ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

তা'ধির বা শাস্তি ইতোপূর্বে আমরা সেই সব অপরাধ কর্ম নিয়ে আলোচনা করেছি যেসব অপরাধের শাস্তি আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করে দেয়া হয়েছে। শরীয়তের পক্ষ থেকে নির্দিষ্ট কয়েকটি অপরাধের ক্ষেত্রেই শাস্তি নির্ধারণ করে দেয়া হয়েছে। এগুলো ছাড়া আর যেসব অপরাধে শাস্তি নির্দিষ্ট করে দেয়া হয়নি সেসব অপরাধে হাদ ও কাসাসের চেয়ে লঘু যে কোন ধরনের শাস্তি দেয়া যেতে পারে। শরীয়তের পক্ষ থেকে যেসব অপরাধের শাস্তি নির্দিষ্ট করে দেয়া হয়নি সেগুলোকে তাযির নামে অভিহিত করা হ্য়। তাির আরবী উযর শব্দ থেকে উদ্ভৃত। আভিধানিক অর্থে তাষির শব্দের অর্থহলো বাধা দেয়া নিষেধ করা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা বা রুখে দেয়া। আরবীতে বলা হয় “আযযারা ফুলানুন আখাহ' সে তার ভাইকে সাহায্য করেছে। কুরআন কারীমে বলা হয়েছে- তুয়াযযিরুহু ওয়াতুআ ককিরুনু' রসূল স.-এর সাথে সহযোগিতা করো এবং তাকে মহান মনে করো? (সূরা ফাতাহ আয়াত : ৯) এছাড়া আরো বলা হয় 'আযযারতুহ' আমি তাকে সম্মান করেছি। এ বাক্যটি আমি তাকে শিষ্টাচার শিখিয়েছি অর্থেও ব্যবহৃত হয়। তাযির শব্দটি বিপরীত অর্থে ব্যবহৃত হয় এমন বিশেষ্য পদের পর্যায়ভূক্ত। তাষির সম্মান অর্থে তখনই ব্যবহত হয় যখন কোন ব্যক্তি শাস্তি ভোগের কারণে অপরাধ কর্ম থেকে বিরত থাকে তখন সে নিজেকে সম্মানিত করে সমাজে মর্যাদাবান হয়ে যায়। এ ধরনের শাস্তিকে এ অর্থেও তা'ষির বলা হয় যে, শান্তি অপরাধীকে অপরাধ কর্ম থেকে ফিরিয়ে রাখে। অথবা কোন একবার অপরাধ করে শাস্তি ভোগের পর আর দ্বিতীয়বার একই অপরাধ করার সাহস করে না। ফকীহদের দৃষ্টিতে তা'যিরের সংগা হলো, তা এমন এক অনির্দিষ্ট শাস্তি যা আল্লাহ তাআলার পক্ষ থেকে অপরাধী মানুষের উপর আবশ্যিকভাবে আপতিত হয় কিন্তু তা হদ ও কাসাসের মতো সুনির্দিষ্ট নয়। শিষ্টাচারের প্রতি আগ্রহী করে তোলা, মানুষকে সংশোধন করা এবং অপরাধ থেকে বিরত রাখার ক্ষেত্রে তা'যির হদ ও কাসাসের সাথে সামঞ্জস্য রাখে ।৬ সুনির্দিষ্ট শান্তির সাথে তা'যিরও কি যুক্ত হতে পারে? ফকীহগণ তাঘির বলতে এমন শাস্তিকে বোঝান যেসব অপরাধে শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত হদ বা কাফফারা নেই সেসব অপরাধে শাস্তি স্বরূপ তাহির কার্যকর হয়। এ সংগার ঘ্বারা বলা যায় যে, হদ কাসাস ও কাফফারা আল্লাহর তাআলার পক্ষ থেকে কয়েকটি বিশেষ অপরাধে নির্দিষ্ট করে দেয়া হয়েছে। কোন একটি অপরাধে যদি কোন ধরনের শাস্তি নির্দিষ্ট থাকে তাতে এটাই সাব্যস্ত হয় যে এর পর আর কোন অনির্দিষ্ট শান্তি এতে যোগ করার কোন দরকার নেই। কিন্তু তারপরও অনেকের মনে এই খটকা থেকেই যায় শরীয়ত কর্তৃক নির্দিষ্ট হদ, কাসাস ও কাফফারার পর একই ব্যক্তির উপর তাহির প্রয়োগ কি জায়েয না নাজায়েয? €০ ইসলামী আইন ও বিচার //4.10907079071.001)

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।