (চাবুক) লাগানোর পর সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছেন, 'একে তোমরা শান্তি দাও এবং ধিক্কার জানাও।' রসূল স.-এর নির্দেশে সাহাবায়ে কেরাম মদপানকারীকে বলতে লাগলেন, ও হে তোমার কি আল্লাহর কোন ভয় নেই, তোমার কি লজ্জা শরম নেই? এতে পরিষ্কার বোঝা যায় এসব লাঙ্কুনা ছিলো হদ-এর অতিরিক্ত আর এই অতিরিক্তটা তাযির ছাড়া আর কি হতে পারে! বস্তুত এই বর্ণনা থেকে প্রমাণিত হয়, হদ ও তাষির একই সাথে প্রয়োগ করা যায়।৭ তাবসারাতুল হুককাম গ্রন্থে মালেকী মাযহাবের একটি মতামত উদ্ধৃত করে বলা হয়েছে, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কাউকে আহত করে তাহলে তার কাছ থেকে কাসাস নেয়া হবে। সেই সাথে তাকে সংশোধনমূলক শান্তিও দেয়া হবে। এ কথা থেকে বোঝা যায় মালেকী মাযহাবের অনুসারীরাও হত্যাকাণ্ডের চেয়ে কম পর্যায়ের ক্ষতি সাধনের ক্ষেত্রে কাসাসের সাথে সাথে ভাযিরও যুক্ত করাকে বৈধ যনে করেন। তারা বলেন, কাসাস হলো ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষয়ক্ষতির ভর্তুকি কিন্তু তাযির হলো অপরাধীর আত্মসংশোধনমূলক শাস্তি যা সামাজিকভাবে প্রত্যাশিত। অবশ্য মালেকীদের এই যৌক্তিকতার প্রয়োগ তখন প্রযোজ্য হবে না, যখন ইচ্ছাকৃতভাবে কেউ কাউকে হত্যা করে। কারণ তখন তার অবধারিত শাস্তি মৃত্যুদণ্ড। আর মৃত্যুদণ্ড গ্রয়োগের পর আর কোন শাস্তি দানের অবকাশ থাকে না। হ্যা, অবশ্য তখন তাহির বৈধ হয়ে যায় যখন কোন কারণে কাসাস নেয়া সন্তব না হয় যাতে অপরাধী শাস্তি থেকে সম্পূর্ণ রেহাই না পেয়ে যায়। হানাফী মতাবলমবীদের কাছেও মালেকীদের মতো মদ্যপানকারীর উপর হদ জারী. করার পর মৌখিক তাধির প্রয়োগ করা যায়। তাদেরও প্রামাণ্য দলিল হলো সেই আবু হুরায়রা রা-এর হাদীস যা উপরে বর্ণনা করা হয়েছে।৮ ইমাম আহমদ র.-এর দৃষ্টিতে চোরের হাত কাটার পর তার কাটা হাতটি গলায় ঝুলিয়ে দেয়া উচিত। ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারীরা এ ক্ষেত্রে ফাদালা বিন উবায়েদ-এর বর্ণনা থেকে ইসলামী আইন ও বিচার ৫১. //4.10907079071.001
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।